ঢাকা ০৮:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিক্ষা ও সমাজসেবায় নিবেদিত কামাল উদ্দিন খাইলকুর বাদশাহ মিয়া অগ্রণী উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত গ্রীষ্মের আগেই জাতীয় গ্রিডে যুক্ত হবে ৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ হাসপাতালে গিয়ে চিকিৎসক-কর্মকর্তাদের পেলেন না স্বাস্থ্যমন্ত্রী, দুই নার্সকে বদলির নির্দেশ সততাকে ভিত্তি, জনতাকে শক্তি করে জনসেবায় আব্দুল আউয়াল সরকার গার্মেন্টস শিল্পে নৈরাজ্যের প্রতিবাদে টঙ্গীতে বিএনপির আলোচনা সভা আত্মসমর্পণের শর্তে আগাম জামিন পেলেন শাহজালাল রুমী শ্রমিক আন্দোলন ঘিরে নাশকতা প্রতিরোধে মাঠে বিএনপি, শান্তি-শৃঙ্খলা রক্ষায় নেতৃত্বে নয়ন এমপি ও শওকত হোসেন সরকার রিফাত-জুম্মনকে হত্যাচেষ্টার অভিযোগে উত্তাল এরশাদনগর রাজপথের পরীক্ষিত কর্মী বেনজীর রহমান খান পিন্টু পদ-পদবির অহংকার নয়, মানুষের সেবাই কাজী হুমায়ূন কবিরের রাজনীতির মূল দর্শন

নবম পে স্কেলের গেজেট প্রকাশের দাবিতে প্রেসক্লাবের সামনে কর্মচারী–শিক্ষকদের সমাবেশ

md younus
  • আপডেট সময় : ১২:১০:০৩ অপরাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬
  • / ২১৪৫ বার পড়া হয়েছে

বৈষম্যহীন নবম পে স্কেলের গেজেট প্রকাশ ও দ্রুত বাস্তবায়নের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশ সরকারি কর্মচারি দাবি আদায় ঐক্য পরিষদ। শুক্রবার সকাল ১০টা থেকে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের মুখ্য সমন্বয়ক মো. ওয়ারেছ আলী। স্বাগত বক্তব্য দেন সমন্বয়ক মো. মাহমুদুল হাসান। সমাবেশে জোটভুক্ত বিভিন্ন সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। বক্তারা বলেন, মূল্যস্ফীতির সঙ্গে সামঞ্জস্য রেখে সরকারি কর্মচারীদের বেতন কাঠামো পুনর্নির্ধারণের লক্ষ্যে গঠিত জাতীয় বেতন কমিশন–২০২৫ গত ২১ জানুয়ারি প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দিলেও এখন পর্যন্ত নবম পে স্কেলের কোনো প্রজ্ঞাপন জারি হয়নি। এতে কর্মচারীদের মধ্যে অনিশ্চয়তা ও উদ্বেগ তৈরি হয়েছে।
সমাবেশে বক্তারা গণমাধ্যমে প্রকাশিত বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানের একটি বক্তব্যের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করেন। তাদের দাবি, ওই বক্তব্যে সরকারি কর্মচারীদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। তারা এ বিষয়ে সরকারের পক্ষ থেকে স্পষ্ট অবস্থান ও প্রয়োজনীয় ব্যাখ্যা প্রত্যাশা করেন।
সরকারি কর্মচারীদের আন্দোলনের প্রতি সংহতি প্রকাশ করেছে এমপিওভুক্ত শিক্ষক সমাজ। ‘এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট’-এর সদস্যসচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী জানান, একই দাবিতে দেশের বিভিন্ন এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে শান্তিপূর্ণ কর্মসূচি পালন করা হচ্ছে। পাশাপাশি জাতীয় প্রেসক্লাবের কর্মসূচিতেও তারা অংশগ্রহণ করেছেন।
সমাবেশ থেকে জানানো হয়, দাবি আদায়ে আগামী ১ ফেব্রুয়ারি থেকে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত প্রতিদিন সকাল ৬টা থেকে বেলা ১১টা পর্যন্ত সংশ্লিষ্ট দপ্তরের সামনে অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে। এই সময়ের মধ্যে নবম পে স্কেলের গেজেট প্রকাশ না হলে আগামী ৬ ফেব্রুয়ারি কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ করে যমুনা অভিমুখে শান্তিপূর্ণ পদযাত্রা কর্মসূচি পালন করা হবে বলে জানানো হয়।
বক্তারা বলেন, তারা শান্তিপূর্ণ ও নিয়মতান্ত্রিক আন্দোলনে বিশ্বাসী এবং সরকারের সঙ্গে আলোচনার মাধ্যমে দ্রুত একটি গ্রহণযোগ্য সমাধান প্রত্যাশা করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

নবম পে স্কেলের গেজেট প্রকাশের দাবিতে প্রেসক্লাবের সামনে কর্মচারী–শিক্ষকদের সমাবেশ

আপডেট সময় : ১২:১০:০৩ অপরাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬