ঢাকা ০২:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মসূচির বার্তা দিলেন মোঃ মাসুদ রানা সন্ত্রাস, নৈরাজ্য ও ষড়যন্ত্রের প্রতিবাদে টঙ্গীর রাজপথে বিএনপির বিক্ষোভ মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে কার্যকর পদক্ষেপই হবে ৪৯ নম্বর ওয়ার্ডের মানুষের নিরাপত্তা নিশ্চিত করার ভিত্তি- সোহেল চৌধুরী ময়লা দেখলেই থেমে যান, হাতে তুলে নেন পরিচ্ছন্নতার দায়িত্ব টঙ্গীর রাজপথে সুমন-টিপুর নেতৃত্বে যুবদলের বিক্ষোভ ইয়েমেনি বাহিনীর ওপর ড্রোন হামলা চালালো হুতিরা গরু চুরির অভিযোগ থেকে পাল্টা মামলা সারের জন্য ফুঁসে উঠছে কৃষক সরকারি হাসপাতালে বিকল অবস্থায় পরীক্ষা-নিরীক্ষার অধিকাংশ যন্ত্রপাতি কালিয়াকৈরে সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার

কাগজে নয়, এখন বাস্তবে সেবার শহর গাজীপুর —অঞ্চল-১ অফিসসহ সব জোনে দ্রুত জন্মসনদ, নাগরিকের মুখে সন্তুষ্টির হাসি

গাজীপুর সিটি কর্পোরেশনে জন্মসনদ সেবায় বিপ্লব — নাগরিক সন্তুষ্টিতে নতুন দিগন্ত

md younus
  • আপডেট সময় : ০৫:২৮:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫
  • / ২২৫৫ বার পড়া হয়েছে

Exif_JPEG_420

গাজীপুর সিটি কর্পোরেশন এখন নাগরিক সেবার এক উজ্জ্বল দৃষ্টান্ত। জন্মসনদ নিবন্ধন ও সংশোধন প্রক্রিয়ায় এসেছে আমূল পরিবর্তন। আগে যেখানে দিনের পর দিন ভোগান্তি পোহাতে হতো, এখন কয়েক ঘণ্টার মধ্যেই হাতে হাতে মিলছে জন্মসনদ। অঞ্চল-১ অফিসসহ কর্পোরেশনের সব জোনে কর্মকর্তা-কর্মচারীরা নাগরিকদের সেবায় আন্তরিকতার পরিচয় দিচ্ছেন। বিশেষ করে বর্তমান প্রশাসক শরীফ উদ্দিন আহম্মেদ চৌধুরীর গতিশীল নেতৃত্বে জন্মসনদ ও নাগরিক নিবন্ধন ব্যবস্থায় এসেছে ডিজিটাল পরিবর্তন।
জোনাল এক্সিকিউটিভ অফিসার মোহাম্মদ জহিরুল ইসলাম বলেন, আমাদের লক্ষ্য নাগরিক যেন কোনো হয়রানি ছাড়াই দ্রুত সেবা পান। জন্মসনদ সংশোধন বা নতুন নিবন্ধন। সব কাজ আমরা এখনই সম্পন্ন করার চেষ্টা করি। নাগরিকের সন্তুষ্টিই আমাদের প্রাপ্তি।
কর্পোরেশনের প্রশাসন প্রধান মোহাম্মদ বাতেন জানান, বর্তমান সরকারের ডিজিটাল সেবা নীতিমালার আলোকে গাজীপুর সিটি কর্পোরেশন প্রতিটি নাগরিক সেবা অনলাইন ও আধুনিক পদ্ধতিতে পরিচালনা করছে। জন্ম-মৃত্যু নিবন্ধন, নাগরিক সনদসহ সব সেবা এখন আগের চেয়ে দ্রুত ও স্বচ্ছ।
নাগরিকদের সাথে কথা বলে জানা গেছে, এখন আর লাইনে দাঁড়িয়ে দিনের পর দিন অপেক্ষা করতে হয় না।
নিশাদনগর, আউছপাড়া, গাছা, টঙ্গীসহ বিভিন্ন এলাকার মানুষ জানাচ্ছেন, অফিসে গিয়ে কাগজ জমা দিলেই কর্মকর্তারা সব সহযোগিতা করছেন। কোনো হয়রানি নেই, বরং হাসিমুখে সেবা দিচ্ছেন।
সোহেলী নাজনীন, যিনি জন্মসনদ বিভাগের দায়িত্বে আছেন, বলেন, “আমরা চেষ্টা করি, যাতে প্রতিটি মা-বাবা সন্তানের জন্মসনদ পেতে কোনো কষ্ট না পান। অনেক সময় দুপুরের খাবার বাদ দিয়েও আমরা কাজ করি, যেন কেউ ফিরতে না হয় খালি হাতে।” স্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর শিক্ষকরা জানিয়েছেন, কর্পোরেশনের দ্রুত সেবা পাওয়ার ফলে শিক্ষার্থীদের ভর্তি ও ফর্ম পূরণে সুবিধা হচ্ছে। অনেক অভিভাবক এখন অনলাইনেও জন্মসনদ সংশোধন করতে পারছেন, যা দেশের অন্যান্য শহরেও অনুসরণযোগ্য উদ্যোগ বলে মনে করছেন তারা।
বর্তমানে গাজীপুর সিটি কর্পোরেশন নাগরিক সেবা প্রদানে দেশের অন্যতম সফল প্রতিষ্ঠান হিসেবে পরিচিতি পাচ্ছে।
সাধারণ মানুষ বলছেন, “এখন সিটি কর্পোরেশনে গেলে ভয় নয়, ভরসা পাই। কর্মকর্তারা নিজের পরিবারের সদস্যের মতো আচরণ করেন।”
প্রশাসক শরীফ উদ্দিন আহম্মেদ চৌধুরীর নেতৃত্বে গাজীপুর সিটি কর্পোরেশন আজ সত্যিকার অর্থেই জনসেবার প্রতীক হয়ে উঠেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

কাগজে নয়, এখন বাস্তবে সেবার শহর গাজীপুর —অঞ্চল-১ অফিসসহ সব জোনে দ্রুত জন্মসনদ, নাগরিকের মুখে সন্তুষ্টির হাসি

গাজীপুর সিটি কর্পোরেশনে জন্মসনদ সেবায় বিপ্লব — নাগরিক সন্তুষ্টিতে নতুন দিগন্ত

আপডেট সময় : ০৫:২৮:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫