টঙ্গী পশ্চিম থানা বিএনপির ৫২নং ওয়ার্ড কার্যালয়ের উদ্বোধন
ভাঙা ঘর থেকে নতুন প্রদীপ
- আপডেট সময় : ০৮:৪০:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫
- / ২১৩৭ বার পড়া হয়েছে

প্রভাষক বশির উদ্দিন: “ঐক্যের শক্তিই আমাদের সংগ্রামের মূলভিত্তি”

“ঐক্যের মঞ্চে নতুন সূচনা” “ভাঙা ঘর থেকে আলো জ্বালালো নতুন প্রদীপ” “প্রভাষক বশির উদ্দিনের নেতৃত্বে ঐক্যের বার্তা”
দীর্ঘ দমন-পীড়ন ও দখলের ইতিহাস পেরিয়ে অবশেষে টঙ্গী পশ্চিম থানা বিএনপির উদ্যোগে ৫২নং ওয়ার্ডে নতুন বিএনপি অফিস উদ্বোধন হলো। গতকাল এক উৎসবমুখর পরিবেশে কার্যালয়ের ফিতা কেটে উদ্বোধন করেন বিএনপির প্রবীণ নেতা, শিক্ষাবিদ ও থানা বিএনপির আহ্বায়ক প্রভাষক বশির উদ্দিন।
তিনি বলেন, “আজকের এই অফিস উদ্বোধন কেবল একটি ঘর নয়, এটি আমাদের আন্দোলনের নতুন ঘাঁটি। ঐক্যের শক্তি আমাদের সবচেয়ে বড় সম্পদ। ব্যক্তিস্বার্থ নয়, দলের স্বার্থকে সর্বাগ্রে রাখতে হবে।” বক্তৃতায় তিনি আরও বলেন—“বিএনপি শহীদ জিয়ার রক্তে গড়া আদর্শের দল। ব্যক্তিগত দ্বন্দ্ব বাইরে রাখুন, অফিস হোক ঐক্যের মঞ্চ। আমি শিক্ষক মানুষ, আমি চাই বিএনপির প্রতিটি নেতাকর্মী হবে শিক্ষিত, সৎ ও আদর্শবান।”
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রভাষক বশির উদ্দিন, আহ্বায়ক, টঙ্গী পশ্চিম থানা বিএনপি। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আক্তার হোসেন, স্কুল বিষয়ক সহ-সম্পাদক (সাবেক)। এ সময় আরও উপস্থিত ছিলেন—মোহাম্মদ ইদ্রিস শরীফ, সভাপতি, ৫২নং ওয়ার্ড বিএনপি, মোঃ ছাত্তার মিয়া, সভাপতি, ৫১নং ওয়ার্ড বিএনপি, মোঃ শামসুল হক, সাধারণ সম্পাদক, ৫২নং ওয়ার্ড বিএনপি, মোহাম্মদ নজরুল ইসলাম, সভাপতি, তিলারগাতী ইউনিট বিএনপি, মোঃ হারুন খান, সাধারণ সম্পাদক, তিলারগাতী ইউনিট বিএনপি, হাজী আব্দুর রহমান, মোতালেব মিয়া, আবুল কাশেম, ইমন খান, ইশতিয়াক আহমেদ, জিন্না, সাইফুল আক্তার, আনিসুর রহমান, সাইদুল ইসলাম মোহাম্মদ লুৎফুর রহমান লিটন, মোহাম্মদ শামীম আহমেদ, সাবেক সাংগঠনিক সম্পাদক বিএনপি, মোঃ মনির হোসেন, আবুল হোসেন, রিয়াজউদ্দিন,
মোহাম্মদ হৃদয় হোসেন, সভাপতি, ৫২নং ওয়ার্ড ছাত্রদল, মোঃ হাবিবুর রহমান কানুন, সাধারণ সম্পাদক, ৫২নং ওয়ার্ড ছাত্রদল, আশিকুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক, ৫২নং ওয়ার্ড ছাত্রদল, মোঃ সুমন লস্কর, সাবেক ছাত্রদল সদস্য, মোস্তফা মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক (স্থানীয় ইউনিট), মোহাম্মদ মাহবুব মিয়াজী, মোহাম্মদ শামীম বেপারী, ইস্তেয়াক আহমেদ জিম, যুগ্ম আহ্বায়ক, পশ্চিম থানা যুবদল, ওয়াসিম আকবর, সদস্য, তিলারগাতী ইউনিট বিএনপি, অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াতের মাধ্যমে উদ্বোধন হয়, পরে পদোন্নতিপ্রাপ্ত নেতাদের পরিচিতি এবং অতিথিদের বক্তব্য পর্ব অনুষ্ঠিত হয়। সভাস্থলে প্রতিধ্বনিত হয় স্লোগান—“বশির ভাইকে চাই, সৎ ও শিক্ষিত নেতা চাই।” উপস্থিত নেতাকর্মীরা বলেন, “আজকের এই ঘর আমাদের সাহসের প্রতীক। প্রভাষক বশির ভাই আমাদের সত্যিকারের পথপ্রদর্শক।”
এই উদ্বোধন যেন শুধু একটি রাজনৈতিক আয়োজন নয়, বরং এক নতুন ইতিহাসের সূচনা। অতীতের ভাঙা ঘর থেকে উঠে আসা এই প্রদীপ আজ প্রমাণ করছে—অন্ধকার যত গভীরই হোক, আলো একদিন জ্বলে উঠবেই। সর্বশেষে বিশেষ মোনাজাত দিয়ে শেষ করে মিষ্টি বিতরণ করেন।











