ঢাকা ১২:৪৯ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যুবদলের গৌরব, তারুণ্যের শক্তি ও নেতাকর্মীদের আস্থার প্রতীক নাজমুল হোসেন মন্ডল ব্যারিস্টার জাইমা রহমানকে জন্মদিনের শুভেচ্ছা নাজমুল হোসেন মন্ডল ও মোঃ শাহজাহান মিয়া (নগর) যুবদলের রাজনীতিতে এক ফুটন্ত গোলাপ শেখ মোঃ সুমন যুবদলের রাজনীতিতে এক ফুটন্ত গোলাপের নাম শেখ মোঃ সুমন মরহুম কাজী জুলফিকর মোল্লার রুহের মাগফিরাত কামনায় বিনিময় কমপ্লেক্সে মিলাদ ও দোয়া মাহফিল জিয়া সংসদের কেন্দ্রীয় যোগাযোগবিষয়ক সম্পাদক মনোনীত হলেন মোঃ কামরুজ্জামান টুটুল জনগণের রাস্তার মান নিয়ে কথা বলায় অপমানের অভিযোগ, প্রতিবাদে পিয়ারা আক্তার প্রিয়া ৮৪ বছরেও বিদেশের মাটিতে বাংলাদেশের পতাকা উড়িয়েছেন বীর মুক্তিযোদ্ধা মজিবুর রহমান নীতি-নৈতিকতা ও দলীয় কর্মকাণ্ডে সক্রিয় মোঃ শাহজাহান মিয়া, আলোচনায় এরশাদনগরে ধর্মীয় সম্প্রীতি ও নিরাপত্তায় অঙ্গীকারবদ্ধ এমপি রনি, গাজীপুর-২ আসনের পূজামণ্ডপে তারেক রহমানের পক্ষ থেকে সহায়তা

ঈদের আনন্দের মতো উচ্ছ্বাসে লিফলেট বিতরণ, এম. মঞ্জুরুল করিম রনিকে বিজয়ী করতে অঙ্গীকার টঙ্গী পশ্চিম থানা যুবদলের

টঙ্গীতে ধানের শীষের পক্ষে নিরলস গণসংযোগ—যুবদল সভাপতি শেখ মোহাম্মদ সুমনের নেতৃত্বে দিন–রাত মাঠে নেতাকর্মীরা

md younus
  • আপডেট সময় : ০৮:৪৯:১১ পূর্বাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬
  • / ২২৮৮ বার পড়া হয়েছে

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গাজীপুর–২ আসনে ধানের শীষ প্রতীকের পক্ষে প্রচারণা ও গণসংযোগ কার্যক্রম জোরদার করেছে টঙ্গী পশ্চিম থানা যুবদল। শনিবার (২৪ জানুয়ারি) সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত টঙ্গীর হোসেন মার্কেট, মুক্তা বাড়ি রোড ও আশপাশের এলাকায় ধারাবাহিকভাবে লিফলেট বিতরণ ও সাধারণ মানুষের সঙ্গে সংক্ষিপ্ত মতবিনিময় করেন নেতাকর্মীরা।
টঙ্গী পশ্চিম থানা যুবদলের সভাপতি শেখ মোহাম্মদ সুমনের উদ্যোগ ও অক্লান্ত পরিশ্রমে এই প্রচারণা কার্যক্রম প্রাণবন্ত রূপ লাভ করে। সন্ধ্যা থেকে রাত পর্যন্ত হাঁটাহাঁটি ও কর্মব্যস্ততার মধ্যেও কোনো ক্লান্তি বা অভিযোগ দেখা যায়নি কারও মুখে। বরং ঈদের দিনের আনন্দের মতো হাসিখুশি ও উচ্ছ্বসিত মনোভাবেই সবাই ধানের শীষকে বিজয়ী করার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন।
শেখ মোহাম্মদ সুমন বলেন, “নতুন ধান কাটার পর কৃষক যেমন আনন্দ নিয়ে ঘরে ধান তোলে, ঠিক তেমন আনন্দ নিয়েই আমরা ধানের শীষকে বিজয়ী করে ঘরে তুলবো ইনশাআল্লাহ। গাজীপুর–২ আসনে আমাদের প্রার্থী এম. মঞ্জুরুল করিম রনি ভাইকে আমরা জয়ী করেই ফিরবো।”
তিনি আরও বলেন, “দেশের হাল ধরতে বিএনপির বিকল্প নেই। বিএনপি ছাড়া দেশের গতি নেই। দেশের ভবিষ্যৎ মঙ্গল ও জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য সবাইকে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানাচ্ছি।” প্রচারণাকালে সাধারণ মানুষের কাছে বিএনপির রাষ্ট্রচিন্তা, গণতন্ত্র, ভোটাধিকার ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনের বার্তা তুলে ধরা হয়। বিশেষ করে নিম্ন ও সাধারণ শ্রেণির মানুষের কাছে গিয়ে সরাসরি কথা বলে তাদের দোয়া ও সমর্থন কামনা করেন নেতাকর্মীরা।
ইসলাম মানুষের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার শিক্ষা দেয়। মহান আল্লাহ তায়ালা কুরআনে ইরশাদ করেছেন, “তোমরা সবাই আল্লাহর রজ্জু দৃঢ়ভাবে ধারণ করো এবং বিভক্ত হয়ো না।” (সূরা আলে ইমরান: ১০৩), রাসূলুল্লাহ (সা.) বলেছেন, “তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম, যে মানুষের জন্য সবচেয়ে বেশি উপকারী।” (হাদিস: দারেমি), এই আদর্শকে সামনে রেখেই যুবদলের নেতাকর্মীরা দেশ, জনগণ ও গণতন্ত্রের কল্যাণে মাঠে নেমে কাজ করে যাচ্ছেন বলে নেতাকর্মীদের বক্তব্য।
টঙ্গী পশ্চিম থানা যুবদল সভাপতি শেখ মোহাম্মদ সুমনের নেতৃত্বে প্রচারণায় অংশ নেন, ৫৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক নিশাত মাহমুদ জালাল, যুবদল নেতা মোঃ সুমন লস্কর, ইশতিয়াক আহমেদ জিম, আকাশ, এছাড়াও বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী।
নেতাকর্মীরা বলেন, নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে, ততই মাঠপর্যায়ে প্রচারণা ও গণসংযোগ আরও বেগবান করা হবে। সর্বোপরি “সবার আগে বাংলাদেশ” এই স্লোগানকে ধারণ করে ধানের শীষকে সর্বোচ্চ ভোটে বিজয়ী করার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ঈদের আনন্দের মতো উচ্ছ্বাসে লিফলেট বিতরণ, এম. মঞ্জুরুল করিম রনিকে বিজয়ী করতে অঙ্গীকার টঙ্গী পশ্চিম থানা যুবদলের

টঙ্গীতে ধানের শীষের পক্ষে নিরলস গণসংযোগ—যুবদল সভাপতি শেখ মোহাম্মদ সুমনের নেতৃত্বে দিন–রাত মাঠে নেতাকর্মীরা

আপডেট সময় : ০৮:৪৯:১১ পূর্বাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬