ঢাকা ০২:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মসূচির বার্তা দিলেন মোঃ মাসুদ রানা সন্ত্রাস, নৈরাজ্য ও ষড়যন্ত্রের প্রতিবাদে টঙ্গীর রাজপথে বিএনপির বিক্ষোভ মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে কার্যকর পদক্ষেপই হবে ৪৯ নম্বর ওয়ার্ডের মানুষের নিরাপত্তা নিশ্চিত করার ভিত্তি- সোহেল চৌধুরী ময়লা দেখলেই থেমে যান, হাতে তুলে নেন পরিচ্ছন্নতার দায়িত্ব টঙ্গীর রাজপথে সুমন-টিপুর নেতৃত্বে যুবদলের বিক্ষোভ ইয়েমেনি বাহিনীর ওপর ড্রোন হামলা চালালো হুতিরা গরু চুরির অভিযোগ থেকে পাল্টা মামলা সারের জন্য ফুঁসে উঠছে কৃষক সরকারি হাসপাতালে বিকল অবস্থায় পরীক্ষা-নিরীক্ষার অধিকাংশ যন্ত্রপাতি কালিয়াকৈরে সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার

ধর্ম নয়, মানবতাই আমাদের বড় পরিচয় — তারেক রহমানের ৩১ দফা জনগণের ঘরে পৌঁছে দিতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

গাজীপুর-৬ আসনে হিন্দু সম্প্রদায়ের সম্প্রীতি সমাবেশে আরিফ হাওলাদার

md younus
  • আপডেট সময় : ১০:৩৪:৩২ পূর্বাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫
  • / ২২৪৫ বার পড়া হয়েছে

গাজীপুরের টঙ্গীতে হিন্দু সম্প্রদায়ের সঙ্গে সৌহার্দ্য ও সম্প্রীতি বৃদ্ধির লক্ষ্যে “সম্প্রীতি সমাবেশ” অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ অক্টোবর) সন্ধ্যায় ৪৮ নং ওয়ার্ডের কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি ও গাজীপুর-৬ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী আরিফ হোসেন হাওলাদারের নির্বাচনী কার্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানটি আয়োজন করে গাজীপুর-৬ আসনের হিন্দু সম্প্রদায়, যেখানে সভাপতিত্ব করেন বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট গাজীপুর মহানগরের আহ্বায়ক বাপ্পি দে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি ও এমপি মনোনয়ন প্রত্যাশী আরিফ হোসেন হাওলাদার। বিশেষ অতিথি ছিলেন ৪৮ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও টঙ্গী পূর্ব থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শফিউদ্দিন শফি, বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদের সাবেক কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি লেবু বাঁশফোড়, বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সদস্য সঞ্জয় হালদার, মহানগর সদস্য সচিব দেবব্রত সরকার রিপন, সদর মেট্রো থানা সদস্য সচিব রাজমনি সাহা রাজু, বাসন থানা সদস্য সচিব হরিদাস বর্মন, টঙ্গী পূর্ব থানা আহ্বায়ক বিশু দাস, সদস্য সচিব বিক্রম রায়, যুগ্ম আহ্বায়ক লিটন দাস, এবং হিন্দু সম্প্রদায়ের অসংখ্য সদস্যবৃন্দ।

এছাড়া উপস্থিত ছিলেন রতন কুমার, বাচ্চু, এবং ডুম সমাজ উন্নয়ন কমিটির সভাপতি সালমান হরিদাসসহ স্থানীয় বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি। প্রধান বক্তা আরিফ হোসেন হাওলাদার তাঁর বক্তব্যে বলেন, “বাংলাদেশের মানুষ ধর্ম-বর্ণ নির্বিশেষে একে অপরের পরিপূরক। আমরা কেউ মুসলমান, কেউ হিন্দু-কিন্তু সবার আগে আমরা মানুষ। ধর্ম নয়, মানবতাই আমাদের বড় পরিচয়। সম্প্রীতির এই বন্ধন অটুট রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।” তিনি আরও বলেন, “আপনারা হিন্দু সমাজের নেতৃবৃন্দ যেভাবে আমাদের বিএনপির কথা, বিশেষ করে তারেক রহমানের রাষ্ট্র মেরামতের ৩১ দফা মানুষের কাছে তুলে ধরছেন, তা অত্যন্ত প্রশংসনীয়। আমাদের এই ক্ষুদ্র প্রয়াস-আপনাদের মাধ্যমে এই ৩১ দফা সবার ঘরে ঘরে পৌঁছে দেওয়া। ধানের শীষে ভোট চাওয়ার এ আহ্বান শুধু রাজনীতি নয়, এটি ন্যায়ের পক্ষে জনগণের ঐক্যের প্রতীক।”
আরিফ হাওলাদার আরও বলেন, “৩১ দফার মধ্যে বাংলাদেশের প্রতিটি ধর্ম-বর্ণের মানুষের অধিকার ও কল্যাণের কথা বলা হয়েছে। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান-সবাই এই বাংলাদেশের নাগরিক, আমরা সবাই এক। ধর্ম যার যার, কর্ম সবার-এই নীতিতে বিশ্বাসী হয়ে আমাদের ঐক্য বজায় রাখতে হবে।”
তিনি আরও যোগ করেন, “আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমি গাজীপুর-৬ আসনে প্রার্থী হিসেবে নিজেকে উপস্থাপন করেছি। দল যদি আমাকে মনোনয়ন দেয়, তাহলে সকল সম্প্রদায়কে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করবো ইনশাআল্লাহ। আর দল যাকেই মনোনয়ন দিক, আমরা সবাই মিলেই তার পক্ষে কাজ করবো।”
বক্তারা বলেন, বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা ও সামাজিক শান্তি অটুট রাখতে এমন উদ্যোগ সময়োপযোগী ও প্রশংসনীয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ধর্ম নয়, মানবতাই আমাদের বড় পরিচয় — তারেক রহমানের ৩১ দফা জনগণের ঘরে পৌঁছে দিতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

গাজীপুর-৬ আসনে হিন্দু সম্প্রদায়ের সম্প্রীতি সমাবেশে আরিফ হাওলাদার

আপডেট সময় : ১০:৩৪:৩২ পূর্বাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫