ঢাকা ০৯:১৮ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিক্ষা ও সমাজসেবায় নিবেদিত কামাল উদ্দিন খাইলকুর বাদশাহ মিয়া অগ্রণী উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত গ্রীষ্মের আগেই জাতীয় গ্রিডে যুক্ত হবে ৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ হাসপাতালে গিয়ে চিকিৎসক-কর্মকর্তাদের পেলেন না স্বাস্থ্যমন্ত্রী, দুই নার্সকে বদলির নির্দেশ সততাকে ভিত্তি, জনতাকে শক্তি করে জনসেবায় আব্দুল আউয়াল সরকার গার্মেন্টস শিল্পে নৈরাজ্যের প্রতিবাদে টঙ্গীতে বিএনপির আলোচনা সভা আত্মসমর্পণের শর্তে আগাম জামিন পেলেন শাহজালাল রুমী শ্রমিক আন্দোলন ঘিরে নাশকতা প্রতিরোধে মাঠে বিএনপি, শান্তি-শৃঙ্খলা রক্ষায় নেতৃত্বে নয়ন এমপি ও শওকত হোসেন সরকার রিফাত-জুম্মনকে হত্যাচেষ্টার অভিযোগে উত্তাল এরশাদনগর রাজপথের পরীক্ষিত কর্মী বেনজীর রহমান খান পিন্টু পদ-পদবির অহংকার নয়, মানুষের সেবাই কাজী হুমায়ূন কবিরের রাজনীতির মূল দর্শন

বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর মোস্তাকুর রহমান

md younus
  • আপডেট সময় : ০৯:৫৪:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬
  • / ২০৮৬ বার পড়া হয়েছে

বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেবে নিয়োগ পেয়েছেন মো. মোস্তাকুর রহমান। বুধবার (২৫ ফেব্রুয়ারি) অর্থ মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করে তাঁর নিয়োগের বিষয়টি ঘোষণা করেছে। নতুন গভর্নর ড. আহসান এইচ মনসুরের স্থলাভিষিক্ত হবেন এবং চার বছরের মেয়াদে দায়িত্ব পালন করবেন।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, মোস্তাকুর রহমানকে বাংলাদেশ ব্যাংক অর্ার ১৯৭২-এর ১০(৫) ধারা অনুযায়ী গভর্নর পদে নিয়োগ দেওয়া হয়েছে। নিয়োগের শর্ত অনুযায়ী, দায়িত্ব গ্রহণের আগে তাঁকে অন্যান্য সব প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগ করতে হবে। গভর্নর হিসেবে বেতন-ভাতা ও অন্যান্য সুবিধা সরকার এবং বাংলাদেশ ব্যাংকের চুক্তি অনুযায়ী প্রদান করা হবে।
মোস্তাকুর রহমান ১৯৬৬ সালের ১২ মে জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগ থেকে ১৯৮৭ সালে বি.কম (সম্মান) এবং ১৯৮৮ সালে মাস্টার্স ডিগ্রি অর্জন করেছেন। ১৯৯২ সালে তিনি ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএমএবি) থেকে পেশাদার যোগ্যতা অর্জন করেন এবং বর্তমানে ফেলো মেম্বার হিসেবে রয়েছেন।
মোস্তাকুর রহমান শুধুই তাত্ত্বিক নয়, বরং মাঠপর্যায়ের উদ্যোক্তা এবং জ্যেষ্ঠ ফাইন্যান্সিয়াল গভর্ন্যান্স বিশেষজ্ঞ। তাঁর রয়েছে ৩০ বছরেরও বেশি সময়ের নেতৃত্বের অভিজ্ঞতা করপোরেট ফাইন্যান্স, রপ্তানি অর্থনীতি এবং আর্থিক ব্যবস্থাপনায়। তিনি ম্যানুফ্যাকচারিং, রিয়েল এস্টেট, কৃষি ভিত্তিক এন্টারপ্রাইজ এবং শিল্প উদ্যোগে বিনিয়োগ তদারকি ও আর্থিক পরিকল্পনায় অভিজ্ঞ।
বর্তমানে তিনি রপ্তানিমুখী সোয়েটার উৎপাদনকারী প্রতিষ্ঠান ‘হেরা সোয়েটার্স লিমিটেড’-এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া তিনি বিজিএমইএ, রিহ্যাব, আটাব এবং ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ-এর গুরুত্বপূর্ণ কমিটিতে সদস্য হিসেবে কাজ করেছেন। বিশেষভাবে, তিনি বিজিএমইএ-এর বাংলাদেশ ব্যাংক বিষয়ক স্থায়ী কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন।
মোস্তাকুর রহমানের নিয়োগ জারি হওয়ায় বাংলাদেশ ব্যাংকের নেতৃত্বে নতুন অধ্যায় শুরু হলো। অর্থনীতিবিদ ও ব্যবসায়ী সম্প্রদায়ের মধ্যে এই নিয়োগকে গুরুত্বপূর্ণ বলে অভিহিত করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর মোস্তাকুর রহমান

আপডেট সময় : ০৯:৫৪:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬