কোরআন–হাদিসের আলোকে স্মরণ, মানবিক আপ্যায়ন ও ধানের শীষে বিজয়ের অঙ্গীকার
দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও আলোচনা মাহফিল
- আপডেট সময় : ১১:৫৪:৫৭ অপরাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬
- / ২১৪৬ বার পড়া হয়েছে

বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের আপোষহীন দেশনেত্রী, সাবেক সফল প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়া–এর রুহের মাগফিরাত কামনায় টঙ্গীতে দোয়া ও আলোচনা মাহফিল অনুষ্ঠিত হয়েছে। টঙ্গী পশ্চিম থানাধীন বিএনপির সভাপতি প্রভাষক বশির উদ্দিনের বাড়ির মাঠ প্রাঙ্গণে আয়োজিত এই মাহফিলে গভীর শ্রদ্ধা ও শোকের সঙ্গে স্মরণ করা হয় ১৫ আগস্ট ১৯৪৫ সালে জন্মগ্রহণকারী এবং ৩০ ডিসেম্বর ২০২৫ সালে ইন্তেকালকারী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বর্ণাঢ্য রাজনৈতিক জীবন, গণতন্ত্র পুনরুদ্ধারে তাঁর আপোষহীন সংগ্রাম ও ত্যাগের ইতিহাস।

কোরআনের বাণী ও বিশেষ মোনাজাত করে দোয়া মাহফিল পরিচালনা করেন হাফেজ আনোয়ার। তিনি পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন এবং আল্লাহ তায়ালার বাণী স্মরণ করিয়ে দেন, “প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে।” বিশেষ মোনাজাতে মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত, কবরের আজাব থেকে নাজাত ও জান্নাতুল ফেরদৌস নসিবের জন্য দোয়া করা হয়। একই সঙ্গে দেশের সার্বিক শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি কামনা করা হয়। দোয়ায় বিএনপির আন্দোলনে শহীদ ও জানপ্রাণ দিয়ে আত্মত্যাগকারী নেতাকর্মীদের রুহের মাগফিরাত কামনা করা হয়। পাশাপাশি দেশনেত্রীর ছোট ছেলে মরহুম আরাফাত রহমান কোকো–এর রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করা হয়।
অনুষ্ঠানে আগত বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, বিভিন্ন এলাকার মুরুব্বী, গরীব ও অসহায় মানুষের জন্য ভুনা খিচুড়ি দিয়ে খাবারের ব্যবস্থা করা হয়। পেট ভরে খাবার পরিবেশনের মধ্য দিয়ে দেশনেত্রীর মানবিক রাজনীতির আদর্শের প্রতিফলন ঘটানো হয়।
অনুষ্ঠানটি সঞ্চালনা ও শোকজ্ঞাপন করেন রেদোয়ানুর রহমান প্রত্যয় বেপারী, সাবেক প্রতিষ্ঠাতা, টঙ্গী পশ্চিম থানা ছাত্রদল, গাজীপুর মহানগর। তিনি বলেন, দেশ আজ একজন অভিভাবক হারিয়েছে। বেগম খালেদা জিয়া ছিলেন গণতন্ত্রের গার্ডিয়ান ও মানুষের আস্থার প্রতীক।
মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রভাষক বশির উদ্দিন, সভাপতি, টঙ্গী পশ্চিম থানা বিএনপি। বিশেষ অতিথি ও উপস্থিত নেতৃবৃন্দের মধ্যে ছিলেন, পাপ্পু সরকার, সাবেক যুগ্ম আহ্বায়ক, গাজীপুর মহানগর বিএনপি; শেখ মোঃ সুমন, সভাপতি, টঙ্গী পশ্চিম থানা যুবদল; আজিজুর রহমান টিপু, সাধারণ সম্পাদক, টঙ্গী পশ্চিম থানা যুবদল; মোহাম্মদ আনোয়ার হোসেন মোল্লা, সাবেক সভাপতি, ৪৯ নং ওয়ার্ড যুবদল; খাদিজা আক্তার বিনা, সাধারণ সম্পাদক, গাজীপুর মহানগর মহিলা দলসহ মহিলা দলের নেত্রীবৃন্দ; স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল ও বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
মূলত টঙ্গী পশ্চিম থানা ছাত্রদলের আয়োজনে এই দোয়া ও আলোচনা মাহফিল অনুষ্ঠিত হয়। ঐক্য ও নির্বাচনী অঙ্গীকার বক্তারা বলেন, দেশ আজ অভিভাবকহীন হয়ে পড়েছে। এই শূন্যতার প্রতিদান দিতে হবে গণতন্ত্র পুনরুদ্ধারের মাধ্যমে। তারা দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন, ধানের শীষে ভোট দিয়ে এই ত্যাগের জবাব দেওয়া হবে।
প্রভাষক বশির উদ্দিন বলেন, দলের বৃহত্তর স্বার্থে আলহাজ সালাউদ্দিন সরকার স্বতন্ত্র প্রার্থিতা প্রত্যাহার করে বিএনপির পাশে দাঁড়িয়েছেন। দলীয় ঐক্য ও বিজয়ের স্বার্থে তাঁর এই ত্যাগের জন্য কৃতজ্ঞতা জানানো হয়। বক্তারা আরও বলেন, দেশনেত্রীর আদর্শ বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে এবং তাঁর সুযোগ্য উত্তরসূরি তারেক রহমানের নেতৃত্বে দেশকে আবার গণতন্ত্র ও ন্যায়বিচারের পথে ফিরিয়ে আনতে হবে।




















