ঢাকা ১১:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যুবদলের গৌরব, তারুণ্যের শক্তি ও নেতাকর্মীদের আস্থার প্রতীক নাজমুল হোসেন মন্ডল ব্যারিস্টার জাইমা রহমানকে জন্মদিনের শুভেচ্ছা নাজমুল হোসেন মন্ডল ও মোঃ শাহজাহান মিয়া (নগর) যুবদলের রাজনীতিতে এক ফুটন্ত গোলাপ শেখ মোঃ সুমন যুবদলের রাজনীতিতে এক ফুটন্ত গোলাপের নাম শেখ মোঃ সুমন মরহুম কাজী জুলফিকর মোল্লার রুহের মাগফিরাত কামনায় বিনিময় কমপ্লেক্সে মিলাদ ও দোয়া মাহফিল জিয়া সংসদের কেন্দ্রীয় যোগাযোগবিষয়ক সম্পাদক মনোনীত হলেন মোঃ কামরুজ্জামান টুটুল জনগণের রাস্তার মান নিয়ে কথা বলায় অপমানের অভিযোগ, প্রতিবাদে পিয়ারা আক্তার প্রিয়া ৮৪ বছরেও বিদেশের মাটিতে বাংলাদেশের পতাকা উড়িয়েছেন বীর মুক্তিযোদ্ধা মজিবুর রহমান নীতি-নৈতিকতা ও দলীয় কর্মকাণ্ডে সক্রিয় মোঃ শাহজাহান মিয়া, আলোচনায় এরশাদনগরে ধর্মীয় সম্প্রীতি ও নিরাপত্তায় অঙ্গীকারবদ্ধ এমপি রনি, গাজীপুর-২ আসনের পূজামণ্ডপে তারেক রহমানের পক্ষ থেকে সহায়তা

বায়তুল মোকাররমে বিক্ষোভ সমাবেশ ডাকল ১১ দল

নির্বাচন-পরবর্তী সহিংসতার অভিযোগে

md younus
  • আপডেট সময় : ০৮:২০:৫৩ অপরাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬
  • / ২০৯২ বার পড়া হয়েছে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের পর দেশের বিভিন্ন স্থানে সহিংসতা ও নির্যাতন-নিপীড়নের অভিযোগ তুলে ঢাকায় বিক্ষোভ সমাবেশের ঘোষণা দিয়েছে ১১ দলীয় জোট। রাজধানীর বায়তুল মোকাররমের উত্তর ফটকে সোমবার বিকাল সাড়ে ৪টায় এ সমাবেশ অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে।
রোববার (১৫ ফেব্রুয়ারি) সংবাদমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের সহকারী প্রচার সম্পাদক আব্দুস সাত্তার সুমনের সই রয়েছে। এতে বলা হয়েছে, জামায়াতের আমির শফিকুর রহমানসহ জোটের শীর্ষস্থানীয় নেতারা সমাবেশে বক্তব্য দেবেন।
বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হয়। ২৯৯টি আসনে ভোটগ্রহণ হলেও ফলাফল ঘোষণা করা হয়েছে ২৯৭টির। এর মধ্যে ৭৭টি আসনে জয় পেয়েছে জামায়াত নেতৃত্বাধীন জোট। শরিকদের মধ্যে জামায়াতে ইসলামী তাদের ইতিহাসে সর্বোচ্চ ৬৮টি আসন পেয়েছে। জুলাই আন্দোলনের ছাত্রনেতাদের হাত ধরে গড়ে ওঠা জাতীয় নাগরিক পার্টি পেয়েছে ৬টি আসন। বাংলাদেশ খেলাফত মজলিস পেয়েছে ২টি এবং খেলাফত মজলিস পেয়েছে ১টি আসন।
নির্বাচনের ফল ঘোষণার পর থেকেই বিভিন্ন স্থানে হামলা ও সহিংসতার অভিযোগ তুলেছে জোটটি। পাশাপাশি ৩০টি আসনে কারচুপির অভিযোগ এনে আইনি লড়াইয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে তারা। জোট নেতাদের ভাষ্য, ভোট-পরবর্তী পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে এবং এসব ঘটনার প্রতিবাদেই এ সমাবেশের আয়োজন।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নির্বাচনের ফলাফল প্রকাশের পর মাঠের পরিস্থিতি ঘিরে যে বিতর্ক তৈরি হয়েছে, তা রাজনৈতিক উত্তাপ আরও বাড়াতে পারে। বিশেষ করে সহিংসতা ও কারচুপির অভিযোগ সামনে এনে রাজপথে কর্মসূচি দেওয়া আগামী দিনের রাজনীতিতে প্রভাব ফেলতে পারে বলে তারা মনে করছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বায়তুল মোকাররমে বিক্ষোভ সমাবেশ ডাকল ১১ দল

নির্বাচন-পরবর্তী সহিংসতার অভিযোগে

আপডেট সময় : ০৮:২০:৫৩ অপরাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬