মাসুদ রানার নেতৃত্বে গাজীপুর মহানগর জিয়া সংসদের উদ্যোগে ধানের শীষের পক্ষে লিফলেট বিতরণ ও ভোটার ঐক্য গঠনে প্রাণবন্ত প্রচারণা
তারুণ্যের প্রথম ভোট হোক ধানের শীষে
- আপডেট সময় : ০৮:০৮:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬
- / ২১২৫ বার পড়া হয়েছে

তারুণ্যের স্বপ্ন, গণতন্ত্রের প্রত্যাশা আর ভোটাধিকার পুনরুদ্ধারের প্রত্যয়ে, “তারুণ্যের প্রথম ভোট, ধানের শীষের পক্ষে হোক” এই স্লোগানকে সামনে রেখে গাজীপুর-২ আসনে বিএনপির পক্ষে এক শক্তিশালী নির্বাচনী গণজোয়ার সৃষ্টি করতে মাঠে নেমেছে গাজীপুর মহানগর জিয়া সংসদ। গাজীপুর মহানগর জিয়া সংসদের সভাপতি মাসুদ রানার নেতৃত্বে সংগঠনের নেতাকর্মীরা গাজীপুর-২ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী, বর্তমান সংসদ সদস্য এম. মঞ্জুরুল করিম রনি–র পক্ষে ধারাবাহিক ও জোরালো নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন। গণতন্ত্রকামী ভোটারদের ঐক্যবদ্ধ করা এবং প্রথমবার ভোট দিতে যাওয়া তরুণদের উদ্বুদ্ধ করাই এই প্রচারণার মূল লক্ষ্য।

নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ, পথসভা ও সরাসরি ভোটার সংযোগের মাধ্যমে ধানের শীষের বার্তা পৌঁছে দেওয়া হচ্ছে। নেতাকর্মীদের কণ্ঠে কণ্ঠ মিলিয়ে উঠে আসছে গণতন্ত্র, ভোটাধিকার ও দেশের ভবিষ্যৎ বিনির্মাণের আহ্বান।
এ সময় উপস্থিত ছিলেন, গাজীপুর মহানগর জিয়া সংসদের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সহসভাপতি মোহাম্মদ সাইদুর রহমান সাইদ ও আব্দুর রশিদ, সহ সাধারণ সম্পাদক নুর আলম, সহ প্রচার সম্পাদক মোহাম্মদ মোশাররফ হোসেন, সাংগঠনিক সম্পাদক মমতাজ ইসলাম মমিন, দপ্তর সম্পাদক গাজী রবিউল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন গাছা থানা জিয়া সংসদের সাধারণ সম্পাদক বাবুল মিয়া, ৩৪ নং ওয়ার্ড জিয়া সংসদের সভাপতি মাসুদ শেখ, এবং গাজীপুর মহানগর ও ওয়ার্ড পর্যায়ের জিয়া সংসদের বিপুল সংখ্যক নেতাকর্মী।
প্রচারণাকালে নেতারা বলেন, ধানের শীষ শুধু একটি প্রতীক নয়, এটি মানুষের ভোটের অধিকার, গণতন্ত্র ও ন্যায়ের প্রতীক। তরুণ সমাজই আগামীর বাংলাদেশ গড়বে, আর সেই বাংলাদেশ গড়ার প্রথম ধাপ হলো সঠিক ভোট, সঠিক সিদ্ধান্ত।
তারা আরও বলেন, গাজীপুর-২ আসনের মানুষ এবার পরিবর্তনের পক্ষে, ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ। এই গণজোয়ার আগামী দিনে ভোটের মাঠে বিজয়ে রূপ নেবে—এমন প্রত্যাশা সকলের।




















