ঢাকা ১০:৪১ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মানুষের জন্য বেঁচে থাকা এক মানুষের গল্প সৌদির আরও বিনিয়োগ চান তারেক রহমান, আগ্রহ সৌরবিদ্যুৎ ও প্রযুক্তি খাতে বহিষ্কারাদেশ প্রত্যাহার, স্বপদে পুনর্বহাল মনোয়ার হোসেন খোকন মিয়া মানুষের পাশে থাকার অঙ্গীকারে এক চিকিৎসকের পথচলা টঙ্গীতে প্রতিবন্ধী মোকলেস নিখোঁজ: মেলেনি সন্ধান, মায়ের আকুল আর্তি—‘ছেলেকে শুধু একবার ফিরিয়ে দিন’ ইজতেমাকে ঘিরে এরশাদনগরে দাওয়াতি তৎপরতা জোরদার তারেক রহমানের নেতৃত্বে স্থিতিশীলতার পথে বাংলাদেশ, বললেন মার্কিন বিশেষ দূত একটি চারা, একটি স্বপ্ন, একটি বাংলাদেশ গাজীপুরের টঙ্গীতে দুই কন্যাকে সঙ্গে নিয়ে সবুজের বাগান গড়লেন শেখ মোঃ সুমন; পরিবেশ রক্ষায় ব্যক্তিগত উদ্যোগ থেকে সামাজিক দায়িত্বের এক অনুপ্রেরণার গল্প প্রাচীন গহনা পরে সমালোচনার মুখে জেনডায়া শক্তিশালী পাসপোর্টের তালিকায় আরও ২ ধাপ পিছাল বাংলাদেশ, শীর্ষে সিঙ্গাপুর ১০ আগস্ট এসএসসির পরীক্ষার ফল প্রকাশের সিদ্ধান্ত আন্তঃশিক্ষা বোর্ডের

বশির উদ্দিনই আগামী দিনের আশা গাজীপুর-৬ আসনে ঐক্যের প্রতীক হিসেবে বিজয়ের মালা পরাতে অঙ্গীকার নেতাকর্মীদের

টঙ্গীতে বিএনপি চেয়ারপারসন ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মদিন উপলক্ষে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

md younus
  • আপডেট সময় : ০৯:৫৯:৩২ পূর্বাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০২৫
  • / ২১২৫ বার পড়া হয়েছে

গাজীপুরের টঙ্গীতে বিএনপি চেয়ারপারসন ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মদিন উপলক্ষে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
১৫ আগস্ট টঙ্গী পশ্চিম থানা বিএনপির সদস্য সচিব আসাদুজ্জামান নূরের সভাপতিত্বে অনুষ্ঠিত এ মাহফিলে দেশনেত্রীর সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন টঙ্গী পশ্চিম থানা বিএনপির আহ্বায়ক ও গাজীপুর-৬ আসনের মনোনয়ন প্রত্যাশী প্রভাষক বশির উদ্দিন। বক্তব্যে তিনি বলেন, “বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের অবিচ্ছেদ্য অংশ। তাঁর সুস্বাস্থ্য জাতির জন্য সম্পদ। আগামী দিনে জনগণের অধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠায় আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে।”
তিনি আসন্ন নির্বাচনে জনগণের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়ে আরও বলেন, “দল আমাকে মনোনয়ন দিলে আমি ইনশাআল্লাহ বিজয়ী হবো। আমি খাওয়া-দাওয়া করি গরিব মানুষের সঙ্গে, থাকি সাধারণ মানুষের পাশে। খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসা—এই পাঁচ মৌলিক অধিকার পূরণ করাই আমার অঙ্গীকার। গাজীপুরবাসীকে একটি সুন্দর দেশ উপহার দিতে আমি জীবন উৎসর্গ করব।”
অনুষ্ঠানে উপস্থিত নেতাকর্মীরা গর্জে ওঠেন: “বশির উদ্দিনই আগামী দিনের আশা—গাজীপুর-৬ আসনে ঐক্যের প্রতীক। আমরা তাঁকে বিজয়ের মালা পরিয়ে দিতে ঐক্যবদ্ধ। দল তাঁকে মনোনয়ন দিলে মাঠে–ঘাটে, ঘরে–বাইরে আমরা সর্বশক্তি নিয়োগ করব।”
এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক শেখ সুমন, মহানগর মহিলা দলের সাধারণ সম্পাদক খাদিজা আক্তার বিনা, বিএনপি নেতা সেলিম কাজল, কাউন্সিলর পদপ্রার্থী শামীম বেপারী, ৫৪নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক সেলিম বেপারী, পশ্চিম থানা জাসাসের সভাপতি তানসিন, টঙ্গী পশ্চিম থানা যুবদল নেতা মাহবুব মিয়াজী, পুবাইল থানা যুবদল নেতা আনোয়ার হোসেন ও ৫৩ নং ওয়ার্ড বিএনপি নেতা লিটন প্রমুখ।
বক্তারা দেশনেত্রী খালেদা জিয়ার অবদান স্মরণ করে বলেন, তিনি তিনবার সফল প্রধানমন্ত্রী হিসেবে দেশ পরিচালনা করে উন্নয়ন, নারী ক্ষমতায়ন ও গণতন্ত্র প্রতিষ্ঠায় অবিস্মরণীয় ভূমিকা রেখেছেন।
দোয়া মাহফিলে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও অসংখ্য সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। মাহফিল শেষে দেশনেত্রীর সুস্থতা এবং জাতীয় মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

গাজীপুরের মাঠে মাঠে এখন শুধু একটাই ধ্বনি—বিজয় মানেই বিজয়, আর সেই বিজয় প্রভাষক বশির উদ্দিনের বিজয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বশির উদ্দিনই আগামী দিনের আশা গাজীপুর-৬ আসনে ঐক্যের প্রতীক হিসেবে বিজয়ের মালা পরাতে অঙ্গীকার নেতাকর্মীদের

টঙ্গীতে বিএনপি চেয়ারপারসন ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মদিন উপলক্ষে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

আপডেট সময় : ০৯:৫৯:৩২ পূর্বাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০২৫