ঢাকা ০১:৩৮ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যুবদলের গৌরব, তারুণ্যের শক্তি ও নেতাকর্মীদের আস্থার প্রতীক নাজমুল হোসেন মন্ডল ব্যারিস্টার জাইমা রহমানকে জন্মদিনের শুভেচ্ছা নাজমুল হোসেন মন্ডল ও মোঃ শাহজাহান মিয়া (নগর) যুবদলের রাজনীতিতে এক ফুটন্ত গোলাপ শেখ মোঃ সুমন যুবদলের রাজনীতিতে এক ফুটন্ত গোলাপের নাম শেখ মোঃ সুমন মরহুম কাজী জুলফিকর মোল্লার রুহের মাগফিরাত কামনায় বিনিময় কমপ্লেক্সে মিলাদ ও দোয়া মাহফিল জিয়া সংসদের কেন্দ্রীয় যোগাযোগবিষয়ক সম্পাদক মনোনীত হলেন মোঃ কামরুজ্জামান টুটুল জনগণের রাস্তার মান নিয়ে কথা বলায় অপমানের অভিযোগ, প্রতিবাদে পিয়ারা আক্তার প্রিয়া ৮৪ বছরেও বিদেশের মাটিতে বাংলাদেশের পতাকা উড়িয়েছেন বীর মুক্তিযোদ্ধা মজিবুর রহমান নীতি-নৈতিকতা ও দলীয় কর্মকাণ্ডে সক্রিয় মোঃ শাহজাহান মিয়া, আলোচনায় এরশাদনগরে ধর্মীয় সম্প্রীতি ও নিরাপত্তায় অঙ্গীকারবদ্ধ এমপি রনি, গাজীপুর-২ আসনের পূজামণ্ডপে তারেক রহমানের পক্ষ থেকে সহায়তা

ধানের শীষের পক্ষে ঐক্যের বার্তা, এক মঞ্চে ৭ মনোনয়নপ্রত্যাশী

টঙ্গীতে ধানের শীষের সমর্থনে ঐক্যের দৃশ্য, বিজয়ের অঙ্গীকার বিএনপি নেতাদের

md younus
  • আপডেট সময় : ০৮:২২:৪১ অপরাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫
  • / ২২৫২ বার পড়া হয়েছে

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-২ (টঙ্গী, গাছা ও পুবাইল) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী এম মনজুরুল করিম রনি’র পক্ষে একই দলের সাতজন মনোনয়নপ্রত্যাশী এক মঞ্চে উঠে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার করেছেন। বুধবার (১৭ ডিসেম্বর) দুপুরে স্থানীয় মধুমিতা রোডসংলগ্ন টঙ্গী কনভেনশন হলে অনুষ্ঠিত নির্বাচনী প্রাক-প্রস্তুতি সভা থেকে তারা সব ভেদাভেদ ভুলে আসন্ন নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করতে মাঠে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
গাজীপুর-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এম মনজুরুল করিম রনির সমর্থনে এক মঞ্চে ওঠা সাত মনোনয়নপ্রত্যাশী হলেন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি আরিফ হোসেন হাওলাদার, গাজীপুর মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক হান্নান মিয়া হান্নু, টঙ্গী পূর্ব থানা বিএনপির সভাপতি সরকার জাবেদ আহমেদ সুমন, টঙ্গী পশ্চিম থানা বিএনপির আহ্বায়ক প্রভাষক বশির উদ্দিন, গাজীপুর মহানগর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির রাজু, গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহাদাত হোসেন শাহীন এবং টঙ্গী পূর্ব থানা বিএনপির সাধারণ সম্পাদক গাজী সালাউদ্দিন।
সভায় বক্তারা বলেন, “আমরা সবাই ধানের শীষ প্রতীকে ভোট চেয়েছি। আমাদের নেতা তারেক রহমান স্পষ্ট করে বলেছেন, সবাইকে ধানের শীষের পক্ষে কাজ করতে হবে। আমরা বিএনপি করি, আমাদের একমাত্র প্রতীক ধানের শীষ।”
বক্তারা আরও বলেন, আসন্ন নির্বাচনে যেকোনো অদৃশ্য শক্তি ও ষড়যন্ত্রের মোকাবেলায় বিএনপির নেতাকর্মীরা ঐক্যবদ্ধ। একই সঙ্গে যেসব বিএনপি নেতা এখনো ধানের শীষের পক্ষে মাঠে নামেননি, তাদের আগামী দুই দিনের মধ্যে দলীয় সিদ্ধান্তের প্রতি সম্মান জানিয়ে মাঠে নামার আহ্বান জানান তারা।
সভায় সভাপতিত্ব করেন টঙ্গী পূর্ব থানা বিএনপির সভাপতি সরকার জাবেদ আহমেদ সুমন এবং সঞ্চালনা করেন টঙ্গী পশ্চিম থানা বিএনপির সদস্যসচিব আসাদুজ্জামান নূর ও টঙ্গী পূর্ব থানা বিএনপির সাধারণ সম্পাদক গাজী সালাউদ্দিন।
সভায় আরও বক্তব্য রাখেন, গাজীপুর মহানগর বিএনপির সাবেক সহসভাপতি ড. মোহাম্মদ শহীদুজ্জামান, সাবেক সহসভাপতি আহমেদ আলী রুশদী, সদর মেট্রো থানা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট মেহেদী হাসান এলিস, গাজীপুর মহানগর বিএনপির সাবেক সহসভাপতি মাহবুবুল আলম শুক্কুর, সাবেক যুগ্ম আহ্বায়ক আ ক ম মোফাজ্জল হোসেন,
সদর মেট্রো থানা বিএনপির সাবেক আহ্বায়ক হাসান আজমল ভূইয়া, গাজীপুর মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক রাশেদুল ইসলাম কিরণ, সদর মেট্রো থানা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম টুটুল, টঙ্গী পশ্চিম থানা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম, টঙ্গী পূর্ব থানা বিএনপির সাবেক সভাপতি শফিউদ্দিন শফি।
এছাড়াও বক্তব্য রাখেন, গাজীপুর মহানগর বিএনপির সাবেক সদস্য আবুল হাশেম, গাছা থানা বিএনপির সভাপতি মনিরুল ইসলাম বাবুল, সাধারণ সম্পাদক কামাল হোসেন, গাজীপুর মহানগর যুবদলের আহ্বায়ক সাজেদুল ইসলাম, সদস্য সচিব মাহমুদ হাসান রাজু,
গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব হালিম মোল্লা, গাজীপুর মহানগর কৃষক দলের সভাপতি আতাউর রহমান, গাজীপুর মহানগর ছাত্রদলের সভাপতি রোহানুজ্জামান শুক্কুর, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান মিরন, গাজীপুর মহানগর মৎস্যজীবী দলের সভাপতি আবুল কাশেম, গাজীপুর মহানগর মহিলা দলের সাধারণ সম্পাদক খাদিজা আক্তার বিনাসহ টঙ্গী পূর্ব থানা, টঙ্গী পশ্চিম থানা, গাছা থানা, সদর মেট্রো থানা ও পুবাইল থানা (একাংশ) বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, প্রার্থী এম মনজুরুল করিম রনিকে বিজয়ী করতে ঘরে ঘরে গিয়ে ব্যাপক গণসংযোগ, ভোটার যোগাযোগ ও সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ধানের শীষের পক্ষে ঐক্যের বার্তা, এক মঞ্চে ৭ মনোনয়নপ্রত্যাশী

টঙ্গীতে ধানের শীষের সমর্থনে ঐক্যের দৃশ্য, বিজয়ের অঙ্গীকার বিএনপি নেতাদের

আপডেট সময় : ০৮:২২:৪১ অপরাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫