ঢাকা ১২:৫৮ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যুবদলের গৌরব, তারুণ্যের শক্তি ও নেতাকর্মীদের আস্থার প্রতীক নাজমুল হোসেন মন্ডল ব্যারিস্টার জাইমা রহমানকে জন্মদিনের শুভেচ্ছা নাজমুল হোসেন মন্ডল ও মোঃ শাহজাহান মিয়া (নগর) যুবদলের রাজনীতিতে এক ফুটন্ত গোলাপ শেখ মোঃ সুমন যুবদলের রাজনীতিতে এক ফুটন্ত গোলাপের নাম শেখ মোঃ সুমন মরহুম কাজী জুলফিকর মোল্লার রুহের মাগফিরাত কামনায় বিনিময় কমপ্লেক্সে মিলাদ ও দোয়া মাহফিল জিয়া সংসদের কেন্দ্রীয় যোগাযোগবিষয়ক সম্পাদক মনোনীত হলেন মোঃ কামরুজ্জামান টুটুল জনগণের রাস্তার মান নিয়ে কথা বলায় অপমানের অভিযোগ, প্রতিবাদে পিয়ারা আক্তার প্রিয়া ৮৪ বছরেও বিদেশের মাটিতে বাংলাদেশের পতাকা উড়িয়েছেন বীর মুক্তিযোদ্ধা মজিবুর রহমান নীতি-নৈতিকতা ও দলীয় কর্মকাণ্ডে সক্রিয় মোঃ শাহজাহান মিয়া, আলোচনায় এরশাদনগরে ধর্মীয় সম্প্রীতি ও নিরাপত্তায় অঙ্গীকারবদ্ধ এমপি রনি, গাজীপুর-২ আসনের পূজামণ্ডপে তারেক রহমানের পক্ষ থেকে সহায়তা

সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা

md younus
  • আপডেট সময় : ১১:২৩:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬
  • / ২১৫৫ বার পড়া হয়েছে

ফাইল ছবি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা সিলেট থেকে শুরু করতে যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। হজরত শাহজালাল (রহ.) ও শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারতের মধ্য দিয়ে তিনি নির্বাচনী মাঠে নামবেন। দলীয় সূত্র বলছে, এই সফরের মাধ্যমেই দেশব্যাপী প্রচার কর্মসূচির সূচনা হবে।
বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক মওদুদ হোসেন আলমগীর বাসসকে জানিয়েছেন, বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সিলেট সফরে যাবেন তারেক রহমান। সেখান থেকে তিনি পথসভা ও জনসভায় অংশ নিতে নিতে সড়কপথে ঢাকায় ফিরবেন। এই কর্মসূচির অংশ হিসেবে মৌলভীবাজারে একটি জনসভা এবং শ্রীমঙ্গলে একটি নির্বাচনী সভায় বক্তব্য দেওয়ার পরিকল্পনা রয়েছে।
নির্বাচনের তফসিল অনুযায়ী বুধবার (২১ জানুয়ারি) জাতীয় সংসদ নির্বাচনের প্রতীক বরাদ্দ দেওয়া হবে। এরপরদিন থেকেই আনুষ্ঠানিকভাবে শুরু হবে নির্বাচনী প্রচার। ঢাকায় একটি হোটেলে সংবাদমাধ্যমের সম্পাদকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের সময় তারেক রহমান বলেন, “সামনে নির্বাচন। একটি রাজনৈতিক দলের নেতা হিসেবে আমরা ২২ জানুয়ারি থেকে আমাদের সব পরিকল্পনা জনগণের সামনে তুলে ধরব।” তবে প্রচারের বিস্তারিত কর্মসূচি নিয়ে তখন তিনি আর কিছু জানাননি।
বিএনপির একাধিক নেতা জানিয়েছেন, ঐতিহ্যগতভাবেই হজরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে দল নির্বাচনী প্রচার শুরু করে থাকে। সিলেট থেকেই প্রচার শুরু করার সিদ্ধান্ত সেই ধারাবাহিকতারই অংশ।
এর আগে শুক্রবার (৯ জানুয়ারি) রাতে দলের স্থায়ী কমিটির এক জরুরি বৈঠকে তারেক রহমানের উত্তরাঞ্চল সফর আপাতত স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়। নির্বাচন কমিশনের অনুরোধে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে দলীয় সূত্রে জানানো হয়। ওই বৈঠক শেষে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, পরবর্তী সময়ে উত্তরবঙ্গ সফরের নতুন সময়সূচি জানানো হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা

আপডেট সময় : ১১:২৩:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬