ঢাকা ১১:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যুবদলের গৌরব, তারুণ্যের শক্তি ও নেতাকর্মীদের আস্থার প্রতীক নাজমুল হোসেন মন্ডল ব্যারিস্টার জাইমা রহমানকে জন্মদিনের শুভেচ্ছা নাজমুল হোসেন মন্ডল ও মোঃ শাহজাহান মিয়া (নগর) যুবদলের রাজনীতিতে এক ফুটন্ত গোলাপ শেখ মোঃ সুমন যুবদলের রাজনীতিতে এক ফুটন্ত গোলাপের নাম শেখ মোঃ সুমন মরহুম কাজী জুলফিকর মোল্লার রুহের মাগফিরাত কামনায় বিনিময় কমপ্লেক্সে মিলাদ ও দোয়া মাহফিল জিয়া সংসদের কেন্দ্রীয় যোগাযোগবিষয়ক সম্পাদক মনোনীত হলেন মোঃ কামরুজ্জামান টুটুল জনগণের রাস্তার মান নিয়ে কথা বলায় অপমানের অভিযোগ, প্রতিবাদে পিয়ারা আক্তার প্রিয়া ৮৪ বছরেও বিদেশের মাটিতে বাংলাদেশের পতাকা উড়িয়েছেন বীর মুক্তিযোদ্ধা মজিবুর রহমান নীতি-নৈতিকতা ও দলীয় কর্মকাণ্ডে সক্রিয় মোঃ শাহজাহান মিয়া, আলোচনায় এরশাদনগরে ধর্মীয় সম্প্রীতি ও নিরাপত্তায় অঙ্গীকারবদ্ধ এমপি রনি, গাজীপুর-২ আসনের পূজামণ্ডপে তারেক রহমানের পক্ষ থেকে সহায়তা

ছায়া মন্ত্রিসভা গঠনের প্রস্তুতি নিচ্ছি: আসিফ মাহমুদ

md younus
  • আপডেট সময় : ০৮:২৪:০১ অপরাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬
  • / ২০৯১ বার পড়া হয়েছে

সরকারের কার্যক্রমে নজরদারি ও জবাবদিহিতা নিশ্চিত করতে ছায়া মন্ত্রিসভা গঠনের প্রস্তুতি নিচ্ছে জাতীয় নাগরিক পার্টি, এনসিপি। দলটির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া রোববার, ১৫ ফেব্রুয়ারি সকালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এ ঘোষণা দেন।
পোস্টে তিনি লেখেন, “আমরা ছায়া মন্ত্রিসভা গঠনের প্রস্তুতি নিচ্ছি। স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত এবং সার্বিক কার্যক্রমে ওয়াচডগ হিসেবে কাজ করবে ছায়া মন্ত্রিসভা।” তার ভাষ্য অনুযায়ী, প্রস্তাবিত এই কাঠামো সরকারের প্রতিটি কার্যক্রম পর্যবেক্ষণ করবে এবং জনস্বার্থে অবস্থান নেবে।
এর আগে শনিবার রাতে সুনামগঞ্জ ২ আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ও সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ শিশির মনির ফেসবুকে ছায়া মন্ত্রিসভা গঠনের প্রস্তাব দিয়ে আলোচনার জন্ম দেন। তার ওই প্রস্তাব রাজনৈতিক অঙ্গনে নতুন বিতর্ক তৈরি করে।
বিশ্ব রাজনীতিতে ছায়া মন্ত্রিসভা মূলত ওয়েস্টমিনস্টার ধারার সংসদীয় ব্যবস্থার একটি পরিচিত ধারণা। সাধারণত বিরোধী দল নিজেদের মধ্যে একটি বিকল্প মন্ত্রিসভা গঠন করে, যেখানে প্রতিটি মন্ত্রণালয়ের জন্য একজন করে ছায়া মন্ত্রী মনোনীত থাকেন। তারা সরকারের নীতি, বাজেট ও সিদ্ধান্ত বিশ্লেষণ করেন এবং প্রয়োজন হলে সমালোচনা ও বিকল্প প্রস্তাব দেন। যদিও এই কাঠামোর কোনো নির্বাহী ক্ষমতা নেই, তবে এটি কার্যত একটি রাজনৈতিক পর্যবেক্ষণ ও চাপ সৃষ্টির প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে।
বাংলাদেশের প্রেক্ষাপটে আনুষ্ঠানিকভাবে ছায়া মন্ত্রিসভা গঠনের নজির নেই। এনসিপি মনে করছে, এ উদ্যোগ সরকারের ওপর জনস্বার্থভিত্তিক চাপ তৈরি করবে এবং রাজনৈতিক স্বচ্ছতা বাড়াবে। বিষয়টি এখন রাজনৈতিক মহলে নতুন আলোচনার জন্ম দিয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ছায়া মন্ত্রিসভা গঠনের প্রস্তুতি নিচ্ছি: আসিফ মাহমুদ

আপডেট সময় : ০৮:২৪:০১ অপরাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬