এম. মঞ্জুরুল করিম রনির আগমন ঘিরে মো. নাসির উদ্দিনের নেতৃত্বে ব্যাপক প্রস্তুতি ও গণসংযোগ
এরশাদনগর ৪৯নং ওয়ার্ডে ধানের শীষের গণজোয়ার
- আপডেট সময় : ০২:২৪:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬
- / ২১১০ বার পড়া হয়েছে

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গাজীপুর মহানগরের এরশাদনগর ৪৯নং ওয়ার্ডে বিএনপির ধানের শীষ প্রতীকের পক্ষে জোরালো নির্বাচনী প্রচারণা শুরু হয়েছে। গাজীপুর-২ আসনের এমপি পদপ্রার্থী এম. মঞ্জুরুল করিম রনির আগমন উপলক্ষে এলাকাজুড়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে।

৪ই ফেব্রুয়ারি এরশাদনগর ৪৯নং ওয়ার্ডে নির্বাচনী পথসভা ও গণসংযোগে অংশ নিতে আসবেন বলে জানিয়েছেন এম. মঞ্জুরুল করিম রনি। তার এই আগমনকে কেন্দ্র করে ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছেন।
এরশাদনগর ৪৯নং ওয়ার্ডের পরিচিত মুখ ও ত্যাগী নেতা মো. নাসির উদ্দিন তার দলবল নিয়ে আগে থেকেই এলাকায় অবস্থান করছেন। তিনি নেতাকর্মীদের সংগঠিত করে প্রার্থীর আগমন উপলক্ষে অভ্যর্থনার প্রস্তুতি নিচ্ছেন এবং ঘরে ঘরে ধানের শীষের বার্তা পৌঁছে দিচ্ছেন।
মো. নাসির উদ্দিন বলেন, “আমার কোনো ব্যক্তিগত চাওয়া-পাওয়া নেই। আমি চাই ধানের শীষ বিজয়ী হোক, বিএনপি দেশ পরিচালনার দায়িত্ব পাক। দেশে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হোক, গরিব-দুঃখী মানুষ তাদের ন্যায্য অধিকার ফিরে পাক।”
তিনি আরও বলেন, “গত ১৭ বছর ধরে আমরা নির্যাতন, মামলা-হামলা সহ্য করেছি। তবুও দলের আদর্শ থেকে সরে যাইনি। জীবন বাজি রেখে মাঠে ছিলাম, এখনও আছি। এই লড়াই শেষ বিজয়ের লড়াই।”
নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে মো. নাসির উদ্দিন ও তার অনুসারীরা এলাকায় এলাকায়, ঘরে ঘরে গিয়ে লিফলেট বিতরণ করছেন। বিশেষ করে গরিব ও সুবিধাবঞ্চিত মানুষের সঙ্গে সরাসরি কথা বলে ধানের শীষের পক্ষে সমর্থন চাইছেন।
স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন পর এলাকায় আবারও প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে। মানুষের মধ্যে পরিবর্তনের আকাঙ্ক্ষা স্পষ্ট, আর সেই পরিবর্তনের প্রতীক হিসেবেই তারা ধানের শীষকে দেখছেন। এলাকাবাসীর প্রত্যাশা, এম. মঞ্জুরুল করিম রনির আগমন এরশাদনগর ৪৯নং ওয়ার্ডে ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টি করবে এবং নির্বাচনী মাঠে নতুন গতি এনে দেবে।




















