ঢাকা ১২:০৮ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মানুষের জন্য বেঁচে থাকা এক মানুষের গল্প একটি চারা, একটি স্বপ্ন, একটি বাংলাদেশ গাজীপুরের টঙ্গীতে দুই কন্যাকে সঙ্গে নিয়ে সবুজের বাগান গড়লেন শেখ মোঃ সুমন; পরিবেশ রক্ষায় ব্যক্তিগত উদ্যোগ থেকে সামাজিক দায়িত্বের এক অনুপ্রেরণার গল্প প্রাচীন গহনা পরে সমালোচনার মুখে জেনডায়া শক্তিশালী পাসপোর্টের তালিকায় আরও ২ ধাপ পিছাল বাংলাদেশ, শীর্ষে সিঙ্গাপুর ১০ আগস্ট এসএসসির পরীক্ষার ফল প্রকাশের সিদ্ধান্ত আন্তঃশিক্ষা বোর্ডের অভিযোগ, সংগ্রাম ও আত্মপক্ষ সমর্থনের এক আলোচিত অধ্যায় দাঁড়াইলের মনোয়ার হোসেন খোকন: বিচারাধীন মামলার মাঝেও নিরপেক্ষ তদন্তের আহ্বান, সংবাদ সম্মেলনে পরিবারের বক্তব্য শ্রদ্ধা, দোয়া ও মানবসেবার অনন্য দৃষ্টান্ত: পিতা লাল মোহাম্মদের মৃত্যুবার্ষিকীতে আলহাজ্ব বছির আহম্মেদ বাবুর ব্যতিক্রমী গণ-দাওয়াত আর-রহমান জামে মসজিদের উন্নয়নে অনুদানের উদ্যোগ দাঁড়াইলের ঘটনা নিয়ে নীরবতা ভাঙলেন মনোয়ার হোসেন খোকন নতুন নৌপ্রধানকে ভাইস অ্যাডমিরাল র‌্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে স্বামীকে হত্যার অভিযোগে স্ত্রী গ্রেপ্তার

“আমার বাবার জন্য দোয়া করুন”—সন্তান শাহানুর রনির আবেগঘন আবেদন, মানবিক মুক্তির দাবি এলাকাবাসীর

বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম সরকার গুরুতর অসুস্থ — দল-মত নির্বিশেষে দোয়ার আহ্বান

md younus
  • আপডেট সময় : ০২:৪৩:১২ অপরাহ্ন, শনিবার, ১৬ অগাস্ট ২০২৫
  • / ২১২৭ বার পড়া হয়েছে

গাজীপুরের গর্ব, স্বাধীনতার জন্য জীবন বাজি রাখা সৈনিক, বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম সরকার আজ গুরুতর অসুস্থ। গত পাঁচদিন ধরে শয্যাশায়ী এই মুক্তিযোদ্ধার জন্য তার সন্তান সরকার শাহানুর ইসলাম রনি সামাজিক যোগাযোগমাধ্যমে এক আবেগঘন স্ট্যাটাস দিয়ে দোয়া চেয়েছেন সবার কাছে।
রনি লিখেছেন—“আমার বাবা বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম সরকার গত পাঁচদিন ধরে খুবই অসুস্থ। আমি সকলের কাছে দোয়া চাই। দল-মত নির্বিশেষে সবাই আমার বাবার জন্য দোয়া করুন, যেন আল্লাহ তাকে সুস্থতা ও মুক্তি দান করেন।”
যিনি জাতির জন্য লড়েছিলেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে অস্ত্র হাতে ঝাঁপিয়ে পড়েছিলেন নুরুল ইসলাম সরকার। পাকিস্তানি সেনাদের বিরুদ্ধে সাহসিকতার সাথে লড়াই করে দেশকে স্বাধীন করেছেন। স্বাধীনতার পরও ছিলেন এলাকার মানুষের পাশে, সমাজের কল্যাণে নিজেকে নিবেদিত রেখেছেন।
আজ সেই মুক্তিযোদ্ধা দীর্ঘদিন কারাবন্দী থেকে অসুস্থ শরীরে মৃত্যুর সঙ্গে লড়ছেন।
এলাকাবাসীর অশ্রুসিক্ত প্রতিক্রিয়া : নুরুল ইসলাম সরকারের অসুস্থতার খবরে গাজীপুরবাসীর চোখে পানি।
এলাকার সাধারণ মানুষ ও বিএনপি নেতা-কর্মীরা বলছেন—“যিনি জাতির জন্য প্রাণ বাজি রেখেছিলেন, তার শেষ সময় যেন কারাগারে না কাটে।” “মানবিক কারণে তাকে অবিলম্বে মুক্তি দিয়ে পরিবারের কাছে ফিরিয়ে দিন।”
সর্বজনীন দোয়ার ঝড়, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে দোয়ার আহ্বান।
কেউ লিখেছেন—“একজন মুক্তিযোদ্ধার জন্য দোয়া করা মানে স্বাধীনতার প্রতি শ্রদ্ধা জানানো।”
আবার কেউ বলেছেন—“হে আল্লাহ, এই দেশের জন্য যুদ্ধ করা মুক্তিযোদ্ধাকে সুস্থতা দাও, মুক্তি দাও।”
মানবিক মুক্তির জোর দাবি, আইনজীবী, প্রশাসন ও সরকারের কাছে মানুষের একটাই প্রত্যাশা—“বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম সরকারের প্রতি মানবিক আচরণ করা হোক। অবিলম্বে তাকে মুক্তি দিয়ে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হোক।”
আজ গোটা গাজীপুর কাঁদছে—বীর মুক্তিযোদ্ধার জন্য দোয়া করছে পুরো জাতি

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

“আমার বাবার জন্য দোয়া করুন”—সন্তান শাহানুর রনির আবেগঘন আবেদন, মানবিক মুক্তির দাবি এলাকাবাসীর

বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম সরকার গুরুতর অসুস্থ — দল-মত নির্বিশেষে দোয়ার আহ্বান

আপডেট সময় : ০২:৪৩:১২ অপরাহ্ন, শনিবার, ১৬ অগাস্ট ২০২৫