ঢাকা ১২:৪৮ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যুবদলের গৌরব, তারুণ্যের শক্তি ও নেতাকর্মীদের আস্থার প্রতীক নাজমুল হোসেন মন্ডল ব্যারিস্টার জাইমা রহমানকে জন্মদিনের শুভেচ্ছা নাজমুল হোসেন মন্ডল ও মোঃ শাহজাহান মিয়া (নগর) যুবদলের রাজনীতিতে এক ফুটন্ত গোলাপ শেখ মোঃ সুমন যুবদলের রাজনীতিতে এক ফুটন্ত গোলাপের নাম শেখ মোঃ সুমন মরহুম কাজী জুলফিকর মোল্লার রুহের মাগফিরাত কামনায় বিনিময় কমপ্লেক্সে মিলাদ ও দোয়া মাহফিল জিয়া সংসদের কেন্দ্রীয় যোগাযোগবিষয়ক সম্পাদক মনোনীত হলেন মোঃ কামরুজ্জামান টুটুল জনগণের রাস্তার মান নিয়ে কথা বলায় অপমানের অভিযোগ, প্রতিবাদে পিয়ারা আক্তার প্রিয়া ৮৪ বছরেও বিদেশের মাটিতে বাংলাদেশের পতাকা উড়িয়েছেন বীর মুক্তিযোদ্ধা মজিবুর রহমান নীতি-নৈতিকতা ও দলীয় কর্মকাণ্ডে সক্রিয় মোঃ শাহজাহান মিয়া, আলোচনায় এরশাদনগরে ধর্মীয় সম্প্রীতি ও নিরাপত্তায় অঙ্গীকারবদ্ধ এমপি রনি, গাজীপুর-২ আসনের পূজামণ্ডপে তারেক রহমানের পক্ষ থেকে সহায়তা

প্রতিটি ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা নিশ্চিত করতে মাঠে নেমেছেন ওসি মোঃ মেহেদী হাসান, পিপিএম

ক্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে টঙ্গী পূর্ব থানায় নজিরবিহীন প্রস্তুতি

md younus
  • আপডেট সময় : ০৫:৩৮:৪৬ অপরাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬
  • / ২১৪০ বার পড়া হয়েছে

Exif_JPEG_420

আসন্ন ক্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে টঙ্গী পূর্ব থানার আওতাধীন প্রতিটি ভোটকেন্দ্রে শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশ নিশ্চিত করতে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে পুলিশ প্রশাসন। এই প্রস্তুতির কেন্দ্রে রয়েছেন টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মেহেদী হাসান, পিপিএম। যিনি নির্বাচনকে ঘিরে মাঠপর্যায়ে সরাসরি তদারকি ও বাস্তবভিত্তিক উদ্যোগ গ্রহণ করে প্রশংসা কুড়াচ্ছেন।

প্রত্যেক মানুষ যেন নির্বিঘ্নে ভোট দিতে পারেন, সেই দিকে খেয়াল রেখে পরিদর্শন করছেন টঙ্গী পূর্ব থানার ওসি মোঃ মেহেদী হাসান-সংবাদ আলোচনা।

জানা গেছে, টঙ্গী পূর্ব থানার অধীন যতগুলো স্কুল, কলেজ, মাদ্রাসা, উচ্চ বিদ্যালয় ও অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানে ভোটকেন্দ্র স্থাপন করা হয়েছে, তার প্রত্যেকটি কেন্দ্র তিনি গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করছেন। বিশেষ করে যেসব কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে, সেগুলোর জন্য নেওয়া হচ্ছে বিশেষ ও অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা।
ওসি মোঃ মেহেদী হাসান, পিপিএম নিজে মাঠে নেমে যেসব ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা নেই, সেগুলোর তালিকা লিখিতভাবে প্রস্তুত করছেন এবং একে একে সরেজমিন পরিদর্শন করছেন। তার সুস্পষ্ট নির্দেশনা, টঙ্গী পূর্ব থানার আওতাধীন কোনো ভোটকেন্দ্র সিসি ক্যামেরা ছাড়া থাকবে না। তিনি সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে সমন্বয় করে যেসব স্কুল, কলেজ ও কেন্দ্রগুলোতে সিসি ক্যামেরা নেই, সেখানে দ্রুত সিসি ক্যামেরা স্থাপনের ব্যবস্থা নিচ্ছেন। এতে করে ভোট গ্রহণের প্রতিটি ধাপ থাকবে পূর্ণ নজরদারির আওতায়।
ওসি জানান, কেবল আইনশৃঙ্খলা রক্ষা নয়। ভোটারদের মানসিক স্বস্তি ও ভোটদানে আগ্রহ সৃষ্টি করাও তার অন্যতম লক্ষ্য। এজন্য কেন্দ্রের ভেতর ও বাইরে শৃঙ্খলাপূর্ণ পরিবেশ, পর্যাপ্ত আলো, নারী ভোটারদের নিরাপত্তা, প্রবেশ ও বের হওয়ার সুষ্ঠু ব্যবস্থা এবং সার্বিক নিরাপত্তা পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে।
তিনি বলেন, “প্রত্যেক মানুষ যেন নির্বিঘ্নে ভোট দিতে পারেন। সেই পরিবেশ সৃষ্টি করাই আমাদের দায়িত্ব। আইনশৃঙ্খলা থেকে শুরু করে ভোটকেন্দ্রে যেসব সমস্যা থাকতে পারে, সবগুলোর সমাধান আমরা করব। ভোটার যেন সুন্দর পরিবেশ দেখে স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে আসেন, সেই ব্যবস্থাই নিশ্চিত করা হবে।” টঙ্গী পূর্ব থানার এই উদ্যোগকে গাজীপুর মহানগর পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারাও ইতিবাচকভাবে দেখছেন। মহানগর পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, নির্বাচন সমন্বয়কারী দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তাসহ সংশ্লিষ্ট মহল মনে করছেন, ওসি মোঃ মেহেদী হাসান, পিপিএম একজন দক্ষ, দূরদর্শী ও দায়িত্বশীল পুলিশ কর্মকর্তা হিসেবে মাঠপর্যায়ে দৃষ্টান্ত স্থাপন করছেন।
স্থানীয় ভোটার ও সাধারণ জনগণের মধ্যেও এই উদ্যোগ ব্যাপক স্বস্তি ও আস্থা তৈরি করেছে। অনেকেই বলছেন, একজন ওসি যখন নিজে কেন্দ্র পরিদর্শন করে প্রস্তুতি নিশ্চিত করেন, তখন সাধারণ মানুষের ভরসা বহুগুণে বেড়ে যায়। টঙ্গী পূর্ব থানায় তার নেতৃত্বে একটি নিরপেক্ষ, নিরাপদ ও ভোটবান্ধব নির্বাচন পরিবেশ গড়ে উঠছে বলে তারা আশা প্রকাশ করছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

প্রতিটি ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা নিশ্চিত করতে মাঠে নেমেছেন ওসি মোঃ মেহেদী হাসান, পিপিএম

ক্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে টঙ্গী পূর্ব থানায় নজিরবিহীন প্রস্তুতি

আপডেট সময় : ০৫:৩৮:৪৬ অপরাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬