রাস্তা-ড্রেন উন্নয়ন থেকে অসুস্থ মানুষের সেবা, শিক্ষা, ধর্মীয় ও সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় ৩৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী
সততাকে ভিত্তি, জনতাকে শক্তি করে জনসেবায় আব্দুল আউয়াল সরকার
- আপডেট সময় : ০৭:৫৪:২৭ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬
- / ১৫৭৫ বার পড়া হয়েছে

“সততা আমার ভিত্তি, জনতা আমার শক্তি, সুস্থ সমাজ গড়ার লক্ষ্যে আমি মানুষের খাদেম হয়ে কাজ করতে চাই।” এই প্রত্যয় নিয়ে গাজীপুর সিটি কর্পোরেশনের ৩৭ নম্বর ওয়ার্ডের মানুষের সুখে-দুঃখে পাশে থাকার চেষ্টা করছেন গাছা থানা বিএনপির সাধারণ সম্পাদক ও কাউন্সিলর পদপ্রার্থী আব্দুল আউয়াল সরকার। রাজনীতি তাঁর কাছে শুধু পদ-পদবি কিংবা ক্ষমতার পরিচয় নয়; মানুষের বিপদে পাশে দাঁড়ানো, এলাকার সমস্যা চিহ্নিত করা এবং সামর্থ্য অনুযায়ী সহযোগিতা করাই তাঁর জনসেবার মূল লক্ষ্য। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, রাস্তা-ঘাট, ড্রেনেজ, জলাবদ্ধতা, পরিচ্ছন্নতা, মশা নিয়ন্ত্রণ, শিক্ষা, খেলাধুলা ও অসুস্থ মানুষের সেবাসহ বিভিন্ন কর্মকাণ্ডে তাঁকে সক্রিয় দেখা যায়।
রাস্তা-ড্রেন উন্নয়নে সরেজমিনে উদ্যোগ, এলাকার রাস্তা ও ড্রেনের সমস্যা সমাধানে তিনি নিজেই ইঞ্চি ফিতা দিয়ে রাস্তার দৈর্ঘ্য-প্রস্থ মাপেন এবং প্রয়োজনীয় তথ্য খাতায় সংরক্ষণ করেন। পরবর্তী সময়ে এসব তথ্যের ভিত্তিতে উন্নয়ন প্রস্তাব ও সম্ভাব্য প্রাক্কলন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে উপস্থাপনের উদ্যোগ নেন। বড়বাড়ি মসজিদ রোড, গাছা জামান মার্কেট, সুখিনগর-তারগাছ, কাদির হুজুরের বাড়ি থেকে আনোয়ার ইস্পাত হয়ে মেইন রোড, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলীর রোডসহ বিভিন্ন এলাকার সমস্যা নিয়ে কাজ করছেন। সম্প্রতি কোনিয়া পশ্চিমপাড়া বিডিআর বাড়ি থেকে মুন্নাদের বাড়ি পর্যন্ত রাস্তার ডিমার্কেশনের কাজ সম্পন্ন হওয়ার কথাও জানিয়েছেন তিনি।
অসুস্থ ও অসহায় মানুষের পাশে, ৩৭ নম্বর ওয়ার্ড কৃষক দলের যুগ্ম আহ্বায়ক মোশারফ হোসেন মোটরসাইকেল দুর্ঘটনায় অসুস্থ হলে তাঁর পাশে দাঁড়ান আউয়াল সরকার। যুবদল নেতা রাসেলের বাবা, তাঁর দুলাভাই আকবর আলী, দীর্ঘদিনের অসুস্থ শাহ আলম, আলমগীর সরকার এবং গাছা থানা বিএনপির সিনিয়র সহসভাপতি এস এম নাঈমের সুস্থতা কামনায়ও দোয়া চেয়েছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি আরিফ হাওলাদার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন থাকায় তাঁর আরোগ্য কামনাতেও সবার কাছে দোয়া প্রার্থনা করেছেন। এলাকায় কারও মৃত্যু হলে জানাজায় অংশগ্রহণ, শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা এবং দাফন-কাফনে সামর্থ্য অনুযায়ী সহযোগিতার চেষ্টা করেন তিনি। মানুষের বিপদে পাশে থাকাকেই নিজের সামাজিক দায়িত্ব মনে করেন আউয়াল সরকার।
ধর্মীয়, শিক্ষা ও সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ততা, সাতজন হাফেজে কোরআন শিক্ষার্থীর পাগড়ি প্রদান উপলক্ষে রাহিমা মার্কেট, বুসির মিলে আয়োজিত দ্বিতীয় বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন তিনি এবং মিলাদ ও দোয়া পরিচালনা করেন। মসজিদ-মাদ্রাসা, স্কুল-কলেজসহ বিভিন্ন প্রতিষ্ঠানের সহযোগিতায়ও তাঁর সম্পৃক্ততা রয়েছে। তাঁর বাবার নামে প্রতিষ্ঠিত হাজী আবুল হাসেম সরকার একাডেমিকে কেন্দ্র করে কবিতা উৎসব, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, প্রভাতফেরি ও শিক্ষার্থীদের পুরস্কার বিতরণসহ বিভিন্ন আয়োজনেও ভূমিকা রাখেন। তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে যুবক ও শিশুদের খেলাধুলার সামগ্রী প্রদানেও উদ্যোগী হয়েছেন।
ডেঙ্গু প্রতিরোধ ও শ্রমিকদের অধিকার, ডেঙ্গু প্রতিরোধে বাড়ির চারপাশ পরিষ্কার রাখা এবং মশার বংশবিস্তার রোধে সচেতনতা তৈরির লক্ষ্যে ৩৭ নম্বর ওয়ার্ডের দোকানপাট, ব্যবসাপ্রতিষ্ঠান ও বিভিন্ন এলাকায় লিফলেট-পোস্টার বিতরণ করেছেন। পাশাপাশি মশার ওষুধ ছিটানো ও পরিচ্ছন্নতা কার্যক্রমেও সম্পৃক্ত রয়েছেন। শ্রমিকদের ন্যায্য অধিকার ও সম্মানজনক পারিশ্রমিক নিশ্চিত করার পক্ষেও তাঁর অবস্থান রয়েছে। তাঁর বক্তব্য, শিল্প, শ্রমিক, পরিবহন ও সাধারণ মানুষের স্বার্থ রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। কোনো বিশৃঙ্খলা নয়, ন্যায় ও অধিকার প্রতিষ্ঠাই হোক সবার লক্ষ্য।
রাজনীতিতে শৃঙ্খলা ও জনকল্যাণের প্রত্যয়, আব্দুল আউয়াল সরকার বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ রাজনৈতিক প্রতিকূলতার মধ্যেও দলের শৃঙ্খলা বজায় রেখে মানুষের পাশে থাকার চেষ্টা করেছেন। তিনি আরও বলেন, “শুধু ক্ষমতার জন্য রাজনীতি করি না। গাছাবাসীর পাশে আগে ছিলাম, এখনো আছি এবং ভবিষ্যতেও থাকতে চাই। এলাকার স্থানীয় বাসিন্দা, শ্রমিক, ভাড়াটিয়া, ব্যবসায়ীসহ সব শ্রেণি-পেশার মানুষের অধিকার ও মর্যাদা রক্ষায় কাজ করতে চাই।” আগামীতে দলীয় সিদ্ধান্ত ও জনসমর্থনের ভিত্তিতে সিটি কর্পোরেশন নির্বাচনে অংশ নিয়ে ৩৭ নম্বর ওয়ার্ডের উন্নয়ন ও মানুষের জীবনমান পরিবর্তনে ভূমিকা রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। স্থানীয় বাসিন্দা ও মৌলভীবাজার সরকারি কলেজের বাংলা বিভাগের অধ্যাপক ড. মো. আলী হোসেন বড়বাড়ি মসজিদ রোড ও গাছা জামান মার্কেট এলাকার জলাবদ্ধতা নিরসনে আউয়াল সরকারের ব্যক্তিগত উদ্যোগের প্রশংসা করে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা জানিয়েছেন।
এলাকাবাসীর অনেকের মতে, মানুষের সুখে-দুঃখে উপস্থিত থাকা, অসুস্থদের খোঁজ নেওয়া, সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণ এবং রাস্তা-ড্রেনের সমস্যা সমাধানে উদ্যোগী হওয়া তাঁর জনসম্পৃক্ততার ইতিবাচক দিক। নৌকাভ্রমণ, বাসভ্রমণ, পিকনিক কিংবা সামাজিক মিলনমেলা বিভিন্ন আয়োজনেও তাঁকে কাছে পেতে চান অনেকে। সব মিলিয়ে আব্দুল আউয়াল সরকারের প্রত্যাশা, ৩৭ নম্বর ওয়ার্ড হবে পরিচ্ছন্ন, আলোকিত, জলাবদ্ধতামুক্ত ও বসবাসযোগ্য একটি মানবিক জনপদ। মানুষের ভালোবাসা, আস্থা ও সহযোগিতা নিয়ে জনসেবার এই পথচলা অব্যাহত রাখতে চান তিনি।















