ঢাকা ০২:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে দিন-রাত রাজপথে বিএনপি ৮৪-এর তরুণ: এথেন্সের মঞ্চে বাংলাদেশের লাল-সবুজের স্বর্ণগাথা পরিকল্পিত নৈরাজ্যের প্রতিবাদে তাঁতীদলের সমাবেশ ও মিছিল টঙ্গীর রাজপথে বিএনপির বিক্ষোভ মিছিল পদ-পদবীর মোহ নয় মানুষের ভালোবাসাই যার সবচেয়ে বড় প্রাপ্তি শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মসূচির বার্তা দিলেন সভাপতি তাজুল ইসলাম বেপারী সন্ত্রাস, নৈরাজ্য ও ষড়যন্ত্রের প্রতিবাদে টঙ্গীর রাজপথে বিএনপির বিক্ষোভ মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে কার্যকর পদক্ষেপই হবে ৪৯ নম্বর ওয়ার্ডের মানুষের নিরাপত্তা নিশ্চিত করার ভিত্তি- সোহেল চৌধুরী ময়লা দেখলেই থেমে যান, হাতে তুলে নেন পরিচ্ছন্নতার দায়িত্ব টঙ্গীর রাজপথে সুমন-টিপুর নেতৃত্বে যুবদলের বিক্ষোভ

শিগগির পুলিশ কমিশন গঠন, আগের নির্বাচনের কর্মকর্তারা বাদ: স্বরাষ্ট্র উপদেষ্টা

md younus
  • আপডেট সময় : ১১:৪৫:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫
  • / ২২৪৯ বার পড়া হয়েছে

আসন্ন জাতীয় নির্বাচনকে সুষ্ঠু, স্বাধীন ও উৎসবমুখর করতে সরকার দ্রুতই পুলিশ কমিশন অধ্যাদেশ করবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, পুলিশ যেন নিরপেক্ষভাবে কাজ করতে পারে, সে লক্ষ্যে সব প্রস্তুতি নেওয়া হচ্ছে।
মঙ্গলবার (৪ নভেম্বর) দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইনশৃঙ্খলা–সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান স্বরাষ্ট্র উপদেষ্টা।
তিনি বলেন, পুলিশের জন্য স্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে— নির্বাচন হতে হবে ফ্রি, ফেয়ার, ক্রেডিবল ও উৎসবমুখর। কেউ অনৈতিক কাজে জড়িত থাকলে তাকে আইনের আওতায় আনা হবে। একই সঙ্গে যারা ২০১৪, ২০১৯ ও ২০২৪ সালের নির্বাচনে দায়িত্ব পালন করেছেন, তাদের বাছাই করে বাদ দেওয়া হবে বলেও জানান তিনি।
জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, “অনেক পুলিশ কর্মকর্তা আছেন যারা অপরাধে জড়িত ছিলেন এবং দেশ ছেড়ে পালিয়ে গেছেন। তারা আইনের চোখে অপরাধী, তাই তাদের দেশে ফিরিয়ে আনা হবে।”
বৈঠকে আসন্ন জাতীয় নির্বাচন, মাদক নিয়ন্ত্রণ, সীমান্ত ইস্যু, সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং লুট হওয়া অস্ত্র উদ্ধারের বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা হয়। উপদেষ্টা জানান, রাউজান থেকে ১১টি অবৈধ অস্ত্র উদ্ধার করা হয়েছে এবং অভিযান চলমান রয়েছে।
একটি রাজনৈতিক দল মনোনয়ন তালিকা ঘোষণার পর দেশের কয়েকটি স্থানে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনার বিষয়েও বৈঠকে আলোচনা হয়েছে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা।
তিনি আরও বলেন, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ই-গেট খুলে দেওয়া হয়েছে। “ছোটখাটো যে সমস্যা আছে, তা সমাধান করা হবে,” বলেন তিনি।
নির্বাচনে সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি পাওয়ার থাকবে কি না— এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, “এখনও ম্যাজিস্ট্রেসি পাওয়ার বহাল আছে। নির্বাচনের সময়ও তা বহাল থাকবে কি না, সেই সিদ্ধান্ত পরে দেখা হবে।”
সামাজিক যোগাযোগমাধ্যমে উসকানিমূলক বক্তব্য ও ভুয়া তথ্য ছড়ানোর বিষয়ে সাংবাদিকদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, “অনলাইনে অনেক সময় ভুয়া তথ্য ছড়ানো হয়, কিন্তু সাংবাদিকদের তথ্য সাধারণত সত্য। আপনারা যাচাই করা সংবাদ দিন। বিভ্রান্তি রোধে প্রয়োজনে সংশ্লিষ্ট সংস্থার সঙ্গে যোগাযোগ করুন।”
তিনি আরও বলেন, নির্বাচনে কোনো দলকে বিশেষ সুবিধা দিলে বা রাজনৈতিকভাবে প্রভাব খাটানোর চেষ্টা করলে সংশ্লিষ্ট পুলিশের বিরুদ্ধে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হবে। এজন্য এবার ইলেক্টোরাল ইনকোয়ারি কমিটি গঠন করা হয়েছে।
সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী লুৎফে সিদ্দিকী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি ও পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলমসহ বিভিন্ন বাহিনীর প্রধানরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

শিগগির পুলিশ কমিশন গঠন, আগের নির্বাচনের কর্মকর্তারা বাদ: স্বরাষ্ট্র উপদেষ্টা

আপডেট সময় : ১১:৪৫:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫