ঢাকা ১১:৫৬ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মানুষের জন্য বেঁচে থাকা এক মানুষের গল্প একটি চারা, একটি স্বপ্ন, একটি বাংলাদেশ গাজীপুরের টঙ্গীতে দুই কন্যাকে সঙ্গে নিয়ে সবুজের বাগান গড়লেন শেখ মোঃ সুমন; পরিবেশ রক্ষায় ব্যক্তিগত উদ্যোগ থেকে সামাজিক দায়িত্বের এক অনুপ্রেরণার গল্প প্রাচীন গহনা পরে সমালোচনার মুখে জেনডায়া শক্তিশালী পাসপোর্টের তালিকায় আরও ২ ধাপ পিছাল বাংলাদেশ, শীর্ষে সিঙ্গাপুর ১০ আগস্ট এসএসসির পরীক্ষার ফল প্রকাশের সিদ্ধান্ত আন্তঃশিক্ষা বোর্ডের অভিযোগ, সংগ্রাম ও আত্মপক্ষ সমর্থনের এক আলোচিত অধ্যায় দাঁড়াইলের মনোয়ার হোসেন খোকন: বিচারাধীন মামলার মাঝেও নিরপেক্ষ তদন্তের আহ্বান, সংবাদ সম্মেলনে পরিবারের বক্তব্য শ্রদ্ধা, দোয়া ও মানবসেবার অনন্য দৃষ্টান্ত: পিতা লাল মোহাম্মদের মৃত্যুবার্ষিকীতে আলহাজ্ব বছির আহম্মেদ বাবুর ব্যতিক্রমী গণ-দাওয়াত আর-রহমান জামে মসজিদের উন্নয়নে অনুদানের উদ্যোগ দাঁড়াইলের ঘটনা নিয়ে নীরবতা ভাঙলেন মনোয়ার হোসেন খোকন নতুন নৌপ্রধানকে ভাইস অ্যাডমিরাল র‌্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে স্বামীকে হত্যার অভিযোগে স্ত্রী গ্রেপ্তার

ববি হাজ্জাজের জয়, মামুনুল হকের পরাজয়: ফলাফলের শিটে কাটাকাটি নিয়ে প্রশ্ন

md younus
  • আপডেট সময় : ০৮:৪৯:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬
  • / ১৯০৯ বার পড়া হয়েছে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজধানীর গুরুত্বপূর্ণ ঢাকা-১৩ (মোহাম্মদপুর-আদাবর-শ্যামলী) আসনে বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ববি হাজ্জাজ বেসরকারিভাবে জয়ী হয়েছেন। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) প্রকাশিত ১৩৮ কেন্দ্রের বেসরকারি ফলাফলে দেখা গেছে, তিনি পেয়েছেন ৯০ হাজার ৬০১ ভোট, যেখানে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১–দল সমর্থিত বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মাওলানা মামুনুল হক পেয়েছেন ৮৬ হাজার ৮৮৯ ভোট। ভোটের ব্যবধান দাঁড়িয়েছে ৩ হাজার ৭১২।
ঢাকা-১৩ আসনে ভোটগ্রহণ সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হয়। নির্বাচনের দিন বিভিন্ন কেন্দ্র থেকে ধীরে ধীরে ফলাফল প্রকাশ শুরু হয়। শুরুতে ১১–দল সমর্থিত প্রার্থী মামুনুল হক সামান্য এগিয়ে থাকলেও পরে ববি হাজ্জাজ ধানের শীষ প্রতীকে ভোটে এগিয়ে যান। ১৩৮ কেন্দ্রের মধ্যে ১০২ কেন্দ্রের প্রাপ্ত ফলাফলে ববি হাজ্জাজ পেয়েছেন ৬৬ হাজার ১৪০ ভোট, মামুনুল হক পেয়েছেন ৫৯ হাজার ২৬৫ ভোট, যা ভোটের ব্যবধান ৬ হাজার ৮৭৫।
কিছু কেন্দ্রে ফলাফলের ‘কাটাকাটি’ করা ছবি ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ফলে ইতিমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। নেটিজেনরা এই ছবি নিয়ে উদ্বেগ ও সমালোচনা করছেন। ইবনে ফুলান লিখেছেন, “হঠাৎ বদলে যাওয়া অবস্থানের পেছনে যারা ছুটছেন, ইতিহাস তাদের সহজে ক্ষমা করে না।” অন্য এক নেটিজেন মিশন প্রশ্ন তুলেছেন, “কাটাকাটি কেন? কালিতে সমস্যা না কি অন্য কিছু?” শাহ পরান উল্লেখ করেছেন, “ফল আটকে রেখে হঠাৎ করে জাম্প।”
এই আসনটি ঢাকা উত্তর সিটি করপোরেশনের ২৮ থেকে ৩৪ নম্বর ওয়ার্ডের মধ্যে মোহাম্মদপুর এলাকা জুড়ে বিস্তৃত। এখানে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৮ হাজার ৭৯১, যেখানে পুরুষ ভোটার ২ লাখ ৯ হাজার ৮১২, নারী ভোটার ১ লাখ ৯৮ হাজার ৯৭১ এবং তৃতীয় লিঙ্গের ভোটার আটজন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ববি হাজ্জাজের জয়, মামুনুল হকের পরাজয়: ফলাফলের শিটে কাটাকাটি নিয়ে প্রশ্ন

আপডেট সময় : ০৮:৪৯:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬