ঢাকা ১২:৫১ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যুবদলের গৌরব, তারুণ্যের শক্তি ও নেতাকর্মীদের আস্থার প্রতীক নাজমুল হোসেন মন্ডল ব্যারিস্টার জাইমা রহমানকে জন্মদিনের শুভেচ্ছা নাজমুল হোসেন মন্ডল ও মোঃ শাহজাহান মিয়া (নগর) যুবদলের রাজনীতিতে এক ফুটন্ত গোলাপ শেখ মোঃ সুমন যুবদলের রাজনীতিতে এক ফুটন্ত গোলাপের নাম শেখ মোঃ সুমন মরহুম কাজী জুলফিকর মোল্লার রুহের মাগফিরাত কামনায় বিনিময় কমপ্লেক্সে মিলাদ ও দোয়া মাহফিল জিয়া সংসদের কেন্দ্রীয় যোগাযোগবিষয়ক সম্পাদক মনোনীত হলেন মোঃ কামরুজ্জামান টুটুল জনগণের রাস্তার মান নিয়ে কথা বলায় অপমানের অভিযোগ, প্রতিবাদে পিয়ারা আক্তার প্রিয়া ৮৪ বছরেও বিদেশের মাটিতে বাংলাদেশের পতাকা উড়িয়েছেন বীর মুক্তিযোদ্ধা মজিবুর রহমান নীতি-নৈতিকতা ও দলীয় কর্মকাণ্ডে সক্রিয় মোঃ শাহজাহান মিয়া, আলোচনায় এরশাদনগরে ধর্মীয় সম্প্রীতি ও নিরাপত্তায় অঙ্গীকারবদ্ধ এমপি রনি, গাজীপুর-২ আসনের পূজামণ্ডপে তারেক রহমানের পক্ষ থেকে সহায়তা

গাজীপুর–২ আসনে টঙ্গী পূর্ব থানা বিএনপির উদ্যোগে নির্বাচনী সামগ্রী বিতরণ

ধানের শীষের গণসংযোগে গতি

md younus
  • আপডেট সময় : ০৮:০৬:৫০ পূর্বাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬
  • / ২১৩৯ বার পড়া হয়েছে

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন–২০২৬ সামনে রেখে গাজীপুর–২ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী এম. মঞ্জুরুল করিম রনি-র নির্বাচনী প্রচারণা ও গণসংযোগ কার্যক্রম জোরদার করতে টঙ্গী পূর্ব থানা নির্বাচন পরিচালনা কমিটির উদ্যোগে নির্বাচনী প্রচারণার যাবতীয় সামগ্রী বিতরণ করা হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টঙ্গী পূর্ব থানা বিএনপির সংগ্রামী সভাপতি সরকার জাবেদ আহমেদ সুমন এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক গাজী সালাউদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাকিব উদ্দিন সরকার পাপ্পু। অনুষ্ঠানে নির্বাচনী কার্যক্রম সুশৃঙ্খল ও কার্যকরভাবে পরিচালনার লক্ষ্যে গুরুত্বপূর্ণ সাংগঠনিক দায়িত্ব বণ্টন করা হয়। এ সময় পশ্চিম থানা বিএনপির সাধারণ সম্পাদক মাহাবুব আলম শুক্কুর-কে পূর্ব ও পশ্চিম থানা পর্যায়ে নির্বাচনী প্রচারণা সামগ্রী সমন্বয় ও বিতরণের সার্বিক দায়িত্ব প্রদান করা হয়। পাশাপাশি আকবর হোসেন ফারুক-কে তাঁর সাংগঠনিক পদবি অনুযায়ী দায়িত্ব অর্পণ করা হয়।
এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টঙ্গী পূর্ব থানার আওতাধীন ১০টি ওয়ার্ডের বিএনপি, যুবদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সিনিয়র নেতৃবৃন্দ। তারা সবাই ঐক্যবদ্ধভাবে ধানের শীষের পক্ষে মাঠে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
অনুষ্ঠানে জানানো হয়, নির্বাচনকেন্দ্রিক জনসংযোগকে আরও কার্যকর করতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের জন্য আলাদা আলাদা প্রচারণা ও সেবামূলক কার্ড বিতরণ করা হচ্ছে। এর মধ্যে রয়েছে, ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড, স্বাস্থ্য কার্ড, শিক্ষা কার্ড, ইমাম ও মুয়াজ্জিনদের জন্য বিশেষ কার্ড এবং সাধারণ নাগরিকদের জন্য সুবিধা কার্ড।
বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী নির্বাচনী আচরণবিধি মেনে পোস্টারবিহীন, শালীন ও জনবান্ধব প্রচারণা চালানো হবে। সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা বা বিভ্রান্তিকর তথ্য প্রচার থেকে সবাইকে বিরত থাকার আহ্বান জানানো হয়।
তারা আরও বলেন, “ধানের শীষ গণতন্ত্র, মানুষের অধিকার ও ন্যায়বিচারের প্রতীক। গাজীপুরবাসীর সেবা করার সুযোগ দিতে ধানের শীষে ভোট দিন।” অনুষ্ঠান শেষে নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে ঘোষণা দেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর–২ আসনে এম. মঞ্জুরুল করিম রনি-কে ধানের শীষ প্রতীকে বিজয়ী করতে সাংগঠনিকভাবে মাঠে থাকবেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

গাজীপুর–২ আসনে টঙ্গী পূর্ব থানা বিএনপির উদ্যোগে নির্বাচনী সামগ্রী বিতরণ

ধানের শীষের গণসংযোগে গতি

আপডেট সময় : ০৮:০৬:৫০ পূর্বাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬