ঢাকা ০২:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে দিন-রাত রাজপথে বিএনপি ৮৪-এর তরুণ: এথেন্সের মঞ্চে বাংলাদেশের লাল-সবুজের স্বর্ণগাথা পরিকল্পিত নৈরাজ্যের প্রতিবাদে তাঁতীদলের সমাবেশ ও মিছিল টঙ্গীর রাজপথে বিএনপির বিক্ষোভ মিছিল পদ-পদবীর মোহ নয় মানুষের ভালোবাসাই যার সবচেয়ে বড় প্রাপ্তি শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মসূচির বার্তা দিলেন সভাপতি তাজুল ইসলাম বেপারী সন্ত্রাস, নৈরাজ্য ও ষড়যন্ত্রের প্রতিবাদে টঙ্গীর রাজপথে বিএনপির বিক্ষোভ মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে কার্যকর পদক্ষেপই হবে ৪৯ নম্বর ওয়ার্ডের মানুষের নিরাপত্তা নিশ্চিত করার ভিত্তি- সোহেল চৌধুরী ময়লা দেখলেই থেমে যান, হাতে তুলে নেন পরিচ্ছন্নতার দায়িত্ব টঙ্গীর রাজপথে সুমন-টিপুর নেতৃত্বে যুবদলের বিক্ষোভ

খাগড়াছড়ির গুইমারায় গুলিতে নিহত ৩

md younus
  • আপডেট সময় : ০৯:৫৯:০১ পূর্বাহ্ন, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫
  • / ২২৩২ বার পড়া হয়েছে

পার্বত্য চট্টগ্রামে এক কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের প্রতিবাদে অবরোধ কর্মসূচির মধ্যে খাগড়াছড়ির গুইমারা উপজেলায় গুলিতে অন্তত তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও কয়েকজন। নিহতদের মরদেহ জেলা হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আহত চারজন হাসপাতালে চিকিৎসাধীন। রোববার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম রেঞ্জের উপমহাপুলিশ পরিদর্শক (ডিআইজি) আহসান হাবিব পলাশ। তিনি জানান, কীভাবে গুলিতে এ মৃত্যুর ঘটনা ঘটেছে তা এখনও স্পষ্ট নয়।
খাগড়াছড়ি জেলা সিভিল সার্জন মো. সাবের বলেন, গুইমারা থেকে আনা তিনজন পুরুষের লাশ হাসপাতালে রাখা হয়েছে, সোমবার সকালে ময়নাতদন্ত হবে। একইসঙ্গে গুলিবিদ্ধ চারজন চিকিৎসাধীন রয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার দুপুরে গুইমারার রামেসু বাজার এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে অবরোধকারীদের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এ সময় গুলির শব্দ শোনা যায়। অবরোধকারীদের দাবি, তারা শান্তিপূর্ণ অবস্থান নেওয়ার সময় গুলি চালানো হয়। পরে মুখোশ পরা কয়েকজন বাজারে ও বাড়িঘরে লুটপাট চালিয়ে আগুন ধরিয়ে দেয়। আগুনে বাজারের বেশ কিছু দোকান ও পাশের বসতঘর পুড়ে যায়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবি ও ভিডিওতে আগুনে দোকানপাট জ্বলতে দেখা গেছে। স্থানীয়রা জানিয়েছেন, বাজারটির বেশিরভাগ দোকান পাহাড়িদের।
পাহাড়ি ওই কিশোরীকে গত মঙ্গলবার রাতে প্রাইভেট পড়ে ফেরার পথে দলবদ্ধভাবে ধর্ষণের অভিযোগ ওঠে। অচেতন অবস্থায় তাকে একটি খেত থেকে উদ্ধার করে স্বজনেরা। এ ঘটনায় দায়ের হওয়া মামলায় জড়িত সন্দেহে একজনকে আটক করে পুলিশ, যাকে আদালত ছয় দিনের রিমান্ডে পাঠিয়েছে। এর প্রতিবাদে ‘জুম্ম-ছাত্র জনতা’র ব্যানারে শনিবার (২৭ সেপ্টেম্বর) ভোর থেকে পার্বত্য এলাকায় অবরোধ কর্মসূচি চলছে। ফলে খাগড়াছড়ি-চট্টগ্রাম, খাগড়াছড়ি-রাঙামাটি ও খাগড়াছড়ি-সাজেক সড়কে যান চলাচল বন্ধ রয়েছে।
গুলির ঘটনায় গুইমারা ও খাগড়াছড়ি শহরে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। আইনশৃঙ্খলা বাহিনীর টহল জোরদার করা হয়েছে। শহরের মোড়ে মোড়ে নিরাপত্তা বাহিনী অবস্থান নিয়েছে। অধিকাংশ দোকানপাট বন্ধ রয়েছে, চলাচলরত ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনামুল হক চৌধুরী জানান, পাহাড়ি ও বাঙালিদের মধ্যে উত্তেজনা তৈরি হয়েছে, আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গেও সংঘর্ষ হয়েছে। পরিস্থিতি উত্তপ্ত রয়েছে, বিস্তারিত তদন্ত শেষে জানানো যাবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

খাগড়াছড়ির গুইমারায় গুলিতে নিহত ৩

আপডেট সময় : ০৯:৫৯:০১ পূর্বাহ্ন, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫