ঢাকা ০৫:৫০ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যুবদলের গৌরব, তারুণ্যের শক্তি ও নেতাকর্মীদের আস্থার প্রতীক নাজমুল হোসেন মন্ডল ব্যারিস্টার জাইমা রহমানকে জন্মদিনের শুভেচ্ছা নাজমুল হোসেন মন্ডল ও মোঃ শাহজাহান মিয়া (নগর) যুবদলের রাজনীতিতে এক ফুটন্ত গোলাপ শেখ মোঃ সুমন যুবদলের রাজনীতিতে এক ফুটন্ত গোলাপের নাম শেখ মোঃ সুমন মরহুম কাজী জুলফিকর মোল্লার রুহের মাগফিরাত কামনায় বিনিময় কমপ্লেক্সে মিলাদ ও দোয়া মাহফিল জিয়া সংসদের কেন্দ্রীয় যোগাযোগবিষয়ক সম্পাদক মনোনীত হলেন মোঃ কামরুজ্জামান টুটুল জনগণের রাস্তার মান নিয়ে কথা বলায় অপমানের অভিযোগ, প্রতিবাদে পিয়ারা আক্তার প্রিয়া ৮৪ বছরেও বিদেশের মাটিতে বাংলাদেশের পতাকা উড়িয়েছেন বীর মুক্তিযোদ্ধা মজিবুর রহমান নীতি-নৈতিকতা ও দলীয় কর্মকাণ্ডে সক্রিয় মোঃ শাহজাহান মিয়া, আলোচনায় এরশাদনগরে ধর্মীয় সম্প্রীতি ও নিরাপত্তায় অঙ্গীকারবদ্ধ এমপি রনি, গাজীপুর-২ আসনের পূজামণ্ডপে তারেক রহমানের পক্ষ থেকে সহায়তা

কাপাসিয়ায় মাদক কারবারিদের হামলায় ৪ পুলিশ আহত

md younus
  • আপডেট সময় : ১২:৪৪:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ২৩ মে ২০২৫
  • / ২২৯১ বার পড়া হয়েছে

গাজীপুরের কাপাসিয়ার তরগাঁও ইউনিয়নের সৈয়দপুর গ্রামে বুধবার দিবাগত রাতে মাদক কারবারিদের ধরতে গিয়ে চার পুলিশ সদস্য আহত হয়েছেন। গুরুতর আহত দুই পুলিশকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে ১৭ জনের নামে মামলা করে এবং ৫ আসামীকে পুলিশ গ্রেফতার করেছে। স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার সৈয়দপুর গ্রামের মোঃ মেজবাহউদ্দিনের বাড়িতে তার ছেলে মাদক বেচাকেনা করছে এমন সংবাদ পেয়ে বুধবার রাত সাড়ে ১১টার সময় কাপাসিয়া থানার এসআই মনিরুল ইসলামের নেতৃত্বে এএসঅই আলমগীর হোসেন, বিশেষ আনসার মোঃ মনিরুজ্জামান ও মোঃ লিটনসহ একদল পুলিশ ওই বাড়িতে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা পুলিশের উপর অতর্কিত হামলা চালালে সব পুলিশ সদস আহত হয়। ওই গুরুতর আহত এস আই মনিরুল ইসলাম ও বিশেষ আনসার মনিরুজ্জামানকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জয়নাল আবেদীন মন্ডল পুলশের উপর মাদক কারবারিদের হামলার কথা স্বীকার করে জানান, মাদকের বিরুদ্ধে শূন্য সহনশীলতা ঘোষণা করে কাপাসিয়াকে মাদকমুক্ত করতে তাদের জোড়ালো অভিযান চলমান রয়েছে। আর এ হামলার ঘটনায় জড়িতদের খুব দ্রুত গ্রেফতার করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

কাপাসিয়ায় মাদক কারবারিদের হামলায় ৪ পুলিশ আহত

আপডেট সময় : ১২:৪৪:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ২৩ মে ২০২৫