ঢাকা ০৩:৫১ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যুবদলের গৌরব, তারুণ্যের শক্তি ও নেতাকর্মীদের আস্থার প্রতীক নাজমুল হোসেন মন্ডল ব্যারিস্টার জাইমা রহমানকে জন্মদিনের শুভেচ্ছা নাজমুল হোসেন মন্ডল ও মোঃ শাহজাহান মিয়া (নগর) যুবদলের রাজনীতিতে এক ফুটন্ত গোলাপ শেখ মোঃ সুমন যুবদলের রাজনীতিতে এক ফুটন্ত গোলাপের নাম শেখ মোঃ সুমন মরহুম কাজী জুলফিকর মোল্লার রুহের মাগফিরাত কামনায় বিনিময় কমপ্লেক্সে মিলাদ ও দোয়া মাহফিল জিয়া সংসদের কেন্দ্রীয় যোগাযোগবিষয়ক সম্পাদক মনোনীত হলেন মোঃ কামরুজ্জামান টুটুল জনগণের রাস্তার মান নিয়ে কথা বলায় অপমানের অভিযোগ, প্রতিবাদে পিয়ারা আক্তার প্রিয়া ৮৪ বছরেও বিদেশের মাটিতে বাংলাদেশের পতাকা উড়িয়েছেন বীর মুক্তিযোদ্ধা মজিবুর রহমান নীতি-নৈতিকতা ও দলীয় কর্মকাণ্ডে সক্রিয় মোঃ শাহজাহান মিয়া, আলোচনায় এরশাদনগরে ধর্মীয় সম্প্রীতি ও নিরাপত্তায় অঙ্গীকারবদ্ধ এমপি রনি, গাজীপুর-২ আসনের পূজামণ্ডপে তারেক রহমানের পক্ষ থেকে সহায়তা

“ফুটপাত মুক্ত, রাস্তা নিরাপদ—এরশাদনগরের বাজারে ফিরল শৃঙ্খলা ও আনন্দ”

ঢাকা–ময়মনসিংহ সড়ক সংলগ্ন এরশাদনগর বড় বাজার: অবৈধ দোকান ও ফুটপাত দখলমুক্ত, বাজার পেল নতুন রূপ

md younus
  • আপডেট সময় : ০১:৩১:০৯ অপরাহ্ন, শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫
  • / ২৩০২ বার পড়া হয়েছে

Exif_JPEG_420

১৭ বছরের অগোছালো অবস্থা শেষ, ব্যবসায়ী ও জনতার ঐক্যবদ্ধ উদ্যোগে রাস্তাঘাট ও ফুটপাত ফিরে পেল স্বাভাবিক রূপ।-সংবাদ আলোচনা।
গাজীপুর সিটি কর্পোরেশনের ৪৯ নং ওয়ার্ডের ঢাকা–ময়মনসিংহ সড়ক সংলগ্ন এরশাদনগর বড় বাজার আজ এক নজিরবিহীন পরিবর্তন পেল। দীর্ঘ ১৭ বছরের অগোছালো অবস্থার অবসান ঘটিয়ে, স্থানীয় বাজার কমিটি, ব্যবসায়ী ও সচেতন জনতার যৌথ উদ্যোগে রাস্তা ও ফুটপাত পরিচ্ছন্ন ও দখলমুক্ত করা হয়েছে।

গাজীপুর সিটি কর্পোরেশনের ৪৯ নং ওয়ার্ডের ঢাকা–ময়মনসিংহ রোড সংলগ্ন এরশাদনগর এক নং ব্লক আজ পেল নতুন চেহারা

দীর্ঘদিন ফুটপাত ও রাস্তার পাশে অবৈধ দোকানপাট, ফ্রিজ রাখা এবং উল্টাপাল্টা রিক্সার চলাচল জনসাধারণের চলাচলে বিঘ্ন সৃষ্টি করছিল। বহু দুর্ঘটনা ঘটেছে, মানুষ হাহাকার করছিল। আজকের অভিযানে এসব সম্পূর্ণ উচ্ছেদ করা হয়েছে।
অভিযানে নেতৃত্ব দেন, সহ-সভাপতি জয়নাল আবেদীন মোল্লা, সহ-সভাপতি আব্দুল লতিফ, জয়েন্ট সেক্রেটারি মোঃ আব্দুল জলিল, ১ নং মসজিদ কমিটির ক্যাশিয়ার আব্দুস সুবহান এবং ছাত্রদলের লিটনসহ অন্যান্য স্বেচ্ছাসেবকরা।
কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে—“আমরা জীবন দিলেও বাজার পরিচ্ছন্ন রাখব। কেউ আর অবৈধ দোকান বসাতে পারবে না, ফুটপাত দখল করবে না, রিক্সা উল্টাপাল্টা চলতে পারবে না। সাধারণ মানুষ নিরাপদে চলবে, বাজার থাকবে সুন্দর—এটাই আমাদের প্রতিশ্রুতি।”

নিজস্ব মালিকের লোকজন অবৈধ স্থাপনার অংশগুলো কুড়িয়ে নিচ্ছে। -সংবাদ আলোচনা।

জনতার প্রতিক্রিয়া : এলাকাবাসী জানান, দীর্ঘদিন প্রশাসন, সিটি কর্পোরেশন বা পুলিশ এ সমস্যার সমাধান করতে পারেনি। কিন্তু আজ বাজার কমিটি ও সাধারণ মানুষের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় অল্প সময়েই পুরো এলাকা ফুটপাতসহ দখলমুক্ত ও পরিষ্কার হয়ে গেছে।
একজন পথচারী বলেন—“আজ থেকে বাজারে চলাফেরা সহজ, ফুটপাত মুক্ত, দুর্ঘটনার ভয় নেই। এটি আমাদের জন্য আনন্দের নতুন সকাল।”
আরেকজন দোকানদার বলেন—“এ উদ্যোগ আমাদের গর্ব। বাজারে শৃঙ্খলা ফিরে এসেছে, ব্যবসায়ীরাও লাভবান হবেন, ক্রেতারাও নিরাপদে কেনাকাটা করতে পারবেন।”
আজকের এ উদ্যোগ প্রমাণ করেছে—সাধারণ মানুষের ঐক্যবদ্ধ প্রচেষ্টা যে কোনো জটিল সমস্যার সমাধান করতে পারে। এরশাদনগরের বড় বাজার এখন নিরাপদ, পরিচ্ছন্ন, ফুটপাত মুক্ত ও আনন্দময় পরিবেশে।
“ফুটপাত মুক্ত, বাজার পরিচ্ছন্ন—নতুন সকাল।”
“আমরা জীবন দিলেও বাজার পরিচ্ছন্ন রাখব।”
“নিরাপদ রাস্তায় ফিরল মানুষের আনন্দ।”

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

“ফুটপাত মুক্ত, রাস্তা নিরাপদ—এরশাদনগরের বাজারে ফিরল শৃঙ্খলা ও আনন্দ”

ঢাকা–ময়মনসিংহ সড়ক সংলগ্ন এরশাদনগর বড় বাজার: অবৈধ দোকান ও ফুটপাত দখলমুক্ত, বাজার পেল নতুন রূপ

আপডেট সময় : ০১:৩১:০৯ অপরাহ্ন, শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫