ঢাকা ১১:০৫ পূর্বাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মানুষের জন্য বেঁচে থাকা এক মানুষের গল্প একটি চারা, একটি স্বপ্ন, একটি বাংলাদেশ গাজীপুরের টঙ্গীতে দুই কন্যাকে সঙ্গে নিয়ে সবুজের বাগান গড়লেন শেখ মোঃ সুমন; পরিবেশ রক্ষায় ব্যক্তিগত উদ্যোগ থেকে সামাজিক দায়িত্বের এক অনুপ্রেরণার গল্প প্রাচীন গহনা পরে সমালোচনার মুখে জেনডায়া শক্তিশালী পাসপোর্টের তালিকায় আরও ২ ধাপ পিছাল বাংলাদেশ, শীর্ষে সিঙ্গাপুর ১০ আগস্ট এসএসসির পরীক্ষার ফল প্রকাশের সিদ্ধান্ত আন্তঃশিক্ষা বোর্ডের অভিযোগ, সংগ্রাম ও আত্মপক্ষ সমর্থনের এক আলোচিত অধ্যায় দাঁড়াইলের মনোয়ার হোসেন খোকন: বিচারাধীন মামলার মাঝেও নিরপেক্ষ তদন্তের আহ্বান, সংবাদ সম্মেলনে পরিবারের বক্তব্য শ্রদ্ধা, দোয়া ও মানবসেবার অনন্য দৃষ্টান্ত: পিতা লাল মোহাম্মদের মৃত্যুবার্ষিকীতে আলহাজ্ব বছির আহম্মেদ বাবুর ব্যতিক্রমী গণ-দাওয়াত আর-রহমান জামে মসজিদের উন্নয়নে অনুদানের উদ্যোগ দাঁড়াইলের ঘটনা নিয়ে নীরবতা ভাঙলেন মনোয়ার হোসেন খোকন নতুন নৌপ্রধানকে ভাইস অ্যাডমিরাল র‌্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে স্বামীকে হত্যার অভিযোগে স্ত্রী গ্রেপ্তার

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল নিয়ে প্রধানমন্ত্রীর বিশেষ সভা

md younus
  • আপডেট সময় : ১১:১০:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬
  • / ১৮৯৭ বার পড়া হয়েছে

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল নির্মাণ ও সম্প্রসারণের প্রক্রিয়া নিয়ে রবিবার ২২ ফেব্রুয়ারি সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধানমন্ত্রী সরাসরি টার্মিনালের অবস্থা, পরিকল্পনা ও ভবিষ্যৎ খরচসহ সকল দিক পর্যালোচনা করেছেন।
রোববার সকাল ৯টার পরপরই সচিবালয়ে উপস্থিত হন প্রধানমন্ত্রী। সকাল সাড়ে ১০টায় তিনি সৌজন্য সাক্ষাৎ করেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে। একই সময় বাংলাদেশের স্থায়ী দায়িত্বে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জাফের বিন আবিয়াহ প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাত করে সৌদি সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।
দুপুর ১২টায় মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত বিশেষ সভায় উপস্থিত ছিলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা, প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এবং প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এবিএম আব্দুস সাত্তার। সভায় টার্মিনালের নির্মাণ প্রক্রিয়া, অর্থায়ন, সুবিধাসমূহ, কার্যক্রমের সময়সীমা ও নিরাপত্তা ব্যবস্থাসহ বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
প্রধানমন্ত্রীর প্রেস উইং জানিয়েছে, সৌদি রাষ্ট্রদূত ভবিষ্যতে বাংলাদেশ-সৌদি আরব সম্পর্ক আরও মজবুত হবে বলে আশা প্রকাশ করেছেন। প্রধানমন্ত্রী তারেক রহমানও টার্মিনাল নির্মাণকে দেশের অর্থনীতি ও পর্যটন খাতের উন্নয়নে গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেছেন।
বিশেষজ্ঞদের মতে, দেশের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরের সক্ষমতা বৃদ্ধির জন্য এই তৃতীয় টার্মিনাল নির্মাণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি আন্তর্জাতিক মানের সেবা নিশ্চিত করার পাশাপাশি যাত্রীপ্রবাহ বৃদ্ধিতে সাহায্য করবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল নিয়ে প্রধানমন্ত্রীর বিশেষ সভা

আপডেট সময় : ১১:১০:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬