ঢাকা ১১:৩৭ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মানুষের জন্য বেঁচে থাকা এক মানুষের গল্প একটি চারা, একটি স্বপ্ন, একটি বাংলাদেশ গাজীপুরের টঙ্গীতে দুই কন্যাকে সঙ্গে নিয়ে সবুজের বাগান গড়লেন শেখ মোঃ সুমন; পরিবেশ রক্ষায় ব্যক্তিগত উদ্যোগ থেকে সামাজিক দায়িত্বের এক অনুপ্রেরণার গল্প প্রাচীন গহনা পরে সমালোচনার মুখে জেনডায়া শক্তিশালী পাসপোর্টের তালিকায় আরও ২ ধাপ পিছাল বাংলাদেশ, শীর্ষে সিঙ্গাপুর ১০ আগস্ট এসএসসির পরীক্ষার ফল প্রকাশের সিদ্ধান্ত আন্তঃশিক্ষা বোর্ডের অভিযোগ, সংগ্রাম ও আত্মপক্ষ সমর্থনের এক আলোচিত অধ্যায় দাঁড়াইলের মনোয়ার হোসেন খোকন: বিচারাধীন মামলার মাঝেও নিরপেক্ষ তদন্তের আহ্বান, সংবাদ সম্মেলনে পরিবারের বক্তব্য শ্রদ্ধা, দোয়া ও মানবসেবার অনন্য দৃষ্টান্ত: পিতা লাল মোহাম্মদের মৃত্যুবার্ষিকীতে আলহাজ্ব বছির আহম্মেদ বাবুর ব্যতিক্রমী গণ-দাওয়াত আর-রহমান জামে মসজিদের উন্নয়নে অনুদানের উদ্যোগ দাঁড়াইলের ঘটনা নিয়ে নীরবতা ভাঙলেন মনোয়ার হোসেন খোকন নতুন নৌপ্রধানকে ভাইস অ্যাডমিরাল র‌্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে স্বামীকে হত্যার অভিযোগে স্ত্রী গ্রেপ্তার

যুদ্ধ দীর্ঘায়িত হলে অর্থনীতিতে চাপের শঙ্কা অর্থমন্ত্রীর

md younus
  • আপডেট সময় : ১১:৩১:৫৬ অপরাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬
  • / ১৮৩৭ বার পড়া হয়েছে

মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতি দীর্ঘায়িত হলে বাংলাদেশের অর্থনীতির ওপর চাপ বাড়তে পারে বলে মন্তব্য করেছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। রোববার (২২ মার্চ) সকালে চট্টগ্রামের মেহেদীবাগে নিজ বাসভবনে দলীয় নেতাকর্মী ও সাংবাদিকদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময়কালে তিনি এ কথা বলেন।
আসন্ন নতুন বাজেটের চ্যালেঞ্জ মোকাবিলায় দেশবাসীকে ধৈর্য ও সংযমী হওয়ার আহ্বান জানিয়ে অর্থমন্ত্রী বলেন, “যুদ্ধ পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে নেই। তবে বৈশ্বিক এই সংকটের মধ্যেও সরকার দেশের অর্থনীতি স্থিতিশীল রাখতে আপ্রাণ চেষ্টা করছে। এখন পর্যন্ত যুদ্ধের নেতিবাচক প্রভাব সাধারণ জনগণের ওপর পড়তে দেওয়া হয়নি।”
জ্বালানি নিরাপত্তা ও বাজার পরিস্থিতি নিয়ে মন্ত্রী উল্লেখ করেন, “কঠিন পরিস্থিতির মধ্যেও বিকল্প উৎস থেকে জ্বালানি সরবরাহ নিশ্চিত করা হয়েছে। ফলে এবারের ঈদযাত্রায় কোথাও জ্বালানি সংকট হয়নি এবং ভাড়াও বাড়েনি। সরকার সাধ্যমতো চেষ্টা করছে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রেখে সাধারণ মানুষকে স্বস্তি দিতে।”
শ্রমিক অসন্তোষ প্রসঙ্গে তিনি বলেন, রমজান ও ঈদকে সামনে রেখে গার্মেন্টস খাতে আগাম বেতন-ভাতা নিশ্চিত করায় এবার বড় কোনো বিশৃঙ্খলা দেখা দেয়নি, যা বিগত বছরগুলোর তুলনায় একটি ইতিবাচক পরিবর্তন। এছাড়া ফ্যামিলি কার্ড, ফার্মার্স কার্ড, কৃষকদের ঋণ মওকুফ এবং ধর্মীয় প্রতিনিধিদের ভাতার মতো জনকল্যাণমূলক উদ্যোগগুলো সফলভাবে বাস্তবায়িত হচ্ছে বলে তিনি জানান।
পরিশেষে অর্থমন্ত্রী বলেন, বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় সরকারের ব্যবস্থাপনার পাশাপাশি জনগণের সহযোগিতা ও ঐক্যবদ্ধ থাকা জরুরি। সরকার ভিন্ন ভিন্ন উৎস থেকে জ্বালানি সংগ্রহের কার্যক্রম চালিয়ে যাচ্ছে যাতে ভবিষ্যতের যেকোনো বড় ধাক্কা সামাল দেওয়া সম্ভব হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

যুদ্ধ দীর্ঘায়িত হলে অর্থনীতিতে চাপের শঙ্কা অর্থমন্ত্রীর

আপডেট সময় : ১১:৩১:৫৬ অপরাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬