ঢাকা ০৯:৩৩ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এসো হে বৈশাখ—ঐতিহ্য, ঐক্য ও মানবিকতার এক অনন্য মহাকাব্যিক আয়োজন নীরবতার আড়ালে এক মহাকাব্য: মানবতার আলোকবর্তিকা আলহাজ্ব মোঃ মকবুল হোসেন মানবতার আলোকবর্তিকা, সেবার প্রতীক এক প্রিয় মানুষ ঐতিহ্যের গর্বে, নতুন দিনের প্রত্যয়ে—শুভ পহেলা বৈশাখ ১৪৩২ আজ পহেলা বৈশাখ, বাংলা নববর্ষ ১৪৩৩ রাজধানীর ৭টি ফিলিং স্টেশনে ‘ফুয়েল পাস’ বাধ্যতামূলক যুক্তরাষ্ট্র-ইরান আবারও বৈঠকে বসতে যাচ্ছে! আন্দোলন শুরু, সফলতার দিকে নিয়ে যেতে হবে: জামায়াত আমির তৃণমূলের আস্থার প্রতীক গাজী মহাসীন : পহেলা বৈশাখে ঐক্য, মানবিকতা ও উন্নয়নের মহাপরিকল্পনার রূপকার স্বপ্ন এখন বাস্তব: প্রতিশ্রুতির পথে নতুন যাত্রা

ভাষা শহীদদের স্মরণে ফুলেল শ্রদ্ধা, রোজাদারদের জন্য কল্যাণ কামনা

মহান শহীদ দিবসে টঙ্গী পশ্চিম থানার ওসির শ্রদ্ধাঞ্জলি ও দোয়া

মোসাঃ কিবরিয়া
  • আপডেট সময় : ০৩:৪৯:১৭ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬
  • / ৬১৩ বার পড়া হয়েছে

মহান ২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস উপলক্ষে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশ। টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ মোঃ শাহীন খান। রাত্র ১২টা ১ মিনিটে টঙ্গী পশ্চিম থানা এলাকার শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন তিনি। পরে টঙ্গী শহীদ আহসান উল্লাহ জেনারেল হাসপাতালের শহীদ মিনারেও ফুল দিয়ে ভাষা শহীদদের স্মৃতির প্রতি গভীর সম্মান জানান। এ সময় থানার পুলিশ সদস্যদের সঙ্গে নিয়ে বিশেষ মোনাজাতে অংশগ্রহণ করেন ওসি মোঃ শাহীন খান।

মোনাজাতে তিনি মহান আল্লাহ তায়ালার দরবারে প্রার্থনা করেন, ১৯৫২ সালের ভাষা আন্দোলনে আত্মোৎসর্গকারী সকল শহীদের রুহের মাগফিরাত কামনা করে বলেন, “হে আল্লাহ, যাঁরা মাতৃভাষার মর্যাদা রক্ষায় জীবন উৎসর্গ করেছেন, তাঁদের জান্নাতুল ফেরদৌস দান করুন।” একই সঙ্গে দেশ, জাতি ও জনগণের শান্তি-সমৃদ্ধি কামনা করা হয়।
এক সংক্ষিপ্ত বাণীতে ওসি মোঃ শাহীন খান বলেন, “একুশ আমাদের অহংকার, আমাদের চেতনা। ভাষা শহীদদের ত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি বাংলা ভাষার স্বীকৃতি। তাঁদের আদর্শ বুকে ধারণ করে আমাদের দায়িত্ব আইন-শৃঙ্খলা রক্ষা ও মানবিক মূল্যবোধ সমুন্নত রাখা।”
তিনি আরও বলেন, “শহীদদের আত্মত্যাগ আমাদের ন্যায়, সত্য ও মানবতার পথে চলার শিক্ষা দেয়। পুলিশের প্রতিটি সদস্য দেশের কল্যাণে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করবে। এটাই আমাদের অঙ্গীকার।”
রোজাদারদের জন্য শুভকামনায় বলেন, চলতি পবিত্র রমজান মাস উপলক্ষে তিনি সকল রোজাদারের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও দোয়া জানান। ওসি মোঃ শাহীন খান বলেন, “আল্লাহ তায়ালা যেন সকল রোজাদারকে সুস্থতা, ধৈর্য ও তাকওয়া দান করেন। সবাই যেন সঠিকভাবে রোজা পালন করতে পারেন এবং রমজানের শিক্ষা নিজেদের জীবন ও সমাজে প্রতিফলিত করতে পারেন।”
তিনি আরও আহ্বান জানান, রমজান মাসে সবাই যেন শান্তি-শৃঙ্খলা বজায় রেখে পারস্পরিক সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত রাখেন। টঙ্গী পশ্চিম থানা এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সর্বদা সতর্ক ও জনগণের পাশে থাকবে বলেও তিনি আশ্বাস দেন।
ভাষা শহীদদের স্মরণ, দোয়া ও মানবিক বার্তায় টঙ্গী পশ্চিম থানার এই উদ্যোগ স্থানীয়দের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ভাষা শহীদদের স্মরণে ফুলেল শ্রদ্ধা, রোজাদারদের জন্য কল্যাণ কামনা

মহান শহীদ দিবসে টঙ্গী পশ্চিম থানার ওসির শ্রদ্ধাঞ্জলি ও দোয়া

আপডেট সময় : ০৩:৪৯:১৭ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬