ঢাকা ০২:৫১ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মানুষের জন্য বেঁচে থাকা এক মানুষের গল্প মানুষের পাশে থাকার অঙ্গীকারে এক চিকিৎসকের পথচলা টঙ্গীতে প্রতিবন্ধী মোকলেস নিখোঁজ: মেলেনি সন্ধান, মায়ের আকুল আর্তি—‘ছেলেকে শুধু একবার ফিরিয়ে দিন’ ইজতেমাকে ঘিরে এরশাদনগরে দাওয়াতি তৎপরতা জোরদার তারেক রহমানের নেতৃত্বে স্থিতিশীলতার পথে বাংলাদেশ, বললেন মার্কিন বিশেষ দূত একটি চারা, একটি স্বপ্ন, একটি বাংলাদেশ গাজীপুরের টঙ্গীতে দুই কন্যাকে সঙ্গে নিয়ে সবুজের বাগান গড়লেন শেখ মোঃ সুমন; পরিবেশ রক্ষায় ব্যক্তিগত উদ্যোগ থেকে সামাজিক দায়িত্বের এক অনুপ্রেরণার গল্প প্রাচীন গহনা পরে সমালোচনার মুখে জেনডায়া শক্তিশালী পাসপোর্টের তালিকায় আরও ২ ধাপ পিছাল বাংলাদেশ, শীর্ষে সিঙ্গাপুর ১০ আগস্ট এসএসসির পরীক্ষার ফল প্রকাশের সিদ্ধান্ত আন্তঃশিক্ষা বোর্ডের অভিযোগ, সংগ্রাম ও আত্মপক্ষ সমর্থনের এক আলোচিত অধ্যায় দাঁড়াইলের মনোয়ার হোসেন খোকন: বিচারাধীন মামলার মাঝেও নিরপেক্ষ তদন্তের আহ্বান, সংবাদ সম্মেলনে পরিবারের বক্তব্য শ্রদ্ধা, দোয়া ও মানবসেবার অনন্য দৃষ্টান্ত: পিতা লাল মোহাম্মদের মৃত্যুবার্ষিকীতে আলহাজ্ব বছির আহম্মেদ বাবুর ব্যতিক্রমী গণ-দাওয়াত

দাবি আদায় না করে নির্বাচনের তারিখ দিলে, রাজপথে জবাব দেওয়া হবে: পরওয়ার

md younus
  • আপডেট সময় : ০৯:২৭:১৮ পূর্বাহ্ন, শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫
  • / ২১২৮ বার পড়া হয়েছে

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার শুক্রবার বিকেলে রংপুরের পাবলিক লাইব্রেরির মাঠে পাঁচ দফা দাবিতে আয়োজিত সমাবেশে যোগ দিয়ে বললেন,“আনুপাতিক প্রতিনিধিত্ব বা পিআর পদ্ধতি ছাড়া নির্বাচন হলে দেশে পুনরায় ফ্যাসিবাদের জন্ম হবে। জনগণ যেহেতু চায়, তাই পিআর পদ্ধতিতেই নির্বাচন দিতে হবে।”
গোলাম পরওয়ার বলেন, “পেশিশক্তির প্রভাব খাটিয়ে ক্ষমতা কুক্ষিগত করার দিন এখন শেষ। পিআর পদ্ধতিসহ পাঁচ দফা দাবি মেনে নিলে ফেব্রুয়ারিতেই নির্বাচন চায় জামায়াত। দাবি আদায় ছাড়া নির্বাচনের তারিখ ঘোষণা করলে রাজপথে এর জবাব দেওয়া হবে।”
তিনি জুলাই সনদের আইনি ভিত্তির দাবি তুলে বলেন, “জুলাই ঘোষণাপত্র লিখতে বিএনপির পরামর্শ নেওয়া হয়েছে, কিন্তু জামায়াতের নয়। এ কারণে অনেক অসংগতি রয়েছে।”
‘একটি পক্ষ সরকারকে চাপ প্রয়োগ করে প্রভাবিত করার চেষ্টা করছে’-এমন অভিযোগ তুলে ধরেন জামায়াতের এ নেতা।
জামায়াতে ইসলামী গত কয়েকদিন ধরে ৫ দফা দাবিতে দেশজুড়ে কর্মসূচি পালন করছে। দাবিগুলোর মধ্যে রয়েছে- জুলাই ঘোষণাপত্রের আইনি ভিত্তি নিশ্চিত করা, পিআর পদ্ধতিতে নির্বাচন প্রণয়ন এবং অন্যান্য রাজনৈতিক সংস্কার। রাজধানীতে সমাবেশের পর এবার বিভাগীয় পর্যায়ে কর্মসূচি নেওয়া হয়েছে, যার অংশ হিসেবে সাতটি বিভাগীয় শহরে বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

দাবি আদায় না করে নির্বাচনের তারিখ দিলে, রাজপথে জবাব দেওয়া হবে: পরওয়ার

আপডেট সময় : ০৯:২৭:১৮ পূর্বাহ্ন, শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫