তারেক জিয়ার ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ ও মতবিনিময় সভায় বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের গুণগান, নারী-পুরুষে উপচে পড়া জনসমাগম
ধানের শীষে ভোট দিন, আমরা আপনাদের গ্যাস দেব — হাসান উদ্দিন সরকারের অঙ্গীকার
- আপডেট সময় : ১০:৩৮:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ১ নভেম্বর ২০২৫
- / ২৩১২ বার পড়া হয়েছে

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে গাজীপুর মহানগর টঙ্গী পূর্ব থানাধীন ৪৯নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে এক মতবিনিময় সভা ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাসান উদ্দিন সরকার, সাবেক সংসদ সদস্য ও জেলা পরিষদ চেয়ারম্যান, সদস্য – বিএনপির জাতীয় নির্বাহী কমিটি। বিশেষ অতিথি ছিলেন জননেতা রাকিব উদ্দিন সরকার পাপ্পু, সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক, গাজীপুর মহানগর বিএনপি। সভায় হাসান উদ্দিন সরকার বলেন, “আমাকে নোমিনেশন দিন, আমি জিতলে দুই মাসের মধ্যে এরশাদনগরবাসীকে গ্যাস দেব। মা–বোনেরা যেন রান্নায় কষ্ট না পান, সেটিই আমার অঙ্গীকার। ধানের শীষে ভোট দিন, আমরা আপনাদের গ্যাস দেব।”
তিনি আরও বলেন, “আমি সংসদ সদস্য থাকা অবস্থায় শিক্ষা, যোগাযোগ ও উন্নয়ন খাতে যা কিছু করা সম্ভব, করেছি। ভবিষ্যতেও আপনাদের পাশে থাকব, মরার আগ পর্যন্ত জনগণের সেবা করে যাব।”
সভায় সরকার শাহনূর ইসলাম রনি তাঁর পিতা নুর ইসলাম সরকার–এর মুক্তির দাবিতে চলমান আইনি প্রক্রিয়া সম্পর্কে বক্তব্য দেন। তিনি আবেগভরে বলেন, “আমার পিতা অন্যায়ের শিকার, তাঁকে ফিরিয়ে আনার আইনি লড়াই চালিয়ে যাচ্ছি।”
এছাড়াও বক্তৃতা দেন, আজিজুল হক রাজু মাষ্টার, হাজী মোঃ বাবর আলী, বনেদি সাহেদুল ইসলাম পায়, আব্দুর রহিম খান, শেখ মোঃ সুমন স্বপ্ন আজায়, মোঃ সোহেল চৌধুরী, ও মোঃ বাবুল চৌধুরী প্রমুখ। অনুষ্ঠানে সামনের সারিতে উপস্থিত ছিলেন মহিলা দলের নেত্রীবৃন্দ- মোসাঃ হালিমা, মিনারা, জাহানারা জানু, চম্পা, সূর্যবান, তাসলিমা, রিনা মোরশেদা আক্তার, বুলবুলি ও পিংকি, তাদের শত শত নারী কর্মীসহ। উপস্থিত নারীরা ধানের শীষের পক্ষে স্লোগান ও করতালির মাধ্যমে সভা প্রাঙ্গণ মুখর করে তোলেন। সভায় আরও উপস্থিত ছিলেন, নাজিউর রহমান সুমন, মোহাম্মদ রশিদ ওরফে পরশ, মুক্তাদির হোসেন লিপু মোল্লা, এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ, স্থানীয় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা। সভাপতিত্ব করেন. ৪৯নং ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ বাবুল চৌধুরী, পরিচালনা করেন: মোঃ সোহেল চৌধুরী, আয়োজনে: ৪৯নং ওয়ার্ড বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠন এবং সাধারণ জনগণ। তারিখ: ৩১ অক্টোবর ২০২৫, স্থান: ৪৯নং ওয়ার্ড, জাগরণী উচ্চ বিদ্যালয়, টঙ্গী পূর্ব থানা, গাজীপুর মহানগর।




















