ঢাকা ০৪:০৭ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উজ্জ্বল চন্দ্র বর্মনের মৃত্যুতে শোকাহত পরিবারের পাশে নাজমুল হোসেন মন্ডল মানুষের পাশে নাজমুল হোসেন মন্ডল, উন্নয়ন ও জনসেবাই যার অঙ্গীকার টঙ্গীতে মাদরাসায় হামলার প্রতিবাদে আলেম-ওলামাদের মানববন্ধন, ৭২ ঘণ্টার আলটিমেটাম সড়কে মৃত্যু ও পঙ্গু হওয়ার মিছিল দীর্ঘ করছে মোটরসাইকেল বাতিল হতে যাচ্ছে শতাধিক কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের অনুমোদন টঙ্গীর রাজপথে যুবদলের বর্ণাঢ্য শোভাযাত্রা, নেতৃত্বে নাজমুল হোসেন মন্ডল গাজীপুর মহানগর-সদরের পর টঙ্গীতেও প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে সরব উপস্থিতি; তারুণ্যের ঐক্য, সাংগঠনিক তৎপরতা ও শৃঙ্খলাবদ্ধ আয়োজনের চিত্র যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে টঙ্গীতে বর্ণাঢ্য র‍্যালি, মিছিল ও সমাবেশ যুবদলের গৌরব, তারুণ্যের শক্তি ও নেতাকর্মীদের আস্থার প্রতীক নাজমুল হোসেন মন্ডল ব্যারিস্টার জাইমা রহমানকে জন্মদিনের শুভেচ্ছা নাজমুল হোসেন মন্ডল ও মোঃ শাহজাহান মিয়া (নগর) যুবদলের রাজনীতিতে এক ফুটন্ত গোলাপ শেখ মোঃ সুমন

সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় সভাপতি-সাধারণ সম্পাদকসহ সকল কর্মকর্তা ও সদস্যকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা

বাংলাদেশ বাউল সমিতির কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক দায়িত্ব পেলেন বাউল জয়নাল দেওয়ান

md younus
  • আপডেট সময় : ০৬:২১:৫৯ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬
  • / ১৭৫৩ বার পড়া হয়েছে

বাংলাদেশ বাউল সমিতির কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পাওয়ায় বাউল জয়নাল দেওয়ানকে গাজীপুর জেলা সততা বাউল শিল্পী সমিতির পক্ষ থেকে প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে। একই সঙ্গে নতুন দায়িত্বে নির্বাচিত হওয়ায় বাংলাদেশ বাউল সমিতির সম্মানিত সভাপতি, সাধারণ সম্পাদকসহ কেন্দ্রীয় কমিটির সকল কর্মকর্তা ও সদস্যদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন বাউল জয়নাল দেওয়ান।
দায়িত্ব পাওয়ার পর এক প্রতিক্রিয়ায় বাউল জয়নাল দেওয়ান বলেন, “বাংলাদেশ বাউল সমিতির কেন্দ্রীয় কমিটিতে আমাকে সহ-সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়ায় সম্মানিত সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সকল কর্মকর্তা ও সদস্যদের প্রতি আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। তাঁরা আমার ওপর যে আস্থা ও বিশ্বাস রেখেছেন, তার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই।” তিনি বলেন, “এই দায়িত্ব আমার জন্য সম্মানের পাশাপাশি একটি বড় দায়িত্বও। আমি আমার ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করতে সর্বোচ্চ আন্তরিকতা, নিষ্ঠা ও সততার সঙ্গে কাজ করতে চাই। বাংলাদেশ বাউল সমিতির সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করা এবং বাউল শিল্পী ও বাউল সংস্কৃতির উন্নয়নে সবার সঙ্গে সমন্বয় করে কাজ করার চেষ্টা করব।”
বাউল জয়নাল দেওয়ান আরও বলেন, “বাউল গান আমাদের হাজার বছরের লোকজ সংস্কৃতি ও ঐতিহ্যের গুরুত্বপূর্ণ অংশ। বাউল শিল্পীদের পাশে দাঁড়ানো, বাউল গানের চর্চা ও প্রসার এবং নতুন প্রজন্মের কাছে বাউল সংস্কৃতিকে তুলে ধরার ক্ষেত্রে আমি আমার সামর্থ্য অনুযায়ী কাজ করে যেতে চাই। এ জন্য বাংলাদেশ বাউল সমিতির সকল কর্মকর্তা ও সদস্যের সহযোগিতা ও দেশবাসীর কাছে দোয়া কামনা করছি।”

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় সভাপতি-সাধারণ সম্পাদকসহ সকল কর্মকর্তা ও সদস্যকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা

বাংলাদেশ বাউল সমিতির কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক দায়িত্ব পেলেন বাউল জয়নাল দেওয়ান

আপডেট সময় : ০৬:২১:৫৯ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬