ঢাকা ১০:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাবির সব ক্লাস-পরীক্ষা বন্ধ আজ

md younus
  • আপডেট সময় : ০৮:৪১:১৩ পূর্বাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫
  • / ২২২৭ বার পড়া হয়েছে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস ও পরীক্ষা আজ বুধবার (১০ সেপ্টেম্বর) বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) রাতে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, আজ বুধবার বিশ্ববিদ্যালয়ের সব ধরনের ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকবে। প্রশাসন জানিয়েছে, শিক্ষার্থীদের নিরাপত্তা ও সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এর আগে মঙ্গলবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। দিনভর শান্তিপূর্ণভাবে ভোট হলেও ফল ঘোষণাকে ঘিরে সন্ধ্যার পর থেকে ক্যাম্পাসে উত্তেজনা দেখা দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা বাহিনী অতিরিক্ত সতর্ক অবস্থান নেয়।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, ভোটের ফল ঘোষণার আগে থেকেই ক্যাম্পাসে জড়ো হতে থাকেন বিএনপি, জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দলের অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। এ কারণে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে বাড়তি পুলিশ মোতায়েন করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ঢাবির সব ক্লাস-পরীক্ষা বন্ধ আজ

আপডেট সময় : ০৮:৪১:১৩ পূর্বাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫