নীরব দান-সহযোগিতা, দরিদ্রের পাশে দাঁড়ানো ও আধুনিক মাদকমুক্ত ওয়ার্ড গড়ার প্রত্যয়ে এগিয়ে চলেছেন কাউন্সিলর পদপ্রার্থী
ঈদের আনন্দে মানবতার দৃষ্টান্ত: ৫৪ নং ওয়ার্ডবাসীকে শুভেচ্ছা জানালেন শামীম বেপারী
- আপডেট সময় : ০৮:৩৮:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬
- / ৫৬২ বার পড়া হয়েছে

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গাজীপুর সিটি করপোরেশনের ৫৪ নং ওয়ার্ডসহ দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন বিশিষ্ট সমাজসেবক ও কাউন্সিলর পদপ্রার্থী মোঃ শামীম বেপারী। তবে শুধু শুভেচ্ছা বার্তাতেই নয়, নীরব মানবসেবার মাধ্যমে তিনি ইতোমধ্যেই হয়ে উঠেছেন সাধারণ মানুষের আস্থার প্রতীক।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “মাসব্যাপী সিয়াম সাধনার পর আনন্দ ও খুশির বার্তা নিয়ে আমাদের মাঝে ফিরে এসেছে পবিত্র ঈদুল ফিতর। ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই খুশি। এই পবিত্র দিন আমাদের জীবনে বয়ে আনুক শান্তি, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন।” তিনি আরও উল্লেখ করেন, ৫৪ নং ওয়ার্ডকে একটি আধুনিক, পরিচ্ছন্ন ও মাদকমুক্ত আদর্শ ওয়ার্ড হিসেবে গড়ে তোলার লক্ষ্যে তিনি আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচনে অংশগ্রহণের প্রস্তুতি নিচ্ছেন এবং এজন্য সকলের দোয়া ও সমর্থন কামনা করেছেন।
মানবতার স্পর্শে ঈদের আনন্দ। শামীম বেপারী দীর্ঘদিন ধরে নীরবে অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে আসছেন। এবারের ঈদেও তিনি নিজ উদ্যোগে বিতরণ করেছেন নগদ অর্থ, শাড়ি, লুঙ্গি, থ্রি-পিস, ঈদ সামগ্রী ও বিভিন্ন খাদ্যদ্রব্য।
এলাকাবাসীর ভাষ্যমতে, তিনি এমন একজন মানবিক মানুষ, যার কাছে কেউ খালি হাতে ফিরে যায় না। মানুষের প্রতি তার ভালোবাসা আন্তরিক ও গভীর। তিনি মানুষকে দাওয়াত দেন, পাশে বসিয়ে খাওয়ান এবং সবার সাথে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখেন।
সমাজের প্রতি আহ্বান। সমাজের বিত্তবানদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, “ঈদের আনন্দ যেন শুধু নির্দিষ্ট গণ্ডিতে সীমাবদ্ধ না থাকে। সামর্থ্য অনুযায়ী দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে ঈদের খুশি সবার মাঝে ভাগাভাগি করে নিতে হবে।”
শেষ কথায় শুভেচ্ছা ও ভালোবাসা। পরিশেষে তিনি ৫৪ নং ওয়ার্ডের প্রতিটি নাগরিককে ঈদের শুভেচ্ছা জানিয়ে সবার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সমৃদ্ধি কামনা করেন। একইসাথে এলাকাবাসীকে অভিনন্দন ও ভালোবাসা জানিয়ে একটি ঐক্যবদ্ধ, মানবিক ও উন্নত সমাজ গঠনের প্রত্যাশা ব্যক্ত করেন। কথার চেয়ে কাজেই যার প্রমাণ। মানবতার সেই আলো ছড়িয়ে দিচ্ছেন শামীম বেপারী, মানুষের হৃদয়ে গড়ে তুলছেন আস্থার এক নতুন ইতিহাস।


















