ঢাকা ১১:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যুবদলের গৌরব, তারুণ্যের শক্তি ও নেতাকর্মীদের আস্থার প্রতীক নাজমুল হোসেন মন্ডল ব্যারিস্টার জাইমা রহমানকে জন্মদিনের শুভেচ্ছা নাজমুল হোসেন মন্ডল ও মোঃ শাহজাহান মিয়া (নগর) যুবদলের রাজনীতিতে এক ফুটন্ত গোলাপ শেখ মোঃ সুমন যুবদলের রাজনীতিতে এক ফুটন্ত গোলাপের নাম শেখ মোঃ সুমন মরহুম কাজী জুলফিকর মোল্লার রুহের মাগফিরাত কামনায় বিনিময় কমপ্লেক্সে মিলাদ ও দোয়া মাহফিল জিয়া সংসদের কেন্দ্রীয় যোগাযোগবিষয়ক সম্পাদক মনোনীত হলেন মোঃ কামরুজ্জামান টুটুল জনগণের রাস্তার মান নিয়ে কথা বলায় অপমানের অভিযোগ, প্রতিবাদে পিয়ারা আক্তার প্রিয়া ৮৪ বছরেও বিদেশের মাটিতে বাংলাদেশের পতাকা উড়িয়েছেন বীর মুক্তিযোদ্ধা মজিবুর রহমান নীতি-নৈতিকতা ও দলীয় কর্মকাণ্ডে সক্রিয় মোঃ শাহজাহান মিয়া, আলোচনায় এরশাদনগরে ধর্মীয় সম্প্রীতি ও নিরাপত্তায় অঙ্গীকারবদ্ধ এমপি রনি, গাজীপুর-২ আসনের পূজামণ্ডপে তারেক রহমানের পক্ষ থেকে সহায়তা

রমজানের সৌহার্দ্য ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিলেন পীরজাদা মোঃ নোয়াব আলী

গাজীপুরে টঙ্গী রিপোর্টাস ক্লাবে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

md younus
  • আপডেট সময় : ০৮:৪৯:০৪ অপরাহ্ন, শনিবার, ৭ মার্চ ২০২৬
  • / ২১০২ বার পড়া হয়েছে

Exif_JPEG_420

পবিত্র মাহে রমজান উপলক্ষে গাজীপুরের টঙ্গীতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আন্তরিক পরিবেশে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বিশিষ্ট সমাজসেবক, বিজয় বাংলা টিভির সম্পাদক ও প্রকাশক, টঙ্গী রিপোর্টার্স ক্লাবের সভাপতি এবং গাজীপুর সিটি কর্পোরেশনের ৫৩ নম্বর ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী পীরজাদা মোহাম্মদ নোয়াব আলী এ আয়োজন করেন।
শুক্রবার বিকেলে টঙ্গীর বড় দেওড়া এলাকায় অবস্থিত টঙ্গী রিপোর্টার্স ক্লাবের নিজস্ব কার্যালয়ে এই ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টঙ্গী রিপোর্টার্স ক্লাবের সভাপতি পীরজাদা মোঃ নোয়াব আলী এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন টঙ্গী রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক শেখ কামরুল হাসান সাহা।
ইফতার মাহফিলে প্রধান আলোচক ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক বাস্তবায়ন পত্রিকার সম্পাদক মোঃ আলী আকবর। এছাড়াও বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। তাদের মধ্যে ছিলেন দৈনিক নওরোজের স্টাফ রিপোর্টার অলিদুর রহমান অলি, টঙ্গী রিপোর্টার্স ক্লাবের সাংগঠনিক সম্পাদক আশিকুর রহমান, আনন্দ টিভির সাংবাদিক শাকিল, এশিয়ান টিভির সাংবাদিক মোবারক হোসেন রনি, কবি ও সাংবাদিক মশিউর রহমান মোহাম্মদ জসিম উদ্দিন জুয়েল, মোহাম্মদ মুজাহিদুল ইসলাম, শাজাহান শোভন, মনিরুল ইসলাম রাজীব, মোঃ হানিফ হোসেন, পলাশ সরকার, মোঃ মোস্তফা, মোহাম্মদ ইউনুস, মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, মোহাম্মদ জাফর আলী, মোঃ হিমেল, মোঃ শাকিল ফারুকী, মিজানুর রহমান সবুজ, আশরাফুল ইসলাম, মোঃ ফারুক হোসেন, মোঃ আক্তার হোসেন ঢালী, পারভেজ মারুফ, মোছাম্মৎ শামীমা খানন বেবী, মোসাম্মৎ চায়না আক্তার, মোসাম্মদ কিবরিয়া বেগম, মোসাম্মদ মুক্তা আক্তারসহ আরও অনেকে।
ইফতারের আগে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা বলেন, সাংবাদিকতা একটি দায়িত্বশীল ও গুরুত্বপূর্ণ পেশা। সমাজের বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও বাস্তব চিত্র তুলে ধরতে সাংবাদিকদের নিরলসভাবে কাজ করতে হয়। এ ধরনের আয়োজন সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও ঐক্যের বন্ধনকে আরও দৃঢ় করে।
এ সময় অনুষ্ঠানের সভাপতি পীরজাদা মোহাম্মদ নোয়াব আলী বলেন,
“রমজান মাস মানুষের মাঝে ভ্রাতৃত্ববোধ, সহমর্মিতা ও মানবিকতার শিক্ষা দেয়। এই ইফতার মাহফিলের মাধ্যমে সাংবাদিকসহ সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে একত্রিত করে সম্প্রীতির বন্ধন আরও শক্তিশালী করাই আমাদের উদ্দেশ্য।”
তিনি আরও বলেন, আসন্ন গাজীপুর সিটি কর্পোরেশনের নির্বাচনে ৫৩ নম্বর ওয়ার্ড থেকে কাউন্সিলর পদে নির্বাচন করার ইচ্ছা রয়েছে এবং এজন্য তিনি সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন। তিনি উপস্থিত সাংবাদিক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের উদ্দেশে বলেন, “আপনাদের সহযোগিতা ও সমর্থন পেলে আমি মানুষের সেবা ও এলাকার উন্নয়নে আরও ব্যাপকভাবে কাজ করতে পারবো।”
পরে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় এবং পীরজাদা মোহাম্মদ নোয়াব আলীর ভবিষ্যৎ সফলতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া শেষে উপস্থিত সকলের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক, আলেম-ওলামা এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। পুরো আয়োজনটি ছিল অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ ও আন্তরিক পরিবেশে পরিপূর্ণ, যা উপস্থিত সবার মাঝে সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধের এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

রমজানের সৌহার্দ্য ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিলেন পীরজাদা মোঃ নোয়াব আলী

গাজীপুরে টঙ্গী রিপোর্টাস ক্লাবে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

আপডেট সময় : ০৮:৪৯:০৪ অপরাহ্ন, শনিবার, ৭ মার্চ ২০২৬