শ্রমের শহরে গণতন্ত্রের গুঞ্জন গাজীপুর মহানগর তাঁতীদলের পক্ষ থেকে
ধানের শীষের পথে গাজীপুর-২ আসন
- আপডেট সময় : ০৮:৩০:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬
- / ২১২১ বার পড়া হয়েছে

গাজীপুর কোনো সাধারণ শহর নয়। এ শহরের বাতাসে আছে কারখানার শব্দ, ঘামের গন্ধ, আর চাপা দীর্ঘশ্বাস। এই শহর জানে কীভাবে অপেক্ষা করতে হয়, ভোরের ঘণ্টা বাজা পর্যন্ত, আবার জানে কীভাবে লড়তে হয় রাত গভীর হলে। সেই গাজীপুরেই, মহানগর বিএনপির পক্ষ থেকে আবারও উচ্চারিত হচ্ছে এক পরিচিত নাম, এক পুরোনো প্রতীক ধানের শীষ। গাজীপুর-২ আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী এম. মঞ্জুরুল করিম রনিকে সামনে রেখে গাজীপুর মহানগরের রাজনীতিতে নতুন করে প্রাণ সঞ্চার হয়েছে।

মহানগরের কণ্ঠে তাঁতীদের পদচারণা এই কণ্ঠ শুধু মঞ্চের নয়। এই কণ্ঠ আসে গলি থেকে, আসে কারখানার গেট থেকে, আসে তাঁতী শ্রমিকদের হাতের ছোঁয়া থেকে। গাজীপুর মহানগর, টঙ্গী-গাছা মেট্রো থানা তাঁতীদল মহানগরের ছায়ায় দাঁড়িয়ে দিন-রাত লিফলেট হাতে মানুষের দরজায় দরজায় পৌঁছে দিচ্ছে পরিবর্তনের ভাষা। এটি কোনো একক সংগঠনের কর্মসূচি নয়, এটি গাজীপুর মহানগর বিএনপির রাজনৈতিক মনস্তত্ত্ব, যেখানে শ্রমিক, তাঁতী ও তৃণমূল এক হয়ে যায়। নামগুলো, যারা গল্পের চরিত্র এই চলমান উপন্যাসের চরিত্ররা হলেন, মোঃ তাজুল ইসলাম তাজু, সভাপতি ও গাছা মেট্রো থানা মোঃ ওসমান গনি সভাপতি, গাছা মেট্রো থানা তাঁতীদল, যাঁর উপস্থিতি মানেই সংগঠনের ভরকেন্দ্র। মোঃ এনামুল হক সাধারণ সম্পাদক, সংগঠনের শিরায় শিরায় যাঁর ছন্দ। মোঃ নাজিম উদ্দিন সিনিয়র সহ-সভাপতি, সময়ের সাক্ষী, আন্দোলনের ইতিহাস। মোঃ জাহাঙ্গীর মামুন সিনিয়র যুগ্ম সম্পাদক যাঁর পায়ের শব্দেই বোঝা যায়, কাজ চলছে। আর তাঁদের সঙ্গে মহানগরের রাজপথে হাঁটছেন, মোঃ কামরুল হাসান, মোঃ অলি মিয়া, মোঃ সামিউল ইসলাম রাহাত, মোঃ জিয়াউর রহমান, মোঃ আব্দুল মালেক খাঁন, মোঃ তাজুল ইসলাম, মোঃ আব্দুর রাজ্জাক মন্ডল, মোঃ সোহেল রানা ও মোঃ চান মিয়া।
মোঃ তাজুল ইসলাম তাজুল নীরব নেতৃত্ব এই পুরো প্রচারণার ছায়ার মতো আছেন তাজুল ইসলাম তাজুল। তিনি সামনে দাঁড়িয়ে ঘোষণা দেন না, তিনি হাঁটেন। মহানগর রাজনীতির ভাষায়, এই হাঁটাই সবচেয়ে বড় ঘোষণা। লিফলেটের ভাঁজে ভাঁজে মহানগর প্রতিটি লিফলেট ভাঁজ খুললেই বেরিয়ে আসে মহানগরের স্বপ্ন। কেউ পড়ে, কেউ চোখ বুলিয়ে নেয়, কেউ বুক পকেটে রেখে দেয়, ঠিক যেমন আশা রাখা হয়। মহানগর বিএনপি বিশ্বাস করে এই ছোট কাগজেই লেখা থাকে বড় পরিবর্তনের সূচনা।
গাজীপুর মহানগরের পক্ষ থেকে আমরা জানি, রাজনীতি শুধু মঞ্চে হয় না, রাজনীতি হয় হাঁটার সময়, কথা বলার ফাঁকে, মানুষের চোখে চোখ রাখার মুহূর্তে। আজ গাজীপুরের অলিগলিতে যে গুঞ্জন শোনা যাচ্ছে, সেটি কোনো হঠাৎ শব্দ নয়। এটি ধীরে ধীরে তৈরি হওয়া এক গণতান্ত্রিক উচ্চারণ। ধানের শীষ সেই উচ্চারণের নাম। আর এই উচ্চারণের পথে গাজীপুর মহানগর বিএনপি ও তাঁতীদল পাশাপাশি হাঁটছে।




















