ঢাকা ০১:৩৯ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যুবদলের গৌরব, তারুণ্যের শক্তি ও নেতাকর্মীদের আস্থার প্রতীক নাজমুল হোসেন মন্ডল ব্যারিস্টার জাইমা রহমানকে জন্মদিনের শুভেচ্ছা নাজমুল হোসেন মন্ডল ও মোঃ শাহজাহান মিয়া (নগর) যুবদলের রাজনীতিতে এক ফুটন্ত গোলাপ শেখ মোঃ সুমন যুবদলের রাজনীতিতে এক ফুটন্ত গোলাপের নাম শেখ মোঃ সুমন মরহুম কাজী জুলফিকর মোল্লার রুহের মাগফিরাত কামনায় বিনিময় কমপ্লেক্সে মিলাদ ও দোয়া মাহফিল জিয়া সংসদের কেন্দ্রীয় যোগাযোগবিষয়ক সম্পাদক মনোনীত হলেন মোঃ কামরুজ্জামান টুটুল জনগণের রাস্তার মান নিয়ে কথা বলায় অপমানের অভিযোগ, প্রতিবাদে পিয়ারা আক্তার প্রিয়া ৮৪ বছরেও বিদেশের মাটিতে বাংলাদেশের পতাকা উড়িয়েছেন বীর মুক্তিযোদ্ধা মজিবুর রহমান নীতি-নৈতিকতা ও দলীয় কর্মকাণ্ডে সক্রিয় মোঃ শাহজাহান মিয়া, আলোচনায় এরশাদনগরে ধর্মীয় সম্প্রীতি ও নিরাপত্তায় অঙ্গীকারবদ্ধ এমপি রনি, গাজীপুর-২ আসনের পূজামণ্ডপে তারেক রহমানের পক্ষ থেকে সহায়তা

তফসিল ঘোষণার পরদিন থেকেই মাঠে নির্বাহী ম্যাজিস্ট্রেট

md younus
  • আপডেট সময় : ১১:৪৬:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫
  • / ২২১৯ বার পড়া হয়েছে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আচরণবিধি কঠোরভাবে প্রয়োগে প্রস্তুতি জোরদার করেছে নির্বাচন কমিশন। তফসিল ঘোষণার পরদিন থেকে দেশের প্রতিটি উপজেলা ও থানায় অন্তত দুজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠানো এক চিঠিতে এই নির্দেশনা জানানো হয়।
ইসির নির্বাচন পরিচালনা শাখার উপসচিব মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত চিঠিতে জানানো হয়, নির্বাচনী প্রস্তুতির অংশ হিসেবে ভ্রাম্যমাণ আদালত আইন ২০০৯ এর আওতায় এসব ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন। তারা তফসিল ঘোষণার পরদিন থেকে ভোটগ্রহণের দুই দিন পর পর্যন্ত মাঠে থাকবেন এবং আচরণবিধি প্রতিপালনে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।
নির্বাচনকে সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে এই উদ্যোগকে জরুরি বলে মনে করছে ইসি। কমিশন সচিব আখতার আহমেদ বুধবার বিকেলে নির্বাচন ভবনে জানান, তফসিল ঘোষণার সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে এবং আচরণবিধি বাস্তবায়নে কঠোর অবস্থানে থাকবে কমিশন। ইসি আরও জানিয়েছে, তফসিল ঘোষণার ৪৮ ঘণ্টার মধ্যে পোস্টার, ব্যানারসহ সব নির্বাচনী সামগ্রী অপসারণ করতে হবে।
বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় জাতির উদ্দেশে ভাষণে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের সময়সূচি ঘোষণা করবেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন। তার ভাষণ ইতোমধ্যে বিটিভি ও বেতারের জন্য রেকর্ড করা হয়েছে। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনও বুধবার এক বৈঠকে কমিশনকে সুষ্ঠু নির্বাচনের সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন।
ইসির চিঠিতে উল্লেখ করা হয়, নির্ধারিত সময়সীমায় উপজেলা কিংবা থানাভিত্তিক নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগের বিষয়টি জরুরি ভিত্তিতে নিশ্চিত করতে জনপ্রশাসন মন্ত্রণালয়কে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

তফসিল ঘোষণার পরদিন থেকেই মাঠে নির্বাহী ম্যাজিস্ট্রেট

আপডেট সময় : ১১:৪৬:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫