ঢাকা ০১:৫২ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মানুষের জন্য বেঁচে থাকা এক মানুষের গল্প ইজতেমাকে ঘিরে এরশাদনগরে দাওয়াতি তৎপরতা জোরদার তারেক রহমানের নেতৃত্বে স্থিতিশীলতার পথে বাংলাদেশ, বললেন মার্কিন বিশেষ দূত একটি চারা, একটি স্বপ্ন, একটি বাংলাদেশ গাজীপুরের টঙ্গীতে দুই কন্যাকে সঙ্গে নিয়ে সবুজের বাগান গড়লেন শেখ মোঃ সুমন; পরিবেশ রক্ষায় ব্যক্তিগত উদ্যোগ থেকে সামাজিক দায়িত্বের এক অনুপ্রেরণার গল্প প্রাচীন গহনা পরে সমালোচনার মুখে জেনডায়া শক্তিশালী পাসপোর্টের তালিকায় আরও ২ ধাপ পিছাল বাংলাদেশ, শীর্ষে সিঙ্গাপুর ১০ আগস্ট এসএসসির পরীক্ষার ফল প্রকাশের সিদ্ধান্ত আন্তঃশিক্ষা বোর্ডের অভিযোগ, সংগ্রাম ও আত্মপক্ষ সমর্থনের এক আলোচিত অধ্যায় দাঁড়াইলের মনোয়ার হোসেন খোকন: বিচারাধীন মামলার মাঝেও নিরপেক্ষ তদন্তের আহ্বান, সংবাদ সম্মেলনে পরিবারের বক্তব্য শ্রদ্ধা, দোয়া ও মানবসেবার অনন্য দৃষ্টান্ত: পিতা লাল মোহাম্মদের মৃত্যুবার্ষিকীতে আলহাজ্ব বছির আহম্মেদ বাবুর ব্যতিক্রমী গণ-দাওয়াত আর-রহমান জামে মসজিদের উন্নয়নে অনুদানের উদ্যোগ দাঁড়াইলের ঘটনা নিয়ে নীরবতা ভাঙলেন মনোয়ার হোসেন খোকন

চাঁদপুরে দলীয় মনোনয়ন পেয়ে উচ্ছ্বসিত ধানের শীষের নেতাকর্মীরা

md younus
  • আপডেট সময় : ০৯:২৫:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫
  • / ২১৩৬ বার পড়া হয়েছে

সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে কেন্দ্রীয়ভাবে চাঁদপুরের ৫ টি সংসদীয় আসনে বিএনপির দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে। এ ঘোষণায় ধানের শীষের নেতাকর্মীদের মাঝে নির্বাচনী আমেজ শুরু হয়ে গেছে। দীর্ঘ বছর পর বিএনপির নেতাকর্মীরা এখন উচ্ছ্বসিত।দলীয় মনোনয়ন পেয়ে স্ব স্ব নির্বাচনী এলাকায় প্রার্থীদের আগমনে শো-ডাউন,পিতা মাতার কবর জিয়ার, দলীয়ভাবে শুকরানা দোয়া মাহফিলের আয়োজনে নতুন করে শুরু করেছেন প্রচারণা। নানা কর্মসূচির মাধ্যমে মাঠে রয়েছেন এসব প্রার্থীরা। দলের মনোনয়ন প্রত্যাশী সকলকে সাথে নিয়ে ঐক্যবদ্ধভাবে ধানের শীষের নির্বাচন করবেন বলছেন মনোনয়ন প্রাপ্ত প্রার্থীরা। জোর দিচ্ছেন নেতাকর্মীদেরকে ভোটারদের বাড়ি বাড়ি যাবার।
চাঁদপুর-১ (কচুয়া) আসনে দলীয় মনোনয়ন পেয়েছেন সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন। তিনি নিজ উপজেলার উজানি মাদ্রাসায় মরহুম ক্বারী ইব্রাহীম (র.) এর কবর জিয়ারতের মাধ্যমে নির্বাচনী কাজ শুরু করেন। কচুয়া আসলে তাকে শত শত নেতাকর্মী স্বাগত জানান।
মিলন বলেন, কচুয়াবাসীর কাছে দোয়া ও সহযোগিতা কামনা করছি। যেন বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে আমরা সবাই ঐক্যবদ্ধ থাকতে পারি।
চাঁদপুর-২ (মতলব উত্তর ও মতলব দক্ষিণ) আসনে মনোনয়ন পেয়েছেন ড. জালাল উদ্দিন। তিনি মতলবে আসার পর নেতাকর্মীদের ফুলে ফুলে সিক্ত হন। তিনি নেতাকর্মীদেরকে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষের পক্ষে কাজ করার আহবান জানান।
চাঁদপুর-৩ (সদর ও হাইমচর) আসনে মনোনয়ন পেয়েছেন জেলা বিএনপি সভাপতি শেখ ফরিদ আহমেদ। তিনি বুধবার (৫ নভেম্বর) দুপুরে বাবার কবর জিয়ারত ও দোয়া অনুষ্ঠানের মাধ্যমে নির্বাচনী প্রচারণা শুরু করেন। মনোনয়ন ঘোষণার আগ থেকেই শেখ ফরিদ আহমেদ নেতাকর্মীদের সাধারণ মানুষের কাছে যাওয়ার জন্য নির্দেশনা দিয়ে আসছেন।
তিনি বলেন, আল্লাহর পর দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভাইস চেয়ারম্যান তারেক রহমানের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। এ মনোনয়ন আপনাদের। এই মনোনয়ন মানিকের নয়, এই মনোনয়ন চাঁদপুরবাসীর। জিয়াউর রহমানের আদর্শকে আমাদের ধারণ ও লালন করতে হবে। হাইমচর বাদ দিয়ে সদর ও পৌরসভায় ৪ লাখ ১৫ হাজার ভোট। জয় পরাজয় আপনাদের হাতে। আজ থেকে চূড়ান্ত প্রচারনা শুরু।
চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে মনোনয়ন পেয়েছেন সাবেক সংসদ সদস্য মো. হারুনুর রশিদ। তিনি দুপুরে ঢাকা থেকে নির্বচানী এলাকায় আসেন। তিনি নিজ এলাকার বিভিন্ন স্থানে পথ সভায় বক্তব্য দেন। তার আগমনে উচ্ছ্বসিত নেতাকর্মীরা। তিনিও ধানের শীষের বিজয় নিশ্চিত করে সবাইকে নিয়ে কাজ করার আহবান জানান।
চাঁদপুর-৫ (শাহরাস্তি-হাজীগঞ্জ) আসনে মনোনয়ন পেয়েছেন জেলা বিএনপির সাবেক সভাপতি প্রকৌশলী মমিনুল হক। তিনি বর্তমানে দেশের বাহিরে আছেন। তিনি মনোনয়ন পেয়েছেন এমন ঘোষণায় উচ্ছ্বসিত তার অনুসারী নেতাকর্মীরা।

এদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলন বাংলাদেশ জেলার ৫ আসনে কয়েকমাস আগেই মনোনীত প্রার্থী ঘোষণা করেছেন। এই দুই দলের প্রার্থীরা মাঠ পর্যায়ে গনসংযোগ অব্যাহত রেখেছেন। মূলত বিএনপির দলীয় মনোনয়ন ঘোষণার পরই পুরো জেলা জুড়ে নির্বাচনী আমেজ শুরু হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

চাঁদপুরে দলীয় মনোনয়ন পেয়ে উচ্ছ্বসিত ধানের শীষের নেতাকর্মীরা

আপডেট সময় : ০৯:২৫:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫