ঢাকা ০১:০০ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মানুষের জন্য বেঁচে থাকা এক মানুষের গল্প ইজতেমাকে ঘিরে এরশাদনগরে দাওয়াতি তৎপরতা জোরদার তারেক রহমানের নেতৃত্বে স্থিতিশীলতার পথে বাংলাদেশ, বললেন মার্কিন বিশেষ দূত একটি চারা, একটি স্বপ্ন, একটি বাংলাদেশ গাজীপুরের টঙ্গীতে দুই কন্যাকে সঙ্গে নিয়ে সবুজের বাগান গড়লেন শেখ মোঃ সুমন; পরিবেশ রক্ষায় ব্যক্তিগত উদ্যোগ থেকে সামাজিক দায়িত্বের এক অনুপ্রেরণার গল্প প্রাচীন গহনা পরে সমালোচনার মুখে জেনডায়া শক্তিশালী পাসপোর্টের তালিকায় আরও ২ ধাপ পিছাল বাংলাদেশ, শীর্ষে সিঙ্গাপুর ১০ আগস্ট এসএসসির পরীক্ষার ফল প্রকাশের সিদ্ধান্ত আন্তঃশিক্ষা বোর্ডের অভিযোগ, সংগ্রাম ও আত্মপক্ষ সমর্থনের এক আলোচিত অধ্যায় দাঁড়াইলের মনোয়ার হোসেন খোকন: বিচারাধীন মামলার মাঝেও নিরপেক্ষ তদন্তের আহ্বান, সংবাদ সম্মেলনে পরিবারের বক্তব্য শ্রদ্ধা, দোয়া ও মানবসেবার অনন্য দৃষ্টান্ত: পিতা লাল মোহাম্মদের মৃত্যুবার্ষিকীতে আলহাজ্ব বছির আহম্মেদ বাবুর ব্যতিক্রমী গণ-দাওয়াত আর-রহমান জামে মসজিদের উন্নয়নে অনুদানের উদ্যোগ দাঁড়াইলের ঘটনা নিয়ে নীরবতা ভাঙলেন মনোয়ার হোসেন খোকন

ব্যবসায়ী–জনগণের আকুল আবেদন: “তুরাগ নদীর উপর দ্রুত স্থায়ী সেতু নির্মাণ চাই”

টঙ্গীতে ব্রিজের দাবিতে ফ্লাইওভার অবরোধে মানববন্ধন

md younus
  • আপডেট সময় : ০৩:০০:৩৮ অপরাহ্ন, সোমবার, ২৫ অগাস্ট ২০২৫
  • / ২১৩২ বার পড়া হয়েছে

গাজীপুরের টঙ্গী বাজার ও ঢাকার আব্দুল্লাহপুর সংযোগস্থল তুরাগ নদের ওপর স্থায়ী সেতু (বেইলি ব্রিজ) নির্মাণের দাবিতে সোমবার (২৫ আগস্ট) সকাল ১০টায় বিআরটি ফ্লাইওভার অবরোধ করে মানববন্ধন করেছেন ব্যবসায়ী, স্থানীয় জনগণ ও রাজনৈতিক নেতাকর্মীরা। এক ঘণ্টাব্যাপী এ অবরোধে ফ্লাইওভারের দুই প্রান্তে যান চলাচল বন্ধ হয়ে পড়ে এবং তীব্র যানজট সৃষ্টি হয়। পরে বেলা ১১টায় অবরোধ তুলে নেন ব্যবসায়ীরা।
মানববন্ধনে উপস্থিত নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাসান উদ্দিন সরকার – সাবেক সংসদ সদস্য, সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান, সদস্য বিএনপির জাতীয় নির্বাহী কমিটি, সালাহ উদ্দিন সরকার – কার্যকরী সভাপতি, কেন্দ্রীয় শ্রমিক দল, সরকার জাবেদ আহমেদ সুমন – সভাপতি, টঙ্গী পূর্ব থানা বিএনপি, প্রভাষক বশির উদ্দিন – আহ্বায়ক, টঙ্গী পশ্চিম থানা বিএনপি, রাশেদুল ইসলাম কিরণ – সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি, টঙ্গী পূর্ব থানা বিএনপি, জসিম উদ্দিন ভাট – সাবেক সাধারণ সম্পাদক, গাজীপুর মহানগর যুবদল, বিএম শামীম – সাবেক সাধারণ সম্পাদক, টঙ্গী পূর্ব থানা বিএনপি,
হাজী মুজিবুর রহমান – সাধারণ সম্পাদক, গাজীপুর জেলা কৃষক দল, মুফতি মাসুদুল করিম – ধর্মীয় ও সামাজিক নেতা।

ব্যবসায়ী নেতৃবৃন্দের উপস্থিতি, আব্দুল ওয়াদুদ সুমন – যুগ্ম সাধারণ সম্পাদক, টঙ্গী বাজার চাউল ব্যবসায়ী সমিতি (অনুষ্ঠানের সঞ্চালক), হাজী আব্দুল সাত্তার – আহ্বায়ক, টঙ্গী বাজার চাউল ব্যবসায়ী কমিটি, হাজী মোহাম্মদ জাহাঙ্গীর মোল্লা – সদস্য, টঙ্গী বাজার ব্যবসায়ী সমিতি, মোহাম্মদ জাকির হোসেন – যুগ্ম সাধারণ সম্পাদক, ব্যবসায়ী কমিটি
রাসেল আহমেদ – ব্যবসায়ী নেতা, টঙ্গী বাজার, বিল্লাল হোসেন – সাংগঠনিক সম্পাদক, টঙ্গী পূর্ব থানা বিএনপি ও ব্যবসায়ী প্রতিনিধি, মোহাম্মদ নাসির উদ্দিন – সাধারণ সম্পাদক, কল্যাণ সমিতি গাজীপুর মহানগর, বশির বেপারী – ব্যবসায়ী নেতা, টঙ্গী বাজার, শুরুতে কোরআন তেলাওয়াত করেন কেরামত আলী।
ব্যানার ও স্লোগান, ব্যানারে লেখা ছিল—“টঙ্গী-আব্দুল্লাহপুর সেতু চাই, আকুল আবেদন টঙ্গীবাসীর” এবং “তুরাগ নদীর উপর অতি দ্রুত ব্রিজ নির্মাণের দাবি।”
স্লোগানে প্রতিধ্বনিত হয়—“সেতু চাই, ব্রিজ চাই”, “ভাঙা ব্রিজ নয়, স্থায়ী সেতু চাই”, “ব্যবসা ও জনগণের প্রাণের দাবি—তুরাগ নদীর উপর দ্রুত সেতু চাই।”
বক্তাদের বক্তব্য, বক্তারা বলেন, টঙ্গী বাজার বাংলাদেশের অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী পাইকারি বাজার। প্রতিদিন হাজারো ক্রেতা-বিক্রেতা এখানে সমাগম ঘটান। কিন্তু তুরাগ নদীর ভাঙা বেইলি ব্রিজের কারণে ব্যবসায়ীরা বিপুল ক্ষতির সম্মুখীন হচ্ছেন, সরকারও হারাচ্ছে রাজস্ব। শিক্ষার্থী, রোগী, গর্ভবতী নারী—সকলের জন্য যাতায়াত দুর্ভোগ ও ঝুঁকিপূর্ণ। ছিনতাই, দুর্ঘটনা ও যানজট প্রতিদিনের ঘটনায় পরিণত হয়েছে। এমনকি বিশ্ব ইজতেমায় আগত মুসল্লিদের জন্যও এটি বড় সমস্যা।
তাদের দাবি, “এটি কোনো রাজনৈতিক আন্দোলন নয়, বরং জনজীবন রক্ষার আন্দোলন। ব্যবসায়ী ও জনগণের প্রাণের দাবি—দ্রুত সেতু নির্মাণ করতে হবে।”
প্রশাসনের বক্তব্য, উপ-বিভাগীয় প্রকৌশলী (সেতু বিভাগ) টঙ্গী সাব ডিভিশনের আনোয়ার হোসেন খান জানান, “এটি সেতু বিভাগের কাজ। তারপরও আমরা বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করব।”
অতীত কর্মসূচি ও নতুন দাবি, গত ১ মার্চও একই দাবিতে টঙ্গী বাজার এলাকায় সড়ক অবরোধ করে মানববন্ধন করেছিলেন ব্যবসায়ীরা। কিন্তু কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। এবার তারা শুধু ব্রিজ নয়, আরও কয়েকটি দাবি উত্থাপন করেছেন—ভাঙা ব্রিজ দ্রুত সংস্কার বা স্থায়ী সেতু নির্মাণ, অস্থায়ী বিকল্প সংযোগ রাস্তা বা ইউ-টার্ন, পথচারীদের নিরাপত্তায় সিসিটিভি ও পুলিশের টহল, পর্যাপ্ত স্ট্রিটলাইট ও পাবলিক টয়লেট স্থাপন, বৃহত্তর উত্তরা অঞ্চলের জন্য একটি পাবলিক লাইব্রেরি, মানবিক দিক ও চূড়ান্ত আহ্বান, ব্যবসায়ী ও সাধারণ জনগণ বলেন, প্রতিদিন শত শত শিক্ষার্থী সময়মতো ক্লাসে পৌঁছাতে পারছে না, রোগীরা চিকিৎসা নিতে গিয়ে প্রাণ হারাচ্ছে, খুচরা ক্রেতারা অতিরিক্ত ভাড়া দিতে বাধ্য হচ্ছে। ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন, সাধারণ মানুষ ভোগান্তির শিকার হচ্ছেন, দেশের রাজস্বও কমছে।
তাদের আকুল আবেদন—“আমরা সরকারের কাছে হাতজোড় করে বলছি, এটি আমাদের প্রাণের দাবি। দ্রুত স্থায়ী সেতু নির্মাণ করে জনগণের দুর্ভোগ দূর করুন।”

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ব্যবসায়ী–জনগণের আকুল আবেদন: “তুরাগ নদীর উপর দ্রুত স্থায়ী সেতু নির্মাণ চাই”

টঙ্গীতে ব্রিজের দাবিতে ফ্লাইওভার অবরোধে মানববন্ধন

আপডেট সময় : ০৩:০০:৩৮ অপরাহ্ন, সোমবার, ২৫ অগাস্ট ২০২৫