ঢাকা ০২:০৬ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মানুষের জন্য বেঁচে থাকা এক মানুষের গল্প ইজতেমাকে ঘিরে এরশাদনগরে দাওয়াতি তৎপরতা জোরদার তারেক রহমানের নেতৃত্বে স্থিতিশীলতার পথে বাংলাদেশ, বললেন মার্কিন বিশেষ দূত একটি চারা, একটি স্বপ্ন, একটি বাংলাদেশ গাজীপুরের টঙ্গীতে দুই কন্যাকে সঙ্গে নিয়ে সবুজের বাগান গড়লেন শেখ মোঃ সুমন; পরিবেশ রক্ষায় ব্যক্তিগত উদ্যোগ থেকে সামাজিক দায়িত্বের এক অনুপ্রেরণার গল্প প্রাচীন গহনা পরে সমালোচনার মুখে জেনডায়া শক্তিশালী পাসপোর্টের তালিকায় আরও ২ ধাপ পিছাল বাংলাদেশ, শীর্ষে সিঙ্গাপুর ১০ আগস্ট এসএসসির পরীক্ষার ফল প্রকাশের সিদ্ধান্ত আন্তঃশিক্ষা বোর্ডের অভিযোগ, সংগ্রাম ও আত্মপক্ষ সমর্থনের এক আলোচিত অধ্যায় দাঁড়াইলের মনোয়ার হোসেন খোকন: বিচারাধীন মামলার মাঝেও নিরপেক্ষ তদন্তের আহ্বান, সংবাদ সম্মেলনে পরিবারের বক্তব্য শ্রদ্ধা, দোয়া ও মানবসেবার অনন্য দৃষ্টান্ত: পিতা লাল মোহাম্মদের মৃত্যুবার্ষিকীতে আলহাজ্ব বছির আহম্মেদ বাবুর ব্যতিক্রমী গণ-দাওয়াত আর-রহমান জামে মসজিদের উন্নয়নে অনুদানের উদ্যোগ দাঁড়াইলের ঘটনা নিয়ে নীরবতা ভাঙলেন মনোয়ার হোসেন খোকন

আপৎকালীন সময়ের জন্য ডলার মজুত যথেষ্ট নয়: অর্থ উপদেষ্টা

md younus
  • আপডেট সময় : ১২:১১:০৯ পূর্বাহ্ন, বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫
  • / ২১২১ বার পড়া হয়েছে

বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আপৎকালীন পরিস্থিতি মোকাবিলার জন্য যথেষ্ট নয় বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি মনে করেন, এ কারণে বাংলাদেশ ব্যাংক বাজার থেকে ডলার কেনার যে পদক্ষেপ নিয়েছে তা যথার্থ এবং প্রয়োজনীয়।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি ও অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি।
ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, ডলারের দাম কিছুটা স্থিতিশীল না রাখলে অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়তে পারে। বিশেষ করে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের বিষয়টি বিবেচনা করতে হবে, কারণ তারাই দেশের অর্থনীতির প্রধান চালিকাশক্তি। তিনি উল্লেখ করেন, বর্তমানে ডলারের মজুত যদি হঠাৎ কোনো বড় সংকট মোকাবিলায় ব্যয় করতে হয়, তবে তা যথেষ্ট হবে না। সিডর ও আইলার মতো দুর্যোগের সময় বাংলাদেশ ব্যাংকের অভিজ্ঞতা থেকে তিনি এ বিষয়টি উপলব্ধি করেছেন।
অর্থ উপদেষ্টা বলেন, “ফরেন এক্সচেঞ্জ কেবল আমদানির জন্য নয়, বড় ধরনের দুর্ঘটনা বা জরুরি পরিস্থিতিতেও ব্যবহার হয়। সুতরাং সেভ না থাকলে বিপদের সম্ভাবনা থেকে যায়। বাংলাদেশ ব্যাংক সেজন্যই রিজার্ভ শক্তিশালী করার উদ্যোগ নিয়েছে।”
বৈঠকে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত অনুমোদন করা হয়েছে। চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে গ্রেড-১ থেকে গ্রেড-২ পর্যায়ে উন্নীত করার প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে, যাতে বড় আকারের বিমান ওঠানামা করতে পারে। একইসঙ্গে ঢাকা বিমানবন্দরের কন্ট্রোল রুম আধুনিকায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়া দেশে জ্বালানি ঘাটতি এড়াতে অকটেন আমদানির অনুমোদনও দেওয়া হয়েছে।
এদিকে সম্প্রতি প্রকাশিত পিপিআরসি’র প্রতিবেদনে বলা হয়েছে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে দেশের প্রায় ৭০ শতাংশ মানুষ ভোগান্তিতে আছে। এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ড. সালেহউদ্দিন বলেন, তিনি প্রতিবেদনটি দেখেছেন তবে বিস্তারিত মন্তব্য করতে চান না।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

আপৎকালীন সময়ের জন্য ডলার মজুত যথেষ্ট নয়: অর্থ উপদেষ্টা

আপডেট সময় : ১২:১১:০৯ পূর্বাহ্ন, বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫