ঢাকা ০২:৪৫ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মানুষের জন্য বেঁচে থাকা এক মানুষের গল্প টঙ্গীতে প্রতিবন্ধী মোকলেস নিখোঁজ: মেলেনি সন্ধান, মায়ের আকুল আর্তি—‘ছেলেকে শুধু একবার ফিরিয়ে দিন’ ইজতেমাকে ঘিরে এরশাদনগরে দাওয়াতি তৎপরতা জোরদার তারেক রহমানের নেতৃত্বে স্থিতিশীলতার পথে বাংলাদেশ, বললেন মার্কিন বিশেষ দূত একটি চারা, একটি স্বপ্ন, একটি বাংলাদেশ গাজীপুরের টঙ্গীতে দুই কন্যাকে সঙ্গে নিয়ে সবুজের বাগান গড়লেন শেখ মোঃ সুমন; পরিবেশ রক্ষায় ব্যক্তিগত উদ্যোগ থেকে সামাজিক দায়িত্বের এক অনুপ্রেরণার গল্প প্রাচীন গহনা পরে সমালোচনার মুখে জেনডায়া শক্তিশালী পাসপোর্টের তালিকায় আরও ২ ধাপ পিছাল বাংলাদেশ, শীর্ষে সিঙ্গাপুর ১০ আগস্ট এসএসসির পরীক্ষার ফল প্রকাশের সিদ্ধান্ত আন্তঃশিক্ষা বোর্ডের অভিযোগ, সংগ্রাম ও আত্মপক্ষ সমর্থনের এক আলোচিত অধ্যায় দাঁড়াইলের মনোয়ার হোসেন খোকন: বিচারাধীন মামলার মাঝেও নিরপেক্ষ তদন্তের আহ্বান, সংবাদ সম্মেলনে পরিবারের বক্তব্য শ্রদ্ধা, দোয়া ও মানবসেবার অনন্য দৃষ্টান্ত: পিতা লাল মোহাম্মদের মৃত্যুবার্ষিকীতে আলহাজ্ব বছির আহম্মেদ বাবুর ব্যতিক্রমী গণ-দাওয়াত আর-রহমান জামে মসজিদের উন্নয়নে অনুদানের উদ্যোগ

গণতন্ত্র পুনরুদ্ধারে যুবদলই হবে সামনের সারির শক্তি — নাজমুল হোসেন মন্ডল

যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে টঙ্গীতে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত

md younus
  • আপডেট সময় : ০৯:৪৫:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫
  • / ২১৩৭ বার পড়া হয়েছে

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাজীপুরের টঙ্গীতে অনুষ্ঠিত হয়েছে এক বর্ণাঢ্য র‍্যালি। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সোমবার (২৭ অক্টোবর) বিকেলে টঙ্গী পূর্ব থানা যুবদলের সদস্য সচিব ও গাজীপুর মহানগর যুবদলের যুগ্ম আহবায়ক নাজমুল হোসেন মন্ডলের নেতৃত্বে মিলগেট এলাকা থেকে র‍্যালিটি শুরু হয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে আনারকলি রোডের মাথায় গিয়ে শেষ হয়। র‍্যালিতে টঙ্গী পূর্ব থানা ও বিভিন্ন ওয়ার্ড যুবদলের আনুমানিক পাঁচ হাজার নেতাকর্মী ব্যানার, ফেস্টুন ও দলীয় স্লোগানে উজ্জীবিত হয়ে অংশ নেন। পুরো এলাকা উৎসবমুখর পরিবেশে পরিণত হয়। সংক্ষিপ্ত সমাবেশে প্রধান বক্তা হিসেবে নাজমুল হোসেন মন্ডল বলেন, “শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে গঠিত যুবদল আজ দেশের গণতন্ত্র ও জনগণের ভোটাধিকার রক্ষার সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করছে। দেশের প্রতিটি তরুণ আজ অন্যায়ের বিরুদ্ধে জেগে উঠেছে। আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নির্দেশে জনগণের অধিকার আদায়ে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছি।”
তিনি আরও বলেন, “যুবদল হচ্ছে আন্দোলন-সংগ্রামের প্রাণশক্তি। আগামী দিনের পরিবর্তনের নেতৃত্ব এই তরুণরাই দেবে – আমরা সেই লক্ষ্যেই এগিয়ে যাচ্ছি।”
র‍্যালিতে উপস্থিত ছিলেন, ৪৯ নং ওয়ার্ড যুবদলের প্রতিষ্ঠাতা সভাপতি আনোয়ার হোসেন, আবুল কালাম, ৫০ নং ওয়ার্ড যুবদলের সভাপতি হানিফ মাহমুদ অপু, ৪৩ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক মোমেন ফকির, ৪৪ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন, ৪৮ নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক মোঃ হাবিব মোল্লা, ৪৬ নং ওয়ার্ডের সভাপতি আব্দুল খালেক, ৫৭ নং ওয়ার্ডের সভাপতি জাইদুল ইসলাম পলাশ, টঙ্গী পূর্ব থানা যুবদল নেতা জুয়েল রহমান, তরুণ নেতা শাফিন আহমেদ শ্যামল, মনির, বাদল, রশিদ, রাকিবুল, রুবেল, লাবলু, তারেক, শওকত, সাইদুল, রবিন, জাহাঙ্গীর, রাজন প্রমুখ। র‍্যালি শেষে দলীয় নেতাকর্মীরা দেশের উন্নতি, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করেন।
ঐক্য, আদর্শ ও গণতন্ত্রের সংগ্রামের যুবদলেই আশার আলো।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

গণতন্ত্র পুনরুদ্ধারে যুবদলই হবে সামনের সারির শক্তি — নাজমুল হোসেন মন্ডল

যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে টঙ্গীতে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত

আপডেট সময় : ০৯:৪৫:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫