ঢাকা ০১:৩৯ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যুবদলের গৌরব, তারুণ্যের শক্তি ও নেতাকর্মীদের আস্থার প্রতীক নাজমুল হোসেন মন্ডল ব্যারিস্টার জাইমা রহমানকে জন্মদিনের শুভেচ্ছা নাজমুল হোসেন মন্ডল ও মোঃ শাহজাহান মিয়া (নগর) যুবদলের রাজনীতিতে এক ফুটন্ত গোলাপ শেখ মোঃ সুমন যুবদলের রাজনীতিতে এক ফুটন্ত গোলাপের নাম শেখ মোঃ সুমন মরহুম কাজী জুলফিকর মোল্লার রুহের মাগফিরাত কামনায় বিনিময় কমপ্লেক্সে মিলাদ ও দোয়া মাহফিল জিয়া সংসদের কেন্দ্রীয় যোগাযোগবিষয়ক সম্পাদক মনোনীত হলেন মোঃ কামরুজ্জামান টুটুল জনগণের রাস্তার মান নিয়ে কথা বলায় অপমানের অভিযোগ, প্রতিবাদে পিয়ারা আক্তার প্রিয়া ৮৪ বছরেও বিদেশের মাটিতে বাংলাদেশের পতাকা উড়িয়েছেন বীর মুক্তিযোদ্ধা মজিবুর রহমান নীতি-নৈতিকতা ও দলীয় কর্মকাণ্ডে সক্রিয় মোঃ শাহজাহান মিয়া, আলোচনায় এরশাদনগরে ধর্মীয় সম্প্রীতি ও নিরাপত্তায় অঙ্গীকারবদ্ধ এমপি রনি, গাজীপুর-২ আসনের পূজামণ্ডপে তারেক রহমানের পক্ষ থেকে সহায়তা

“নীতি থেকে সরে যাইনি, তাই অনেকের শত্রু হয়েছি”

md younus
  • আপডেট সময় : ১১:৩৮:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫
  • / ২২১৯ বার পড়া হয়েছে

সরকার থেকে পদত্যাগের পর যুব ও ক্রীড়া উপদেষ্টা হিসেবে শেষবারের মতো ক্যাবিনেট সভায় অংশ নিলেন আসিফ মাহমুদ। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বৈঠক শেষে বের হয়ে তিনি নিজের ফেসবুক আইডিতে একটি দীর্ঘ পোস্টে দায়িত্ব পালনকালীন অভিজ্ঞতা ও অনুভূতির কথা তুলে ধরেন। সেখানে তিনি জানান, গত ষোলো মাসে শিখেছেন অনেক কিছু আর চেষ্টা করেছেন নিজের সর্বোচ্চটা দিয়ে দেশের জন্য কাজ করতে।
তিনি লেখেন, বাধা, হুমকি ও রক্তচক্ষুকে উপেক্ষা করেই প্রতিটি কাজে স্থির থাকার চেষ্টা করেছেন। তাঁর কথায়, জুলাই গণঅভ্যুত্থানের যে স্পিরিট ছিল, সেই বিশ্বাস থেকেই সব সিদ্ধান্ত ও দায়িত্বপালনে তিনি অটল থেকেছেন। নানা উদ্যোগ ও কাজের প্রশংসা যেমন পেয়েছেন, তেমনি সমালোচনাও এসেছে। তবে জনগণ যে ফলাফল দেখেছে, তার নেপথ্যের পরিশ্রম যে কত কঠিন ছিল, তা তিনি নিজেই উপলব্ধি করেছেন।
ফেসবুক পোস্টে তিনি জানান, নীতি ও ন্যায়পরায়ণতার পথে কাজ করতে গিয়ে বহু শক্তিশালী ব্যক্তি ও গোষ্ঠীর বিরোধিতার মুখে পড়তে হয়েছে। তাঁর ভাষায়, “গণঅভ্যুত্থান এবং পরবর্তী সময়ে নীতির ওপর অবিচল থেকে কাজ করতে গিয়ে অনেক শক্তিশালী ব্যক্তি, গোষ্ঠীর শত্রুতে পরিণত হয়েছি। বিভিন্নভাবে তাদের প্রতিশোধ ও রোষানলের শিকার হতে হয়েছে এবং ভবিষ্যতেও হতে হবে হয়তো।” তবুও এসব তাকে আর ভয় দেখাতে পারে না বলে উল্লেখ করেন তিনি। কারণ, “আমার শক্তি আমার জনগণ।”

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

“নীতি থেকে সরে যাইনি, তাই অনেকের শত্রু হয়েছি”

আপডেট সময় : ১১:৩৮:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫