ঢাকা ০১:৩৮ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যুবদলের গৌরব, তারুণ্যের শক্তি ও নেতাকর্মীদের আস্থার প্রতীক নাজমুল হোসেন মন্ডল ব্যারিস্টার জাইমা রহমানকে জন্মদিনের শুভেচ্ছা নাজমুল হোসেন মন্ডল ও মোঃ শাহজাহান মিয়া (নগর) যুবদলের রাজনীতিতে এক ফুটন্ত গোলাপ শেখ মোঃ সুমন যুবদলের রাজনীতিতে এক ফুটন্ত গোলাপের নাম শেখ মোঃ সুমন মরহুম কাজী জুলফিকর মোল্লার রুহের মাগফিরাত কামনায় বিনিময় কমপ্লেক্সে মিলাদ ও দোয়া মাহফিল জিয়া সংসদের কেন্দ্রীয় যোগাযোগবিষয়ক সম্পাদক মনোনীত হলেন মোঃ কামরুজ্জামান টুটুল জনগণের রাস্তার মান নিয়ে কথা বলায় অপমানের অভিযোগ, প্রতিবাদে পিয়ারা আক্তার প্রিয়া ৮৪ বছরেও বিদেশের মাটিতে বাংলাদেশের পতাকা উড়িয়েছেন বীর মুক্তিযোদ্ধা মজিবুর রহমান নীতি-নৈতিকতা ও দলীয় কর্মকাণ্ডে সক্রিয় মোঃ শাহজাহান মিয়া, আলোচনায় এরশাদনগরে ধর্মীয় সম্প্রীতি ও নিরাপত্তায় অঙ্গীকারবদ্ধ এমপি রনি, গাজীপুর-২ আসনের পূজামণ্ডপে তারেক রহমানের পক্ষ থেকে সহায়তা

ত্রয়োদশ নির্বাচন সামনে রেখে ইসির সঙ্গে তিন বাহিনী প্রধান বৈঠক অনুষ্ঠিত

md younus
  • আপডেট সময় : ১০:২৭:১১ পূর্বাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫
  • / ২১৯৫ বার পড়া হয়েছে

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করেছেন সেনা, নৌ ও বিমান বাহিনী প্রধান। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে অনুষ্ঠিত এই বৈঠকে নির্বাচনী পরিবেশ বজায় রাখা এবং আইনশৃঙ্খলা ব্যবস্থাপনার বিষয়গুলো গুরুত্ব পায়।
রোববার (২১ ডিসেম্বর) বেলা ১২টায় প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের নেতৃত্বে নির্বাচন কমিশনের সঙ্গে তিন বাহিনী প্রধানের বৈঠক শুরু হয়। প্রায় এক ঘণ্টা বৈঠক শেষে বেলা ১টা ৫ মিনিটের দিকে তাঁরা নির্বাচন কমিশন ভবন ত্যাগ করেন। এ সময় ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ তিন বাহিনী প্রধানকে বিদায় জানান।
বৈঠকে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান এবং বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান অংশ নেন। তাঁদের সঙ্গে বৈঠকে চারজন নির্বাচন কমিশনার ও ইসি সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
ইসি সচিবালয়ের পরিচালক জনসংযোগ ও তথ্য কর্মকর্তা মো. রুহুল আমিন মল্লিক বাসসকে জানান, রোববার দুপুর ১২টায় তিন বাহিনী প্রধান নির্বাচন কমিশনের সঙ্গে সাক্ষাৎ করেন। একই দিনে আইনশৃঙ্খলা পরিস্থিতির সার্বিক অবস্থা পর্যালোচনা নিয়ে আরেকটি সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
ইসি সচিবালয়ের পক্ষ থেকে জানানো হয়, ওই সভায় নির্বাচনপূর্ব আইনশৃঙ্খলা পরিস্থিতি, অবৈধ অস্ত্র উদ্ধার, সন্ত্রাসী কার্যক্রম রোধে যৌথ বাহিনীর ভূমিকা, প্রার্থী ও রাজনৈতিক দলের জন্য প্রণীত আচরণ বিধিমালা ২০২৫ অনুযায়ী আচরণবিধি প্রতিপালন এবং নির্বাচনী পরিবেশ বজায় রাখার বিষয়গুলো নিয়ে আলোচনা হবে।
নির্বাচন কমিশনের কর্মকর্তারা বলছেন, নির্বাচনের আগে সার্বিক প্রস্তুতি ও নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব পক্ষের সমন্বয়কে গুরুত্ব দেওয়া হচ্ছে। এই ধারাবাহিকতার অংশ হিসেবেই তিন বাহিনী প্রধানের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ত্রয়োদশ নির্বাচন সামনে রেখে ইসির সঙ্গে তিন বাহিনী প্রধান বৈঠক অনুষ্ঠিত

আপডেট সময় : ১০:২৭:১১ পূর্বাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫