ঢাকা ১২:৫৭ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যুবদলের গৌরব, তারুণ্যের শক্তি ও নেতাকর্মীদের আস্থার প্রতীক নাজমুল হোসেন মন্ডল ব্যারিস্টার জাইমা রহমানকে জন্মদিনের শুভেচ্ছা নাজমুল হোসেন মন্ডল ও মোঃ শাহজাহান মিয়া (নগর) যুবদলের রাজনীতিতে এক ফুটন্ত গোলাপ শেখ মোঃ সুমন যুবদলের রাজনীতিতে এক ফুটন্ত গোলাপের নাম শেখ মোঃ সুমন মরহুম কাজী জুলফিকর মোল্লার রুহের মাগফিরাত কামনায় বিনিময় কমপ্লেক্সে মিলাদ ও দোয়া মাহফিল জিয়া সংসদের কেন্দ্রীয় যোগাযোগবিষয়ক সম্পাদক মনোনীত হলেন মোঃ কামরুজ্জামান টুটুল জনগণের রাস্তার মান নিয়ে কথা বলায় অপমানের অভিযোগ, প্রতিবাদে পিয়ারা আক্তার প্রিয়া ৮৪ বছরেও বিদেশের মাটিতে বাংলাদেশের পতাকা উড়িয়েছেন বীর মুক্তিযোদ্ধা মজিবুর রহমান নীতি-নৈতিকতা ও দলীয় কর্মকাণ্ডে সক্রিয় মোঃ শাহজাহান মিয়া, আলোচনায় এরশাদনগরে ধর্মীয় সম্প্রীতি ও নিরাপত্তায় অঙ্গীকারবদ্ধ এমপি রনি, গাজীপুর-২ আসনের পূজামণ্ডপে তারেক রহমানের পক্ষ থেকে সহায়তা

গণভোট ও নির্বাচন বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে প্রশাসন–গণমাধ্যম সমন্বয়ের ওপর গুরুত্বারোপ

গণভোট-২০২৬ ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সংক্রান্ত অবহিতকরণ সভা অনুষ্ঠিত

md younus
  • আপডেট সময় : ১০:৪৭:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬
  • / ২১৯১ বার পড়া হয়েছে

আসন্ন গণভোট-২০২৬ ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সংক্রান্ত সাংবিধানিক ও প্রাতিষ্ঠানিক বিষয়াদি সম্পর্কে গণমাধ্যমকর্মীদের অবহিতকরণ এবং তথ্য আদান–প্রদানের লক্ষ্যে গাজীপুরে সাংবাদিকদের সঙ্গে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গাজীপুর সিটি কর্পোরেশনের উদ্যোগে গাজীপুরের বঙ্গতাজ অডিটোরিয়াম হলরুমে আয়োজিত এ সভায় গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন পরিচালনার প্রক্রিয়া, আইনগত কাঠামো এবং সংশ্লিষ্ট সরকারি সিদ্ধান্তসমূহ সম্পর্কে তথ্য উপস্থাপন করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিভাগীয় কমিশনার ও গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক শরফ উদ্দিন আহমদ চৌধুরী। তিনি বলেন, “গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন একটি সাংবিধানিক প্রক্রিয়া। এ সংক্রান্ত সঠিক ও যাচাইকৃত তথ্য জনগণের কাছে পৌঁছে দিতে গণমাধ্যমের ভূমিকা গুরুত্বপূর্ণ। তবে তথ্য পরিবেশনের ক্ষেত্রে আইন, বিধি ও আচরণবিধি অনুসরণ করা অপরিহার্য।”
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোহাম্মদ আলম হোসেন। তিনি বলেন, “গণভোট ও নির্বাচন সংক্রান্ত সকল কার্যক্রম সংবিধান, নির্বাচন কমিশনের আইন ও প্রযোজ্য বিধিমালার আলোকে পরিচালিত হবে। সাংবাদিকদের উদ্দেশ্যে নির্বাচন সংক্রান্ত তথ্যভিত্তিক ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনের আহ্বান জানানো হচ্ছে।” তিনি সভায় উত্থাপিত বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং নির্বাচন সংক্রান্ত তথ্য প্রচারে প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতার কথা জানান।
সভায় জানানো হয় যে, গণভোট-২০২৬ উপলক্ষে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে জনসাধারণের অবগতির জন্য কিছু তথ্যভিত্তিক লিফলেট প্রকাশ করা হয়েছে। উক্ত লিফলেটে জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ, ২০২৫ এবং জুলাই জাতীয় সনদে অন্তর্ভুক্ত সংবিধান  সংস্কার সংক্রান্ত প্রস্তাবসমূহ সম্পর্কে তথ্য উপস্থাপন করা হয়েছে। লিফলেটে উল্লেখিত প্রস্তাবসমূহের মধ্যে রয়েছে, নির্বাচনকালীন ত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন ও অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠান গঠনের প্রক্রিয়া। জাতীয় সংসদে দুই কক্ষবিশিষ্ট কাঠামো সংক্রান্ত প্রস্তাব। সংসদে নারীর প্রতিনিধিত্ব বৃদ্ধি। বিরোধী দলের সাংবিধানিক ভূমিকা। বিচার বিভাগের স্বাধীনতা। মৌলিক অধিকার সংক্রান্ত বিষয়সমূহ রাষ্ট্রপতি ও  প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য। সংবিধান সংশোধনের ক্ষেত্রে উচ্চকক্ষের ভূমিকা।
এ সকল বিষয় গণভোটের মাধ্যমে জনগণের মতামত গ্রহণের জন্য নির্বাচন কমিশন নির্ধারিত প্রশ্নের আওতাভুক্ত বলে সভায় জানানো হয়।
গণভোটের প্রশ্ন (তথ্যসূত্র হিসেবে) সভায় অবহিত করা হয় যে, গণভোটে ভোটারদের নিকট উপস্থাপিত প্রশ্নটি হলো—“আপনি কি জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ, ২০২৫ এবং জুলাই জাতীয় সনদে লিপিবদ্ধ সংবিধান সংস্কার সম্পর্কিত প্রস্তাবসমূহের প্রতি আপনার সম্মতি জ্ঞাপন করিতেছেন?” (হ্যাঁ / না) এটি নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে পরিচালিত একটি সাংবিধানিক প্রক্রিয়া।
সভায় সভাপতিত্ব করেন গাজীপুর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ সোহেল হাসান। এছাড়া গাজীপুর সিটি কর্পোরেশনের  ঊর্ধ্বতন কর্মকর্তা, জেলা প্রশাসনের প্রতিনিধি এবং গাজীপুরে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
সভায় উপস্থাপিত তথ্যসমূহ সংশ্লিষ্ট সরকারি কর্তৃপক্ষ ও নির্বাচন কমিশন প্রকাশিত নথি ও লিফলেটের ভিত্তিতে অবহিতকরণমূলক উদ্দেশ্যে উপস্থাপন করা হয়েছে। এই প্রতিবেদন কোনো প্রকার ভোট আহ্বান, প্রচারণা বা মতামত প্রদান নয়। আরও তথ্যের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অফিসিয়াল ওয়েবসাইট পরিদর্শনের অনুরোধ জানানো হয়—www.gonovote.gov.bd | www.gonovote.bd | www.ecs.gov.bd
গণভোট সংক্রান্ত জনসচেতনতামূলক তথ্য প্রচার কার্যক্রম পরিচালিত হচ্ছে, প্রধান উপদেষ্টার কার্যালয়, বাংলাদেশ নির্বাচন কমিশন, জেলা প্রশাসন, গাজীপুর এবং গাজীপুর সিটি কর্পোরেশন-এর সমন্বয়ে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

গণভোট ও নির্বাচন বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে প্রশাসন–গণমাধ্যম সমন্বয়ের ওপর গুরুত্বারোপ

গণভোট-২০২৬ ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সংক্রান্ত অবহিতকরণ সভা অনুষ্ঠিত

আপডেট সময় : ১০:৪৭:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬