গাজীপুর মহানগর তাঁতীদলের নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ
পরিকল্পিত নৈরাজ্যের প্রতিবাদে তাঁতীদলের সমাবেশ ও মিছিল
- আপডেট সময় : ১১:৩০:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
- / ১৫৮১ বার পড়া হয়েছে

পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদ এবং আওয়ামী লীগের কার্যক্রমের বিরুদ্ধে বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের উদ্যোগে সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ২৫ সেপ্টেম্বর ২০২৬, শুক্রবার সকাল ১০টায় জাতীয় প্রেস ক্লাব, ঢাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। আয়োজকরা জানান, নিষিদ্ধ আওয়ামী লীগের নামে বা সংশ্লিষ্ট কোনো গোষ্ঠীর মাধ্যমে যাতে সন্ত্রাস ও নৈরাজ্যমূলক কর্মকাণ্ড সংঘটিত না হয়, সে বিষয়ে জনসচেতনতা সৃষ্টি এবং আইনশৃঙ্খলা রক্ষার দাবিতেই এ কর্মসূচি।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আযম খান, এমপি। প্রধান বক্তা বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু। সভাপতিত্ব করবেন বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক আবুল কালাম আজাদ। সঞ্চালনা করবেন কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব হাজী মজিবুর রহমান। কেন্দ্রীয় কমিটির নির্দেশনায় কর্মসূচিতে গাজীপুর মহানগর থেকে বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন। গাজীপুর মহানগর তাঁতীদলের সভাপতি তাজুল ইসলাম বেপারী ও সাধারণ সম্পাদক তাজউদ্দিন তাজুর নেতৃত্বে মহানগর তাঁতীদলের সর্বস্তরের নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে কর্মসূচিতে যোগ দেন। এ সময় উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর তাঁতীদলের সহসভাপতি মো. মাসুদ রানা, সহসভাপতি হাজী আলী আকবর, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক আবু সাঈদী আবু সাঈদ, টঙ্গী পশ্চিম থানা তাঁতীদলের সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন খোকন, টঙ্গী পূর্ব থানা তাঁতীদলের সহসভাপতি সোহেল মিত্তা, যুগ্ম সম্পাদক ইনুস আলী, কামরুজ্জামান টুটুলসহ মহানগর ও বিভিন্ন থানা পর্যায়ের নেতৃবৃন্দ।
নেতাকর্মীরা বলেন, রাজনৈতিক কর্মসূচি শান্তিপূর্ণ ও নিয়মতান্ত্রিকভাবে পরিচালনার পাশাপাশি দেশের স্থিতিশীলতা, জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। তারা সন্ত্রাস, নৈরাজ্য ও সহিংসতার বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার প্রত্যয় ব্যক্ত করেন। আয়োজনে: বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল কেন্দ্রীয় কমিটি।



















