ঢাকা ০১:৩৭ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যুবদলের গৌরব, তারুণ্যের শক্তি ও নেতাকর্মীদের আস্থার প্রতীক নাজমুল হোসেন মন্ডল ব্যারিস্টার জাইমা রহমানকে জন্মদিনের শুভেচ্ছা নাজমুল হোসেন মন্ডল ও মোঃ শাহজাহান মিয়া (নগর) যুবদলের রাজনীতিতে এক ফুটন্ত গোলাপ শেখ মোঃ সুমন যুবদলের রাজনীতিতে এক ফুটন্ত গোলাপের নাম শেখ মোঃ সুমন মরহুম কাজী জুলফিকর মোল্লার রুহের মাগফিরাত কামনায় বিনিময় কমপ্লেক্সে মিলাদ ও দোয়া মাহফিল জিয়া সংসদের কেন্দ্রীয় যোগাযোগবিষয়ক সম্পাদক মনোনীত হলেন মোঃ কামরুজ্জামান টুটুল জনগণের রাস্তার মান নিয়ে কথা বলায় অপমানের অভিযোগ, প্রতিবাদে পিয়ারা আক্তার প্রিয়া ৮৪ বছরেও বিদেশের মাটিতে বাংলাদেশের পতাকা উড়িয়েছেন বীর মুক্তিযোদ্ধা মজিবুর রহমান নীতি-নৈতিকতা ও দলীয় কর্মকাণ্ডে সক্রিয় মোঃ শাহজাহান মিয়া, আলোচনায় এরশাদনগরে ধর্মীয় সম্প্রীতি ও নিরাপত্তায় অঙ্গীকারবদ্ধ এমপি রনি, গাজীপুর-২ আসনের পূজামণ্ডপে তারেক রহমানের পক্ষ থেকে সহায়তা

নেতাকর্মীদের জন্য তিনদিনব্যাপী খাবারের আয়োজন, নিজস্ব অর্থে সেবামূলক কর্মসূচি বাস্তবায়ন

তারেক রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তনে ৩০০ ফিটে উৎসবের জোয়ার, গাজীপুর মহানগর জিয়া সংসদের ব্যতিক্রমী মানবিক উদ্যোগ

md younus
  • আপডেট সময় : ০৬:৪২:২৪ অপরাহ্ন, শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫
  • / ২২৪৪ বার পড়া হয়েছে

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে রাজধানীর ৩০০ ফিট এলাকায় নেতাকর্মী ও সমর্থকদের ঢল নামে। স্লোগান, ব্যানার, ফেস্টুন আর উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। দীর্ঘদিনের অপেক্ষার অবসানে প্রিয় নেতাকে স্বাগত জানাতে সারাদেশ থেকে আগত বিএনপি নেতাকর্মীদের অংশগ্রহণে ৩০০ ফিট এলাকা পরিণত হয় এক বিশাল উৎসবমুখর জনসমুদ্রে।
এই ঐতিহাসিক দিনে গাজীপুর মহানগর জিয়া সংসদের পক্ষ থেকে নেওয়া হয় ব্যতিক্রমী ও মানবিক উদ্যোগ। সংগঠনের পরিবারের ব্যবস্থাপনায় দুটি বাসযোগে নেতাকর্মীরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। পাশাপাশি সেখানে উপস্থিত বিএনপি নেতাকর্মী ও সমর্থকদের জন্য মাংস দিয়ে রান্না করা খিচুড়ির ব্যবস্থা করা হয়।

জানা গেছে, সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে এই খাবারের আয়োজন করেন গাজীপুর মহানগর জিয়া সংসদ। সংগঠনের সভাপতি মোহাম্মদ মাসুদ রানা এবং সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম-এর সরাসরি তত্ত্বাবধান ও নেতৃত্বে এই কর্মসূচি বাস্তবায়িত হয়। তিনদিনব্যাপী এই সেবামূলক কার্যক্রমে শত শত নেতাকর্মী খাবার গ্রহণ করেন।
এ বিষয়ে গাজীপুর মহানগর জিয়া সংসদের সভাপতি মোহাম্মদ মাসুদ রানা বলেন, “দীর্ঘ ১৭ বছর পর আমাদের নেতা তারেক রহমান বাংলাদেশে এসেছেন। তাঁকে এক নজর দেখার জন্য দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিএনপি নেতাকর্মীরা এসেছেন। তাদের জন্য সামান্য সেবা যদি না করি, তাহলে আমরা কীভাবে বিএনপি করি? এই ভাবনা থেকেই আমাদের নেতা, নেত্রী ও কর্মীদের জন্য তিনদিন ধরে খাবারের আয়োজন করেছি।”
তিনি আরও বলেন, “বিএনপি শুধু রাজনীতি নয়, বিএনপি মানে মানুষের পাশে থাকা। আজকের এই আয়োজন তারই একটি ক্ষুদ্র প্রয়াস।” অনুষ্ঠানে উপস্থিত নেতাকর্মীরা গাজীপুর মহানগর জিয়া সংসদের এই উদ্যোগকে সাধুবাদ জানান এবং বলেন, রাজনৈতিক কর্মসূচির পাশাপাশি মানবিক ও সেবামূলক কর্মকাণ্ডই বিএনপির রাজনীতির প্রকৃত চিত্র তুলে ধরে।
তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে কেন্দ্র করে এই উৎসবমুখর পরিবেশ ও তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আগামী দিনের গণতান্ত্রিক আন্দোলনে নতুন প্রেরণা জোগাবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

নেতাকর্মীদের জন্য তিনদিনব্যাপী খাবারের আয়োজন, নিজস্ব অর্থে সেবামূলক কর্মসূচি বাস্তবায়ন

তারেক রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তনে ৩০০ ফিটে উৎসবের জোয়ার, গাজীপুর মহানগর জিয়া সংসদের ব্যতিক্রমী মানবিক উদ্যোগ

আপডেট সময় : ০৬:৪২:২৪ অপরাহ্ন, শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫