ঢাকা ০১:৩৮ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যুবদলের গৌরব, তারুণ্যের শক্তি ও নেতাকর্মীদের আস্থার প্রতীক নাজমুল হোসেন মন্ডল ব্যারিস্টার জাইমা রহমানকে জন্মদিনের শুভেচ্ছা নাজমুল হোসেন মন্ডল ও মোঃ শাহজাহান মিয়া (নগর) যুবদলের রাজনীতিতে এক ফুটন্ত গোলাপ শেখ মোঃ সুমন যুবদলের রাজনীতিতে এক ফুটন্ত গোলাপের নাম শেখ মোঃ সুমন মরহুম কাজী জুলফিকর মোল্লার রুহের মাগফিরাত কামনায় বিনিময় কমপ্লেক্সে মিলাদ ও দোয়া মাহফিল জিয়া সংসদের কেন্দ্রীয় যোগাযোগবিষয়ক সম্পাদক মনোনীত হলেন মোঃ কামরুজ্জামান টুটুল জনগণের রাস্তার মান নিয়ে কথা বলায় অপমানের অভিযোগ, প্রতিবাদে পিয়ারা আক্তার প্রিয়া ৮৪ বছরেও বিদেশের মাটিতে বাংলাদেশের পতাকা উড়িয়েছেন বীর মুক্তিযোদ্ধা মজিবুর রহমান নীতি-নৈতিকতা ও দলীয় কর্মকাণ্ডে সক্রিয় মোঃ শাহজাহান মিয়া, আলোচনায় এরশাদনগরে ধর্মীয় সম্প্রীতি ও নিরাপত্তায় অঙ্গীকারবদ্ধ এমপি রনি, গাজীপুর-২ আসনের পূজামণ্ডপে তারেক রহমানের পক্ষ থেকে সহায়তা

মেয়র নির্বাচনে হাসান উদ্দিন, সংসদ নির্বাচনে সালাহউদ্দিন—জনসেবার স্পষ্ট ঘোষণা

গাজীপুরবাসীর অধিকার ও উন্নয়নের লড়াই থেকে সরকার পরিবার কখনো পিছু হটেনি

md younus
  • আপডেট সময় : ১১:৪৬:০০ পূর্বাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫
  • / ২২১৫ বার পড়া হয়েছে

গাজীপুর মহানগর বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাসান উদ্দিন সরকার বলেছেন, গাজীপুরের মানুষের অধিকার, মর্যাদা ও উন্নয়নের প্রশ্নে সরকার পরিবার কখনো আপস করেনি, ভবিষ্যতেও করবে না। তিনি ঘোষণা দেন, তিনি নিজে গাজীপুর সিটি করপোরেশনের মেয়র নির্বাচনে অংশ নেবেন এবং সংসদ নির্বাচনে সরকার পরিবারের পক্ষ থেকে প্রার্থী হবেন আলহাজ্ব সালাহউদ্দিন সরকার।
তিনি স্পষ্ট ভাষায় বলেন, “পদ-পদবি আমাদের লক্ষ্য নয়। গাজীপুরবাসীর ভাগ্য পরিবর্তনই আমাদের রাজনীতির মূল উদ্দেশ্য। ক্ষমতা নয়-মানুষই আমাদের শক্তি।”
আলহাজ্ব হাসান উদ্দিন সরকার বলেন, গাজীপুরের প্রতিটি ইট-পাথরের সঙ্গে সরকার পরিবারের ত্যাগ ও শ্রম জড়িয়ে আছে। শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে রাস্তাঘাট, যোগাযোগ ব্যবস্থা, সামাজিক অবকাঠামো, সবখানেই সরকার পরিবারের অবদান রয়েছে।
তিনি বলেন, “কলেজ, বিশ্ববিদ্যালয়, স্কুল, মাদ্রাসা শিক্ষার আলো ছড়াতে যেখানে প্রয়োজন, সরকার পরিবার সেখানে ছিল। রাস্তাঘাট ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে কোনো কৃপণতা করা হয়নি। গাজীপুরের উন্নয়নে আমরা কখনো হিসাব কষে কাজ করিনি।”

মুক্তিযুদ্ধের চেতনার কথা স্মরণ করে তিনি বলেন, “একজন মুক্তিযোদ্ধা হিসেবে আমি শুধু রাজনীতি করিনি, মানুষের দুঃখে পাশে দাঁড়িয়েছি, বিপদে সহযোগিতা করেছি। এই সেবা আমাদের রক্তে মিশে আছে।”
ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে তিনি আরও বলেন, “আগামী দিনে শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান ও নাগরিক সেবায় গাজীপুরকে একটি আদর্শ নগরীতে রূপান্তর করতে চাই। জনগণ যদি পাশে থাকে, তাহলে শুধু প্রতিশ্রুতি নয়, সবকিছু দিয়ে দেওয়ার সক্ষমতা ও সদিচ্ছা আমাদের আছে।”
তিনি দৃঢ় কণ্ঠে বলেন, “আগেও আমরা দিয়েছি, এখনো দিচ্ছি, ভবিষ্যতেও দেব। গাজীপুরবাসীর কাছে আমাদের কোনো লুকোচুরি নেই, কোনো দ্বিচারিতা নেই।”
শেষে তিনি বলেন, “এই লড়াই ব্যক্তি বা পরিবারের নয়, এই লড়াই গাজীপুরবাসীর ন্যায্য অধিকার আদায়ের। সরকার পরিবার আপনাদের সাথেই আছে, থাকবে।”

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

মেয়র নির্বাচনে হাসান উদ্দিন, সংসদ নির্বাচনে সালাহউদ্দিন—জনসেবার স্পষ্ট ঘোষণা

গাজীপুরবাসীর অধিকার ও উন্নয়নের লড়াই থেকে সরকার পরিবার কখনো পিছু হটেনি

আপডেট সময় : ১১:৪৬:০০ পূর্বাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫