ঢাকা ১০:৪১ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

তরুণদের কর্মসংস্থান, মাদকমুক্ত সমাজ ও নতুন বাংলাদেশের স্বপ্নে গাজীপুরে তারুণ্যের জাগরণ

বিএনপির ১৮০ দিনের পরিকল্পনা বাস্তবায়নের অঙ্গীকারে টঙ্গীতে ছাত্র সমাবেশ

md younus
  • আপডেট সময় : ০৩:৪৫:৫৬ অপরাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫
  • / ২২৪৯ বার পড়া হয়েছে

বিএনপি ক্ষমতায় গেলে প্রথম ১৮০ দিনের মধ্যেই দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনা, জনআস্থা পুনঃপ্রতিষ্ঠা এবং তরুণদের কর্মসংস্থান সৃষ্টির অঙ্গীকার সামনে রেখে গাজীপুরের টঙ্গীতে এক ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১১ অক্টোবর) বিকেলে টঙ্গীর ৪৮ নং ওয়ার্ডে আয়োজিত এই সমাবেশে সভাপতিত্ব করেন টঙ্গী পূর্ব থানা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক রিফাত রশিদ। সমাবেশে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি ও গাজীপুর-৬ আসনের মনোনয়নপ্রত্যাশী আরিফ হোসেন হাওলাদার।
সমাবেশ পরিচালনা করেন টঙ্গী সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক বিপ্লব সিকদার। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক মারজুক আলামিন, মহানগর ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মাসুম হোসেন, গাছা থানা ছাত্রদলের ইমন প্রধান, কাজী আজিম উদ্দিন কলেজ ছাত্রদলের সাবেক আহবায়ক তোহা চৌধুরী, টঙ্গী কলেজ ছাত্রদলের সদস্য সচিব আলাউদ্দিন সুমন, সাহাজউদ্দিন কলেজ ছাত্রদলের সভাপতি রিফাত, এবং টঙ্গী পূর্ব থানা ছাত্রদলের নেতৃবৃন্দ-মেহেদী হাসান প্রান্ত, শান্ত ইসলাম, দেলোয়ার হোসেন জীম, কাজী জুনায়েদ ফরাজি, আলামিন ইসলাম ও ফাইজুল ইসলাম মারুফ প্রমুখ।
বক্তারা বলেন, বিএনপির ঘোষিত ১৮০ দিনের কর্মপরিকল্পনা বাস্তবায়নের মধ্য দিয়ে একটি জনবান্ধব ও জবাবদিহিমূলক সরকার গঠন করা হবে। তরুণদের জন্য টেকসই কর্মসংস্থান সৃষ্টি করে উন্নয়নকে ত্বরান্বিত করা হবে।
অর্থনীতি: মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, বিনিয়োগ বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি।
শিক্ষা: শিক্ষকদের মর্যাদা ও সুবিধা বৃদ্ধি, ইন্টার্নশিপ ও অ্যাপ্রেন্টিসশিপ চালু, “ইনোভেশন গ্রান্ট” প্রবর্তন।
স্বাস্থ্য ও পানি: টিকা ও স্বাস্থ্য শিক্ষা জোরদার, নিরাপদ পানি সরবরাহ, বৃষ্টির পানি সংরক্ষণে রিজার্ভার নির্মাণ।
নারীর ক্ষমতায়ন: দরিদ্র নারীদের নামে “ফ্যামিলি কার্ড” চালু, ইউনিয়ন পর্যায়ে নারী সাপোর্ট সেল।
কৃষি: “ফার্মার্স কার্ড”, হিমাগার নির্মাণ ও কৃষিপণ্যের বাজার ব্যবস্থাপনা উন্নয়ন।
প্রযুক্তি ও শিল্প: ফ্রিল্যান্সিং খাতে উৎসাহ, শিল্পপার্ক সম্প্রসারণ, ২৫–৩০ কোটি গাছ রোপণ কর্মসূচি।
আইন-শৃঙ্খলা: অপরাধ দমনে জিরো টলারেন্স নীতি ও দৃষ্টান্তমূলক শাস্তির প্রতিশ্রুতি।
প্রধান অতিথি আরিফ হোসেন হাওলাদার বলেন, “বিএনপি ক্ষমতায় এলে ছাত্র-যুবকদের মেধা ও উদ্ভাবনকে কাজে লাগিয়ে নতুন বাংলাদেশ গঠনের পথে যাত্রা শুরু হবে। আমি গাজীপুর-৬ আসনকে মাদকমুক্ত করব। এখানে কেউ মাদক বেচাকেনা করতে পারবে না। ইনশাআল্লাহ, ধানের শীষের বিজয় ছয় আসনে নিশ্চিত করব।”
তিনি আয়োজক ছাত্রনেতৃবৃন্দকে ধন্যবাদ জানিয়ে আরও বলেন, “আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে ছয় আসনের প্রতিটি ঘরে ঘরে ধানের শীষের বার্তা পৌঁছে দিতে হবে।”
বক্তারা সমাবেশে উপস্থিত তরুণদের আহ্বান জানান, বিএনপির ১৮০ দিনের কর্মপরিকল্পনা বাস্তবায়নের অঙ্গীকারকে সামনে রেখে আগামী নির্বাচনে পরিবর্তনের পক্ষে ঐক্যবদ্ধ হওয়ার জন্য।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

তরুণদের কর্মসংস্থান, মাদকমুক্ত সমাজ ও নতুন বাংলাদেশের স্বপ্নে গাজীপুরে তারুণ্যের জাগরণ

বিএনপির ১৮০ দিনের পরিকল্পনা বাস্তবায়নের অঙ্গীকারে টঙ্গীতে ছাত্র সমাবেশ

আপডেট সময় : ০৩:৪৫:৫৬ অপরাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫