ঢাকা ০২:৫১ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মানুষের জন্য বেঁচে থাকা এক মানুষের গল্প মানুষের পাশে থাকার অঙ্গীকারে এক চিকিৎসকের পথচলা টঙ্গীতে প্রতিবন্ধী মোকলেস নিখোঁজ: মেলেনি সন্ধান, মায়ের আকুল আর্তি—‘ছেলেকে শুধু একবার ফিরিয়ে দিন’ ইজতেমাকে ঘিরে এরশাদনগরে দাওয়াতি তৎপরতা জোরদার তারেক রহমানের নেতৃত্বে স্থিতিশীলতার পথে বাংলাদেশ, বললেন মার্কিন বিশেষ দূত একটি চারা, একটি স্বপ্ন, একটি বাংলাদেশ গাজীপুরের টঙ্গীতে দুই কন্যাকে সঙ্গে নিয়ে সবুজের বাগান গড়লেন শেখ মোঃ সুমন; পরিবেশ রক্ষায় ব্যক্তিগত উদ্যোগ থেকে সামাজিক দায়িত্বের এক অনুপ্রেরণার গল্প প্রাচীন গহনা পরে সমালোচনার মুখে জেনডায়া শক্তিশালী পাসপোর্টের তালিকায় আরও ২ ধাপ পিছাল বাংলাদেশ, শীর্ষে সিঙ্গাপুর ১০ আগস্ট এসএসসির পরীক্ষার ফল প্রকাশের সিদ্ধান্ত আন্তঃশিক্ষা বোর্ডের অভিযোগ, সংগ্রাম ও আত্মপক্ষ সমর্থনের এক আলোচিত অধ্যায় দাঁড়াইলের মনোয়ার হোসেন খোকন: বিচারাধীন মামলার মাঝেও নিরপেক্ষ তদন্তের আহ্বান, সংবাদ সম্মেলনে পরিবারের বক্তব্য শ্রদ্ধা, দোয়া ও মানবসেবার অনন্য দৃষ্টান্ত: পিতা লাল মোহাম্মদের মৃত্যুবার্ষিকীতে আলহাজ্ব বছির আহম্মেদ বাবুর ব্যতিক্রমী গণ-দাওয়াত

শাপলা প্রতীক নিয়ে অনড় এনসিপি, ইসির সাফ না

md younus
  • আপডেট সময় : ১১:৪১:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫
  • / ২১১৮ বার পড়া হয়েছে

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) শাপলা প্রতীক পাওয়ার দাবিতে অনড় থাকলেও নির্বাচন কমিশন (ইসি) জানিয়েছে, এই প্রতীক তাদের তালিকায় নেই। তাই এনসিপি শাপলা প্রতীক বরাদ্দ পাবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন ইসি সচিব আখতার আহমেদ।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ইসি সচিব বলেন, ‘এনসিপি শাপলা প্রতীক পাচ্ছে না। কারণ আমাদের ১১৫টি প্রতীকের তালিকায় শাপলা নেই। নিয়ম অনুযায়ী তালিকাভুক্ত প্রতীক থেকেই নিতে হবে। সেখানে শাপলা না থাকায় দেওয়ার সুযোগ নেই।’
এর আগে সোমবার (২২ সেপ্টেম্বর) প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীনের সঙ্গে সাক্ষাৎ করেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। বৈঠক শেষে তিনি জানান, তাদের দল শাপলা প্রতীক ছাড়া অন্য কোনো প্রতীক গ্রহণ করবে না। তিনি বলেন, ‘আমরা শাপলা, সাদা শাপলা ও লাল শাপলার দাবিতেই আছি। এর বাইরে কিছু চাই না। তবে শুনছি এ নিয়ে ষড়যন্ত্র হচ্ছে। আমাদের নিবন্ধন হলে অবশ্যই শাপলা প্রতীক দিয়েই হতে হবে, এর ব্যত্যয় আমরা মানব না।’
এ সময় নাসীরুদ্দীন পাটওয়ারী দাবি করেন, তাদের দল নির্বাচনে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করবে। তিনি বলেন, ‘আমাদের সার্ভে অনুযায়ী ১৫০ আসনে জয়ের সম্ভাবনা আছে। গণঅভ্যুত্থানে অংশ নেওয়া আলেম সমাজ, আইনজীবী, সাবেক সেনা কর্মকর্তা, নারী, সাংবাদিক, শ্রমিক, কৃষক—সবার প্রার্থিতাকে গুরুত্ব দিয়েই আমরা প্রস্তুতি নিচ্ছি।’ বিএনপির সম্ভাবনা নিয়ে প্রশ্ন করা হলে তিনি মন্তব্য করেন, বিএনপি ৫০ থেকে ১০০ আসনের বেশি পাবে না।
এদিকে ইসি সচিব মঙ্গলবার আরও জানান, রাজনৈতিক দলের নিবন্ধনের নথি পর্যালোচনা প্রায় শেষ পর্যায়ে আছে। কার্যক্রম শেষ হলে কমিশন তা ঘোষণা করবে। একই সঙ্গে তিনি জানান, নির্বাচনী আচরণবিধি ও আরপিও নিয়ে ইসি কাজ করছে।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ইসি বিভিন্ন রাজনৈতিক দল, সুশীল সমাজ, শিক্ষাবিদ, নারী নেতৃত্ব, সাংবাদিক এবং মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন অংশীজনের সঙ্গে সংলাপ শুরু করবে। আগামী ২৮ সেপ্টেম্বর থেকে এ সংলাপ শুরু করার প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে কমিশন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

শাপলা প্রতীক নিয়ে অনড় এনসিপি, ইসির সাফ না

আপডেট সময় : ১১:৪১:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫