ঢাকা ১২:৪৮ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যুবদলের গৌরব, তারুণ্যের শক্তি ও নেতাকর্মীদের আস্থার প্রতীক নাজমুল হোসেন মন্ডল ব্যারিস্টার জাইমা রহমানকে জন্মদিনের শুভেচ্ছা নাজমুল হোসেন মন্ডল ও মোঃ শাহজাহান মিয়া (নগর) যুবদলের রাজনীতিতে এক ফুটন্ত গোলাপ শেখ মোঃ সুমন যুবদলের রাজনীতিতে এক ফুটন্ত গোলাপের নাম শেখ মোঃ সুমন মরহুম কাজী জুলফিকর মোল্লার রুহের মাগফিরাত কামনায় বিনিময় কমপ্লেক্সে মিলাদ ও দোয়া মাহফিল জিয়া সংসদের কেন্দ্রীয় যোগাযোগবিষয়ক সম্পাদক মনোনীত হলেন মোঃ কামরুজ্জামান টুটুল জনগণের রাস্তার মান নিয়ে কথা বলায় অপমানের অভিযোগ, প্রতিবাদে পিয়ারা আক্তার প্রিয়া ৮৪ বছরেও বিদেশের মাটিতে বাংলাদেশের পতাকা উড়িয়েছেন বীর মুক্তিযোদ্ধা মজিবুর রহমান নীতি-নৈতিকতা ও দলীয় কর্মকাণ্ডে সক্রিয় মোঃ শাহজাহান মিয়া, আলোচনায় এরশাদনগরে ধর্মীয় সম্প্রীতি ও নিরাপত্তায় অঙ্গীকারবদ্ধ এমপি রনি, গাজীপুর-২ আসনের পূজামণ্ডপে তারেক রহমানের পক্ষ থেকে সহায়তা

সকালে টঙ্গী কলেজ রোডে স্বাগত, বিকেলে গাজীপুর রাজবাড়ী মাঠে জনসভা—নেতাকর্মীদের উচ্ছ্বাসে মুখর গাজীপুর

২০ বছর পর টঙ্গীতে তারেক রহমান: আবেগে ভাসলেন ৪৮ নম্বর ওয়ার্ড যুবদল নেতা মোঃ হাবিব মোল্লা

md younus
  • আপডেট সময় : ০২:০২:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬
  • / ২১৩৭ বার পড়া হয়েছে

দীর্ঘ ২০ বছর পর বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের টঙ্গী আগমনকে কেন্দ্র করে গাজীপুরের রাজনীতিতে সৃষ্টি হয়েছে ব্যাপক উত্তেজনা ও আবেগঘন পরিবেশ। মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকালে উত্তরাঞ্চলে যাওয়ার পথে টঙ্গী কলেজ রোড হয়ে অতিক্রম করার সময় নেতাকর্মীদের পক্ষ থেকে তাকে উষ্ণ সংবর্ধনা জানানো হয়।
এ সময় টঙ্গী কলেজ গেট এলাকায় উপস্থিত ছিলেন ৪৮ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক মোঃ হাবিব মোল্লা। স্থানীয়দের কাছে হৃদয়ের খুব কাছের মানুষ হিসেবে পরিচিত এই যুবদল নেতা এদিন সকাল থেকেই ছিলেন প্রতীক্ষার প্রহরে। প্রত্যক্ষদর্শীরা জানান, প্রিয় নেতাকে একনজর দেখার অপেক্ষায় তিনি ছিলেন যেন কাতর পাখির মতো। সকাল সাড়ে ১১টার পর বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের গাড়ি টঙ্গী কলেজ রোডে পৌঁছালে মুহূর্তেই আবেগাপ্লুত হয়ে পড়েন মোহাম্মদ হাবিব মোল্লা। তিনি তারেক রহমানের গাড়ির সামনে দাঁড়িয়ে ছবি তোলেন। এ সময় তারেক রহমানও গাড়ির ভেতর থেকে হাত নেড়ে শুভেচ্ছার জবাব দেন। সেই দৃশ্য উপস্থিত নেতাকর্মীদের মাঝে বাড়তি উৎসাহ ও উদ্দীপনা সৃষ্টি করে।
স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা জানান, দীর্ঘ দুই দশক পর দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের এ আগমন টঙ্গী ও গাজীপুরের রাজনীতিতে নতুন প্রাণ সঞ্চার করেছে। বিশেষ করে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তারেক রহমানের উপস্থিতিকে ঘিরে নেতাকর্মীদের মাঝে ব্যাপক আশাবাদ তৈরি হয়েছে। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার বিকেলে গাজীপুর মহানগরের রাজবাড়ী মাঠে মহানগর বিএনপির আয়োজনে এক বিশাল জনসভায় বক্তব্য দেওয়ার কথা রয়েছে তারেক রহমানের। জনসভাকে ঘিরে রাজবাড়ী মাঠ ও আশপাশের এলাকায় ইতোমধ্যে সম্পন্ন করা হয়েছে মঞ্চ নির্মাণ, নিরাপত্তা ও শৃঙ্খলা ব্যবস্থাপনার সব প্রস্তুতি।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও তারেক রহমান ও সফরসঙ্গীদের নিরাপত্তায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে। সব মিলিয়ে ২০ বছর পর তারেক রহমানের আগমন গাজীপুর বিএনপির রাজনীতিতে এক ঐতিহাসিক মুহূর্ত হিসেবে বিবেচিত হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সকালে টঙ্গী কলেজ রোডে স্বাগত, বিকেলে গাজীপুর রাজবাড়ী মাঠে জনসভা—নেতাকর্মীদের উচ্ছ্বাসে মুখর গাজীপুর

২০ বছর পর টঙ্গীতে তারেক রহমান: আবেগে ভাসলেন ৪৮ নম্বর ওয়ার্ড যুবদল নেতা মোঃ হাবিব মোল্লা

আপডেট সময় : ০২:০২:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬