ফুলের মালা ফিরিয়ে দিলেন শিশুদের হাতে, হাজারো মানুষের ভালোবাসায় সিক্ত এম. মঞ্জুরুল করিম রনি
গাজীপুর-২ আসনে ধানের শীষের মানবিক গণসংযোগ
- আপডেট সময় : ০৯:২৮:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬
- / ২১১৪ বার পড়া হয়েছে

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গাজীপুর-২ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী ও গাজীপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এম. মঞ্জুরুল করিম রনি দিনব্যাপী পথসভা ও গণসংযোগ কর্মসূচি পালন করেছেন। বুধবার (৪ ফেব্রুয়ারি ২০২৬) গাজীপুর মহানগরের একাধিক ওয়ার্ডে অনুষ্ঠিত এই কর্মসূচিতে রাজনীতি যেন রূপ নেয় মানবিকতার উৎসবে। ফুলের অভ্যর্থনা, কিন্তু ফুলের অধিকার শিশুদের দিনব্যাপী প্রচারণাকালে অনেক স্থানে এম. মঞ্জুরুল করিম রনিকে ফুল ছিটিয়ে অভ্যর্থনা জানানো হয়, ফুলের মালা পরিয়ে দেওয়া হয়।

কিন্তু প্রতিটি জায়গায় এক হৃদয়ছোঁয়া দৃশ্যের জন্ম দেন তিনি। গলায় দেওয়া ফুলের মালা তিনি নিজ হাতে খুলে শিশু বাচ্চাদের হাতে তুলে দেন। এ সময় তিনি বলেন, “আমি হাজার হাজার ফুল পেয়েছি, কিন্তু এই বাচ্চারা তো ফুল পায় না।
ফুলের অধিকার ওদেরই বেশি। এই ফুল ওরাই পাবে, বাচ্চারাই ফুল পাবে।” এই দৃশ্য দেখে উপস্থিত অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন। অনেকের মুখে শোনা যায়, “আপনাকে দেখে মনে হয়, আপনি শুধু নেতা নন আপনি সত্যিই বাচ্চাদের অভিভাবক, তাদের গার্ডিয়ান।” বাড়ির ছাদে মানুষ, আকাশে ফুল প্রচারণার সময় শুধু রাস্তার মানুষ নয়, বহুতল ভবন ও বাড়ির ছাদ থেকেও মানুষ হাত নেড়ে শুভেচ্ছা জানান। এম. মঞ্জুরুল করিম রনি উপর থেকে হাত নেড়ে সালাম দেওয়া মানুষদের দিকে ফুল ছুড়ে দেন, ফুলের মালা তুলে দেন, এবং হাসিমুখে সালাম বিনিময় করেন।
রাজপথ আর ছাদ, দুই দিক থেকেই যেন ভালোবাসার সেতু তৈরি হয়। হাজার হাজার মানুষের সমাগম ও অভ্যর্থনা প্রত্যেকটি পথসভা ও গণসংযোগস্থলে হাজার হাজার মানুষের স্বতঃস্ফূর্ত সমাগম লক্ষ্য করা যায়। মানুষ ফুল দিয়ে, হাত নেড়ে, স্লোগান দিয়ে প্রার্থীকে ধন্যবাদ ও অভ্যর্থনা জানান।
অনেকে শুধু এক ঝলক দেখার জন্য, অনেকে কথা শোনার জন্য, আর অনেকে পাশে দাঁড়ানোর অঙ্গীকার নিয়ে এসেছেন।
নেতৃত্বের পাশে সংগঠনের শক্তি এই গণসংযোগ কর্মসূচিতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সকল স্তরের নেতাকর্মীদের সরব উপস্থিতি ছিল। গাড়িবহরের সঙ্গে উপস্থিত ছিলেন আলহাজ্ব সালাহউদ্দিন সরকার ও তাঁর ছেলে। এছাড়াও উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সদস্য আরিফ হাওলাদার। টঙ্গীর পূর্ব ও পশ্চিম থানাসহ প্রতিটি ওয়ার্ডের বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও অন্যান্য সহযোগী সংগঠনের নেতাকর্মীরা লিফলেট বিতরণ ও ভোটার সংযোগে সক্রিয় ভূমিকা পালন করেন।
গণসংযোগের ফাঁকে ফাঁকে এম. মঞ্জুরুল করিম রনিকে বয়স্ক ও অসহায় মানুষের পাশে দাঁড়াতে দেখা যায়। তিনি প্রবীণদের খোঁজখবর নেন, হাত ধরে কথা বলেন, এবং প্রয়োজন অনুযায়ী সহযোগিতার আশ্বাস দেন। এ দৃশ্য অনেকের কাছে প্রমাণ করে, এটি শুধু ভোটের রাজনীতি নয়, এটি সেবার রাজনীতি।
এই নির্বাচনী প্রচারণা দেখিয়ে দিল, গাজীপুর-২ কেবল একটি আসন নয়, এটি ভালোবাসার সম্পর্ক, মানবিক দায়, এবং মানুষের আশা। আর সেই আশার প্রতীক, ধানের শীষ।




















