ঢাকা ০২:৪১ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যুবদলের গৌরব, তারুণ্যের শক্তি ও নেতাকর্মীদের আস্থার প্রতীক নাজমুল হোসেন মন্ডল ব্যারিস্টার জাইমা রহমানকে জন্মদিনের শুভেচ্ছা নাজমুল হোসেন মন্ডল ও মোঃ শাহজাহান মিয়া (নগর) যুবদলের রাজনীতিতে এক ফুটন্ত গোলাপ শেখ মোঃ সুমন যুবদলের রাজনীতিতে এক ফুটন্ত গোলাপের নাম শেখ মোঃ সুমন মরহুম কাজী জুলফিকর মোল্লার রুহের মাগফিরাত কামনায় বিনিময় কমপ্লেক্সে মিলাদ ও দোয়া মাহফিল জিয়া সংসদের কেন্দ্রীয় যোগাযোগবিষয়ক সম্পাদক মনোনীত হলেন মোঃ কামরুজ্জামান টুটুল জনগণের রাস্তার মান নিয়ে কথা বলায় অপমানের অভিযোগ, প্রতিবাদে পিয়ারা আক্তার প্রিয়া ৮৪ বছরেও বিদেশের মাটিতে বাংলাদেশের পতাকা উড়িয়েছেন বীর মুক্তিযোদ্ধা মজিবুর রহমান নীতি-নৈতিকতা ও দলীয় কর্মকাণ্ডে সক্রিয় মোঃ শাহজাহান মিয়া, আলোচনায় এরশাদনগরে ধর্মীয় সম্প্রীতি ও নিরাপত্তায় অঙ্গীকারবদ্ধ এমপি রনি, গাজীপুর-২ আসনের পূজামণ্ডপে তারেক রহমানের পক্ষ থেকে সহায়তা

অধ্যক্ষ মো. হারুনুর রশিদের নেতৃত্বে একাডেমিক পরিবেশ, সৌন্দর্য ও সুযোগ-সুবিধায় নজিরবিহীন পরিবর্তন

টঙ্গী পাইলট স্কুল অ্যান্ড গার্লস কলেজে শিক্ষার নবজাগরণ

md younus
  • আপডেট সময় : ১২:০৯:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ২৩ অগাস্ট ২০২৫
  • / ২২৮৮ বার পড়া হয়েছে

গাজীপুরের ঐতিহ্যবাহী টঙ্গী পাইলট স্কুল অ্যান্ড গার্লস কলেজে মাত্র কয়েক মাসের মধ্যেই ঘটেছে যুগান্তকারী পরিবর্তন। ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব নেয়ার পর মো. হারুনুর রশিদ শিক্ষা কার্যক্রম, শৃঙ্খলা, শিক্ষক-কর্মচারীদের সুযোগ-সুবিধা, অবকাঠামো উন্নয়ন এবং পরিবেশ সৌন্দর্যে যে রূপান্তর ঘটিয়েছেন, তা আজ অভিভাবক, শিক্ষক-শিক্ষার্থী সবার মধ্যে গভীর প্রশংসা কুড়িয়েছে। দায়িত্ব গ্রহণের পর থেকেই তিনি শিক্ষক ও কর্মচারীদের মাসিক বেতন, ইনক্রিমেন্ট এবং বোনাস প্রদানে স্বচ্ছতা ও নিয়মিততা নিশ্চিত করেছেন। শুধু শিক্ষক নন, অফিস সহকারী, পিয়ন, আয়া, সিকিউরিটি গার্ডসহ সকল কর্মচারীর প্রাপ্যতাও বৃদ্ধি করেছেন। এমনকি খাতা মূল্যায়নের জন্য শিক্ষকদের সম্মানী বাড়িয়ে দিয়ে তিনি তাদের পরিশ্রমের যথাযথ মূল্যায়ন নিশ্চিত করেছেন।
শিক্ষার মানোন্নয়নে তিনি শিক্ষক-শিক্ষিকা সমন্বয়ে বিশেষ কমিটি গঠন করেছেন, যাতে কেউ দায়িত্ব এড়িয়ে যেতে না পারে। পাশাপাশি অভিভাবকদের সঙ্গে সাপ্তাহিক ও মাসিক ভিত্তিতে সভা আয়োজন করে শিক্ষা কার্যক্রমে তাদের সক্রিয় সম্পৃক্ততা নিশ্চিত করেছেন। প্রতিটি শ্রেণিকক্ষে স্বাস্থ্যঝুঁকিপূর্ণ ব্ল্যাকবোর্ডের পরিবর্তে আধুনিক হোয়াইট বোর্ড ও মার্কার পেন সরবরাহ করেছেন অধ্যক্ষ মো. হারুনুর রশিদ। এর ফলে শিক্ষার্থীরা এখন আধুনিক ও স্বাস্থ্যসম্মত পরিবেশে পাঠদান গ্রহণ করছে, আর শিক্ষকরা পাচ্ছেন সুবিধাজনক শিক্ষাদান ব্যবস্থা।
শিক্ষা কার্যক্রমের পাশাপাশি ক্যাম্পাসে পরিবেশ সৌন্দর্যেও এসেছে বৈপ্লবিক পরিবর্তন। বর্তমানে বিদ্যালয় প্রাঙ্গণে রয়েছে সবুজ ঘাসে ঢাকা খেলার মাঠ, নান্দনিক ফুলের বাগান এবং শিশুদের জন্য নির্ভেজাল খেলাধুলার পরিবেশ। ফলে শিক্ষার্থীরা শুধু পড়াশোনাতেই নয়, খেলাধুলা ও শারীরিক-মানসিক বিকাশেও সমান সুযোগ পাচ্ছে। বিদ্যালয়ে প্রবেশ করলেই যে কেউ অনুভব করবে এটি আর কেবল একটি সাধারণ শিক্ষা প্রতিষ্ঠান নয়, বরং একটি আদর্শ শিক্ষাঙ্গন।
প্রতিষ্ঠানের এই উন্নয়ন কার্যক্রমে সক্রিয়ভাবে যুক্ত আছেন সভাপতি ড. শাহনাজ দিলরুবা খানম, যিনি জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এবং টঙ্গী পাইলট স্কুল অ্যান্ড গার্লস কলেজের পরিচালনা পর্ষদের প্রধান। পাশাপাশি অভিভাবক সদস্য মাহবুবুর রহমান শাহীন, শিক্ষক প্রতিনিধি আনিসুর রহমান, এবং সমন্বয়কারী আজিজুল হক রাজু ও সরকার সাহিদা আরবি রুবি সম্মিলিতভাবে শিক্ষার মানোন্নয়ন, সুষ্ঠু পরিচালনা ও পরিবেশ উন্নয়নে কাজ করছেন। সবার আন্তরিক সহযোগিতায় প্রতিষ্ঠানের শৃঙ্খলা, শিক্ষা কার্যক্রম ও সার্বিক উন্নয়ন আজ দৃশ্যমান।
অধ্যক্ষ মো. হারুনুর রশিদ বলেন, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, কলেজ পরিচালনা কমিটির সদস্য ও গাজীপুরবাসীর সহযোগিতাই তার প্রেরণা। তিনি টঙ্গী পাইলট স্কুল অ্যান্ড গার্লস কলেজকে জাতীয় পর্যায়ের একটি গর্বিত প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে চান। অভিভাবকরাও মনে করছেন, নতুন অধ্যক্ষের হাত ধরে শিক্ষা প্রতিষ্ঠানটি আবার তার পুরনো ঐতিহ্য ফিরিয়ে আনবে। তারা সন্তানের পড়াশোনার পরিবেশ ও উন্নত মান দেখে আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
মাত্র কয়েক মাসেই শিক্ষাপ্রতিষ্ঠানের সর্বস্তরে যে পরিবর্তনের ধারা সূচিত হয়েছে, তা অনেকের কাছেই বিস্ময়কর। শিক্ষা, শৃঙ্খলা, আধুনিকায়ন, সুযোগ-সুবিধা ও পরিবেশ উন্নয়নের এ ধারাবাহিকতা অব্যাহত থাকলে টঙ্গী পাইলট স্কুল অ্যান্ড গার্লস কলেজ একদিন জাতীয় পর্যায়ে সত্যিকারের গর্বের প্রতীকে পরিণত হবে—এমনটাই প্রত্যাশা করছেন শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং গাজীপুরবাসী।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

অধ্যক্ষ মো. হারুনুর রশিদের নেতৃত্বে একাডেমিক পরিবেশ, সৌন্দর্য ও সুযোগ-সুবিধায় নজিরবিহীন পরিবর্তন

টঙ্গী পাইলট স্কুল অ্যান্ড গার্লস কলেজে শিক্ষার নবজাগরণ

আপডেট সময় : ১২:০৯:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ২৩ অগাস্ট ২০২৫