ঢাকা ০৫:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
“একজনকে হারিয়েছে টঙ্গী, আরেকজনের জীবন থমকে আছে কারাগারে” বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম সরকারের জন্য আলহাজ্ব মোঃ মনোয়ার হোসেন খোকনের লড়াই ঐক্যের শক্তিতে তারুণ্যের অগ্রযাত্রা শেখ মোঃ সুমনের ভাবনায় যুবসমাজ ও মানবিক রাজনীতি কারামুক্তি দিবসে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে স্মরণ করে বেনজির রহমান খান পিন্টুর সংগ্রামী শুভেচ্ছা আহত সেনা কর্মকর্তাকে দেখতে সিএমএইচ হাসপাতালে প্রধানমন্ত্রী যুবসমাজকে খেলাধুলায় এগিয়ে নিতে মোল্লাবাড়ীতে মিনিবার ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ত্যাগীদের মূল্যায়ন কোথায় ? দলীয় নেতৃত্বের কাছে বেনজীর রহমান খাঁন পিন্টুর প্রশ্ন এক ভাইয়ের বিদায়ে হাজারো মানুষের ঢল এরশাদ নগরে দ্বীন ইসলাম দিলুর মেজবান যেন মানুষের মিলনমেলা দোয়া, অশ্রু, ভালোবাসা আর ভ্রাতৃত্বের এক অনন্য দিন দেশের যেকোনও সংকটে জনগণ বিএনপির ওপর আস্থা রেখেছে: তারেক রহমান এরশাদ নগরে মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান সুস্থ থাকুন, সচেতন থাকুন

ইতালি সরকার লিগ্যাল চ্যানেলে আরও শ্রমিক নিতে আগ্রহী: স্বরাষ্ট্র উপদেষ্টা

md younus
  • আপডেট সময় : ০২:১৯:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ মে ২০২৫
  • / ২২০০ বার পড়া হয়েছে

সোমবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে উপদেষ্টার সঙ্গে ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী মাতিও পিয়ান্তিদোসির সাক্ষাৎ শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বললেন,

“তারা (ইতালি) বলেছেন বাংলাদেশের শ্রমিকরা খুব কঠোর পরিশ্রমী। তারা আমাদের দেশে থেকে নতুন করে লিগ্যাল চ্যানেলে লোক নিতে আগ্রহী। অন্যদেশের ভিসা নিয়ে সাগর পাড়ি দিয়ে ইতালিতে যাওয়ার যে প্রবণতা সেটাতে তারা নিরুৎসাহিত করেছে। আমরা তাদের বলেছি- এতদিন যারা এই লাইনে গিয়েছে তাদেরকেও যেন বৈধতা দিয়ে দেওয়া হয়।”

ইতালিতে বাংলাদেশি শ্রমিক সংখ্যার প্রশ্নে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন,

“প্রকৃত সংখ্যাটা তো আমি বলতে পারবো না। শুনেছি সেখানে লাখ খানেক বাংলাদেশি শ্রমিক কাজ করছেন। ওনারা নতুন করে লোক নেবে, তবে প্রোপার চ্যানেলে যেতে হবে।”

জাহাঙ্গীর আলম আরও যোগ করে বলেন,

“আমরা কিছু বিষয়ে সহযোগিতা বাড়ানোর বিষয়ে বলেছি, বিশেষ করে পুলিশ, কোস্টগার্ড ও বিজিবির সাথে সহযোগিতা বাড়ানোর জন্য তারা এ বিষয়ে একমত হয়েছেন তারা আমাদের সহযোগিতা করবে।”

ইতালি কী ধরনের সহযোগিতা দেবে? এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, তারা মূলত আমাদের ক্যাপাসিটি বিল্ডিংয়ের জন্য প্রশিক্ষণ দেবে।

এসময় হাসনাত আবদুল্লাহর ওপর হামলার ঘটনা নিয়ে সাংবাদিকদের করা প্রশ্নের উত্তরে তিনি বলেন, “এ ধরনের ঘটনা যেন না হয় সেই ব্যবস্থা নেওয়া হচ্ছে। সোমবার (৪ মে) রাতে এ ঘটনায় ৫৪ জনকে গ্রেপ্তার বা আইনের আওতায় আনা হয়েছে। এ ধরনের ঘটনা যারা ঘটানোর চেষ্টা করছে তাদের কাউকে কোনো ছাড় দেওয়া হবে না।”

জুলাই আন্দোলনে যারা সামনের সারিতে ছিল তাদের ওপর কিছু দিন পর পর হামলা হচ্ছে এতে তারা নিরাপত্তাহীনতায় ভুগছে এমন প্রশ্নে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন,

“এটার সংখ্যা কমে আসছে। আস্তে আস্তে এটা কমে যাবে। যারা এ ধরনের দুই-একটা ঘটনা ঘটানোর চেষ্টা করবে তাদের কাউকে ছাড় দেওয়া হবে না। ভবিষ্যতে এ ধরনের ঘটনা ঘটালে আগেই যেন ধরতে পারি সেই ব্যবস্থা আমরা করবো।”

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ইতালি সরকার লিগ্যাল চ্যানেলে আরও শ্রমিক নিতে আগ্রহী: স্বরাষ্ট্র উপদেষ্টা

আপডেট সময় : ০২:১৯:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ মে ২০২৫